India Bound Ships in Hormuz: ভারতগামী আরও ২ ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে, তৈরি রয়েছে ভারতীয় নৌবাহিনীর রণতরী

হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস সরবরাহ কার্যত থমকে আছে ইরান যুদ্ধের আবহে। এখনও পর্যন্ত ২০টিরও বেশি জাহাজে হামলা হয়েছে এই অঞ্চলে। তবে ভারতের বেশ কয়েকটি ট্যাঙ্কার নিরাপদে পাড়ি দিয়েছে হরমুজ প্রণালী। আরও জাহাজ ক্রমেই ভারতে আসছে।

Published on: Mar 28, 2026, 13:03:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারতগামী আরও ২টি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছে বলে জানা গিয়েছে। পেট্রোলিয়াম পণ্যবাহী এই দুটি বাণিজ্যিক জাহাজকে সহায়তা প্রদানের জন্য ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রস্তুত রয়েছে বলে দাবি করেছে সংবাদ সংস্থা এএনআই। উল্লেখ্য, হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস সরবরাহ কার্যত থমকে আছে ইরান যুদ্ধের আবহে। এখনও পর্যন্ত ২০টিরও বেশি জাহাজে হামলা হয়েছে এই অঞ্চলে। তবে ভারতের বেশ কয়েকটি ট্যাঙ্কার নিরাপদে পাড়ি দিয়েছে হরমুজ প্রণালী। আরও জাহাজ ক্রমেই ভারতে আসছে।

ভারতগামী আরও ২টি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছে বলে জানা গিয়েছে। (প্রতীকী ছবি) (REUTERS)
ভারতগামী আরও ২টি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছে বলে জানা গিয়েছে। (প্রতীকী ছবি) (REUTERS)

এরই মধ্যে আবার জল্পনা-কল্পনা শুরু হয় যে ইরানের অনুমতি নিয়ে এবং তাদেরকে 'ফি' দিয়ে সেখান থেকে জাহাজ নিয়ে আসতে হচ্ছে ভারতকে। এই গুঞ্জন শুরু হতেই মুখ খোলে সরকার। সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে স্পষ্ট করা দেওয়া হয় যে, হরমুজ প্রণালী দিয়ে যেতে কোনও দেশের অনুমতির প্রয়োজন নেই। তারা কাউকে কোনও ফি দিচ্ছে না।

পারস্য উপসাগরে আটকে পড়া ভারতীয় জাহাজগুলিকে হরমুজ প্রণালী দিয়ে নিয়ে আসতে ইরানের সঙ্গে কথা হয়েছিল ভারতের। এই আবহে প্রথমে আমেরিকার আধিকারিকরা দাবি করেছিল, ভারতের সঙ্গে নিশ্চয় ইরানের কোনও চুক্তি হয়েছে। পরে রিপোর্টে দাবি করা হয়েছিল, ভারতের জাহাজকে যেতে দেওয়ার বিনিময়ে নাকি ইরান তাদের বাজেয়াপ্ত হওয়া তিনটি ট্যাঙ্কার ফেরত চেয়েছে। আর সাম্প্রতিক সময়ে আবার গুঞ্জন শুরু হয়েছে হরমুজ প্রণালীর 'ফি' নিয়ে। তবে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচিও জানিয়েছেন, বন্ধুরাষ্ট্রগুলির জাহাজকে নিরাপদে হরমুজ প্রণালী পার করতে দিচ্ছে ইরান। এই বন্ধুরাষ্ট্রগুলির মধ্যে রয়েছে ভারত, রাশিয়া, চিন, ইরাক এবং পাকিস্তান।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রাথমিক ভাবে ১০ মার্চ পর্যন্ত ৯টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছিল ইরান। এই ৯টি জাহাজেই ভারতীয় ক্রু ছিলেন বলে জানা গিয়েছে। এরপর ১১ মার্চ কার্গো জাহাজে হামলার সংখ্যা বাড়িয়ে দেয় ইরান। গভীর রাতে অন্তত ৫-৬টি জাহাজে হামলা চালায় তারা। এখনও পর্যন্ত ১ মার্চ ওমানের খসব বন্দরে এমটি স্কাইলাইট নামক তেলের ট্যাঙ্কারে হামলার জেরে প্রাণ হারিয়েছিলেন ক্যাপ্টেন আশিস কুমার এবং অয়লার পদে থাকা দিলীপ সিং। এদিকে ওমানের মাস্কাটের থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে থাকা এমকেডি ব্যোম নামক ট্যাঙ্কারে হামলা করা হলে প্রাণ হারান অয়লার দিক্ষীত অমৃতলাল সোলাঙ্কি। ইরাকের জলসীমায় সেফ-সি বিষ্ণু নামক মার্কিন জাহাজে প্রাণ হারান দেবানন্দন প্রসাদ সিং।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More