Milk Price Rise: জ্বালানি ঘিরে উদ্বেগের মাঝেই বাড়ল দুধের দাম! 'আমুল', 'মাদার ডেয়ারি'র দর কোথায় ঠেকল?

‘মাদার ডেয়ারি’, 'আমুল', এই দুই সংস্থার বিভিন্ন প্যাকেটজাত দুধের দাম আগামিকাল ১৪ মে থেকে লিটার প্রতি বাড়ছে।

Published on: May 13, 2026 9:16 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাত পোহালেই বর্ধিত মূল্যে কিনতে হবে দুধ। ‘মাদার ডেয়ারি’ ও 'আমুল', এই ব্র্যান্ডগুলি তাদের পণ্য দুধের দাম বাড়িয়েছে। ১৪ মে থেকে প্যাকেটবন্দি দুধের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে এই দুই সংস্থা।

জ্বালানি ঘিরে উদ্বেগের মাঝেই বাড়ল দুধের দাম! 'আমুল', 'মাদার ডেয়ারি'র দর…
জ্বালানি ঘিরে উদ্বেগের মাঝেই বাড়ল দুধের দাম! 'আমুল', 'মাদার ডেয়ারি'র দর…

ইরান যুদ্ধের জেরে ইতিমধ্যেই জ্বালানির দাম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সদ্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গাড়ির তেল ব্যবহার, ভোজ্য তেল ব্যবহার, সোনা কেনা নিয়ে সংযমের কথা বলেছেন। ফলত, উদ্বেগ বাড়ছিলই। তারই মাঝে এবার বাড়ল দুধের দাম। ‘মাদার ডেয়ারি’, 'আমুল', এই দুই সংস্থার বিভিন্ন প্যাকেটজাত দুধের দাম আগামিকাল ১৪ মে থেকে লিটার প্রতি প্রায় ২ টাকা করে বেড়ে যাবে। এমনই ঘোষণা করেছে দুই সংস্থা।

মিডিয়া রিপোর্ট বলছে, সংশোধিত মূল্য অনুযায়ী, আমুল গরুর দুধ (৫০০ মিলি), যার বর্তমান দাম ২৯ টাকা, তা এখন ৩০ টাকায় পাওয়া যাবে। আমুল শক্তি দুধ (৫০০ মিলি)-এর দামও সামান্য বাড়বে, এর দাম ৩১ টাকা থেকে বেড়ে ৩২ টাকা হবে। ১-লিটারের টি স্পেশাল দুধের দামে আরও বড় লাফ দেখা যাবে, যা বর্তমান ৬৩ টাকা থেকে বেড়ে ৬৬ টাকা হবে।এদিকে, আমুল গোল্ড (৫০০ মিলি)-এর দাম এখন ৩৪ টাকার পরিবর্তে ৩৫ টাকা হবে এবং আমুল তাজা (৫০০ মিলি)-এর দাম ২৮ টাকা থেকে বাড়িয়ে ২৯ টাকা করা হয়েছে। আমুল বাফেলো মিল্ক (৫০০ মিলি)-এর দামও ৩৭ টাকা থেকে বেড়ে ৩৯ টাকা হবে। এমনই তথ্য উঠে আসছে।

বহু মিডিয়া রিপোর্ট দাবি করছে, মাদার ডেয়ারি ১ লিটারের মোষের দুধের প্যাকেটের দাম ৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করেছে। সংস্থা, ফুল ক্রিম মিল্কের ১ লিটারের প্যাকেটের দাম বাড়ছে ৩ টাকা। এছাড়াও সংস্থার প্রস্তুত করা টোনড মিল্ক সহ বাকি যা যা ভিন্ন ধরনের দুধ রয়েছে, তারও দাম বাড়বে। আমুলের (GCMMF) তরফে বলা হচ্ছে, গত এক বছরে গবাদি পশুর খাদ্য, দুধের প্যাকেজিং ফিল্ম এবং জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেডারেশন আরও জানিয়েছে যে, ২০২৫ সালের মে মাস থেকে কৃষকদের প্রদত্ত দুধ সংগ্রহের মূল্য ৩.৭% বৃদ্ধি পেয়েছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More