Thomas Cup: ব্রোঞ্চেই থামল দৌড়! ফ্রান্সের কাছে হেরে বিশ্ব ব্যাডমিন্টনের মঞ্চ থেকে বিদায় 'লক্ষ্য'হীন ভারতের
Thomas Cup: আয়ুষ শেট্টি, কিদাম্বি শ্রীকান্ত ও এইচ এস প্রণয়৷ শেষ চারে শনিবার সিঙ্গলসে টানা হারলেন তিন ভারতীয়৷
Thomas Cup: কনুইয়ের চোটে সেমিফাইনাল দ্বৈরথের ঠিক আগে ছিটকে গিয়েছিলেন লক্ষ্য সেন৷ মনস্তাত্বিক লড়াইয়ে সেখানেই বোধহয় খানিকটা পিছিয়ে পড়েছিল ভারত৷ শেষ পর্যন্ত থমাস কাপ ২০২৬-এর সেমিফাইনালের বাধা পেরোতেও ব্যর্থ হল 'লক্ষ্য'হীন ভারত৷ শেষ চারের লড়াই ০-৩ ব্যবধানে হেরে ব্রোঞ্জ জিতে দেশে ফিরছে তারা৷ কোয়ার্টার ফাইনালে চিনা-তাইপেই'কে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করেছিল ভারত৷

এটা টমাস কাপে ভারতের দ্বিতীয় পদক। শনিবার রাতে ভারতের ছেলেদের টিম সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে ফাইনালে ওঠার লক্ষ্যে। এই লক্ষ্যে এগোতে গিয়ে ভারতীয় টিম বড় ধাক্কা খেয়েছে টিমের এক নম্বর সিঙ্গলস তারকা লক্ষ্য সেন চোটের জন্য না খেলতে পারায়। সেমিফাইনাল শুরুর কয়েক ঘণ্টা আগে জানানো হয়, কোয়ার্টার ফাইনালে চিনা তাইপের বিরুদ্ধে খেলতে গিয়ে বারবার ডাইভ মেরে লক্ষ্যর কনুইয়ে চোট লেগেছে। চোট বেশ গুরুতর। তাই চিকিৎসকরা তাঁকে সেমিফাইনালে না খেলার পরামর্শ দিয়েছেন। চিনা তাইপেকে অনায়াসে ৩-০ হারিয়ে আগেই ভারত ব্রোঞ্জ পদক জেতা নিশ্চিত করেছিল।
আয়ুষ শেট্টি, কিদাম্বি শ্রীকান্ত ও এইচ এস প্রণয়৷ শেষ চারে শনিবার সিঙ্গলসে টানা হারলেন তিন ভারতীয়৷ ডাবলসে অংশগ্রহণকারী ফ্রান্সের পোপোভ ব্রাদার্স সেমিফাইনালে সিঙ্গলসেও প্রতিনিধিত্ব করেন৷ সিঙ্গলস ম্যাচ ও ডাবলস ম্যাচের মধ্যে প্রয়োজনীয় বিশ্রামটুকুর জন্য সিঙ্গলস, ডাবলস, সিঙ্গলস, ডাবলস ফরম্যাটে খানিকটা বদল আসে৷ কিন্তু সিঙ্গলসে টানা তিন ম্যাচ হেরে টাই হেরে যাওয়া ডাবলস ম্যাচ আয়োজনের আর প্রয়োজনই পড়েনি ৷ ফলত বিশ্বের অন্যতম সেরা ডাবলস জুটি ভারতের সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি এদিন কোর্টেই নামতে পারেননি। চলতি টুর্নামেন্টে দুরন্ত ছন্দে বিরাজ করা আয়ুষ শেট্টিকে প্রথম ম্যাচে হেলায় হারিয়ে জয়ের মঞ্চটা প্রস্তুত করে দিয়েছিলেন ক্রিস্টো পোপোভ৷ এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী ভারতীয় শাটলারকে ২১-১১, ২১-৯ ব্যাবধানে হারান ফরাসি প্রতিদ্বন্দ্বী ৷ এরপর কিদাম্বি শ্রীকান্তকেও স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে ফ্রান্সকে ২-০ লিড এনে দেন অ্য়ালেক্স ল্য়ানিয়ার৷ পরবর্তীতে তৃতীয় তথা ডু-অর-ডাই ম্যাচে বিশ্বের ১৭ নম্বর টোমা জুনিয়র পোপোভের কাছে হেরে যান প্রণয়ও ৷ শুরুটা ভালো করেও ১৯-২১, ১৬-২১ ব্যাবধানে হারেন বিশ্বের ৩৫ নম্বর প্রণয় ৷ একইসঙ্গে ০-৩ ব্যবধানে হেরে বিদায় নিশ্চিত হয় ভারতের ৷ শেষ চার থেকে বিদায় নিলেও দেশের সোনালি প্রজন্মের শাটলারদের জন্য এই প্রতিযোগিতা মোটেই নিরাশার নয় ৷ ২০২২ সালে স্বর্ণপদকের পর দ্বিতীয়বারের জন্য থমাস কাপে পদক এল ভারতের ঝুলিতে৷
অন্যদিকে, থমাস কাপে স্বপ্নের দৌড় অব্যাহত ফ্রান্সের ৷ গ্রুপ পর্বে ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে চমকে দেওয়া ফরাসি দল সেমিফাইনালে ২০১১-এর চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবার ফাইনালের যোগ্যতা অর্জন করল। অন্য সেমিফাইনালে ডেনমার্ককে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বাধিক সফল দল চিন ৷ ১২ বার খেতাব জয়ের লক্ষ্যে রবিবার প্রথম ফাইনালে পৌঁছনো ফ্রান্সের মুখোমুখি তারা ৷
E-Paper

