Three Ex TMC MP joins BJP: বিজেপিতে যোগ তৃণমূলের প্রাক্তন ৩ সাংসদের! ওদিকে, শুভেন্দু সাক্ষাতে নবান্নে প্রসেনজিৎ, ইউসুফ
সামনেই রাজ্যসভায় উপনির্বাচন। তার আগে, বঙ্গ রাজনীতিতে সাড়া ফলে তিন প্রাক্তন তৃণমূল সাংসদ যোগ দিলেন বিজেপিতে।
তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সরগরম পরিস্থিতির মাঝে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দলের তিন সাংসদ। বর্ষীয়ান সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব সহ সেই তিন সাংসদ তৃণমূলের অন্দরে 'বিদ্রোহী' হয়ে দলও ছেড়েছিলেন। এই তিন সাংসদই বৃহস্পতিবার যোগ দিলেন বিজেপিতে। ঘাসফুল ছেড়ে প্রকাশ চিক বরাইক, সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় যোগ দিয়েছেন পদ্মশিবিরে। এদিকে, কিছুদিন আগে অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর এদিন নবান্নে পৌঁছতে দেখা গেল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। নবান্নে পৌঁছলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানও।

তৃণমূল ছেড়ে আসা তিন সাংসদের বিজেপিতে যোগদান নিয়ে সাংবাদিকদের অবহিত করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। জল্পনা রয়েছে, তাহলে কি রাজ্যসভায় বিজেপির তরফে এই তিন নেতা নেত্রী টিকিটও পাবেন? তিন তৃণমূল সাংসদের পদত্যাগের জেরে রাজ্যসভায় উপনির্বাচন হচ্ছে। ভোট রয়েছে ২৪ জুলাই। তার আগে, এই সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক, সুখেন্দু শেখরদের বিজেপিতে যোগদান নিয়ে বেশ কিছুটা চর্চা রয়েছে। রাজ্যসভার উপনির্বাচনে ওই তিন খালি আসনের ভোটের লড়াইতে বিজেপি কাদের প্রার্থী করবে, তা নিয়ে রয়েছে জল্পনা। প্রসঙ্গত, কলকাতায় বিজেপি সদর দফতরে গিয়ে এদিন বিজেপিতে যোগদান করে তৃণমূলের প্রাক্তন এই ৩ সাংসদ। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন শমীক ভট্টাচার্য।
এদিকে, রাজ্য রাজনীতিতে সাড়া ফেলে তৃণমূলের তিন প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগদানের দিনই, নবান্নে পৌঁছতে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে গিয়েছিলেন শাহ। তারপরই নবান্নে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও বহরমপুরের সাংসদ তথা তৃণমূলের প্রাক্তন সদস্য ক্রিকেটার ইউসুফ পাঠানও এদিন নবান্নে পৌঁছন। জানা গিয়েছে, ইউসুফও মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ করতে যান।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


