বাংলাদেশে আয়োজিত সাফ কাপ ২০২৬ এর খেতাব জিতে নিল ভারত। এই নিয়ে দশম সাফ কাপ ঘরে তুলল ক্যাপ্টেন চিংলেনসানা সিং কনশামের ভারত। এদিন প্রথম হাফ-এ পাকিস্তান দাপট ধরে রেখে বল জালে ঢুকিয়ে দিলেও, দ্বিতীয়ার্ধে ম্যাচে কামব্যাক করে ভারত। ম্যাচের শেষে ভারতের ঝুলিতে ২ গোল, পাকিস্তান থেমে যায় ১ গোলেই।

আরও এক ভারত পাকিস্তান ম্যাচ। এবার মঞ্চ ফুটবলের। কিছুদিন আগেই ক্রিকেটের মাঠে ভারতের অনুর্ধ্ব ১৯ পুরুষ দল পাকিস্তানকে দেখিয়েছে, লক্ষ্যে স্থির থেকে শেষ পর্যন্ত মাটি কামড়ে লড়াই কাকে বলে! সপ্তাহ ঘুরতে না ঘুরতে ভারতের সাফ কাপের পুরুষ ফুটবল দলের সদস্যরা কার্যত প্রমাণ করে দিলেন, ‘এভাবেও ফিরে আসা যায়!’ এদিন, সাফ ফাইনালের প্রথমার্ধ্ব পর্যন্ত খেলা দেখে মনে হচ্ছিল দিনের শেষে হয়তো লজ্জাই অপেক্ষা করে আছে মেন ইন ব্লু-র জন্য। তবে মাটি কামড়ে লড়াই কাকে বলে এদিন দেখিয়ে দিলেন সন্দীপরা। প্রথমার্ধ্বে গাজির পায়ের দাপটে ভারতের জালে বল পৌঁছায়। এরপর ১৮ মিনিট এবং ২২ মিনিটে গোলরক্ষক যেভাবে ভারতীয় রক্ষণের ঢাল হয়ে দাঁড়ালেন সেটা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। কার্যত সাফ কাপের মঞ্চে ভারতীয় ফুটবল টিম সেভাবে তার পূর্ণশক্তি নিয়ে নামেনি। আসলে প্রথম সারির তারকারা না থাকায় প্রায় পূর্ণশক্তির পাকিস্তানের সামনে প্রথমে কিছুটা অসহায় মনে হচ্ছিল ভারতকে। ম্যাচের ৩৪ মিনিটে একটি ভালো সুযোগ পেয়েছিল মেন ইন ব্লুও। ডান প্রান্ত থেকে বিষ্ণু আক্রমণ শানানোর পর গোলে শট রাখার সুযোগ হাতছাড়া হয় ভারতের। একটা সময় অভিষেক সূর্যবংশীর পায়ে লরাগা বল, পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট অসামান্য দক্ষতায় আটকে দেন।
তবে দ্বিতীয়ার্ধ্ব ম্যাচের ভাগ্য পাল্টে দেয়। ম্যাচের দ্বিতীয়ার্ধ্বে ধীরে ধীরে ছন্দে ফেরে ভারতীয় দল। পাকিস্তানের জুনেদ লাল-কার্ড দেখার পর থেকেই কার্যত সর্বশক্তি নিয়ে ঝাঁপায় ভারত। তেড়েফুঁড়ে আক্রমণ শানান নওসাদ মুসার ছেলেরা। ভারতের হয়ে সমতা ফেরান সুহেল ভাট। জয়সূচক গোলটা ৮৮ মিনিটে। এবার কর্নার থেকে হেডার দিয়ে অনবদ্য গোল করলেন বাংলার সন্দীপ মান্ডি। ইনজুরি টাইমে একটি সুবর্ণ সুযোগ পেয়েছিল ভারত, তবে সেটা কাজে লাগাতে পারেনি। ফাইলানে ম্যাচের সেরা হয়েছেন বাংলার সন্দীপ। ঢাকার মাটিতে পাকিস্তানকে হারিয়ে এবার দশম সাফ কাপ ঘরে তুলে নিল সন্দীপদের দল।
{{/usCountry}}তবে দ্বিতীয়ার্ধ্ব ম্যাচের ভাগ্য পাল্টে দেয়। ম্যাচের দ্বিতীয়ার্ধ্বে ধীরে ধীরে ছন্দে ফেরে ভারতীয় দল। পাকিস্তানের জুনেদ লাল-কার্ড দেখার পর থেকেই কার্যত সর্বশক্তি নিয়ে ঝাঁপায় ভারত। তেড়েফুঁড়ে আক্রমণ শানান নওসাদ মুসার ছেলেরা। ভারতের হয়ে সমতা ফেরান সুহেল ভাট। জয়সূচক গোলটা ৮৮ মিনিটে। এবার কর্নার থেকে হেডার দিয়ে অনবদ্য গোল করলেন বাংলার সন্দীপ মান্ডি। ইনজুরি টাইমে একটি সুবর্ণ সুযোগ পেয়েছিল ভারত, তবে সেটা কাজে লাগাতে পারেনি। ফাইলানে ম্যাচের সেরা হয়েছেন বাংলার সন্দীপ। ঢাকার মাটিতে পাকিস্তানকে হারিয়ে এবার দশম সাফ কাপ ঘরে তুলে নিল সন্দীপদের দল।
{{/usCountry}}