India on Khameni death: খামেনির মৃত্যুতে অবস্থান জানান দিল দিল্লি! ভারতের ‘অতিথি জাহাজে’ হানার পর জয়শংকরের ফোন গেল ইরানে
ইরানের খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছে দিল্লি। এছাড়াও ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর এদিন তেহরানে ইরানের বিদেশমন্ত্রী আরাঘাচির সঙ্গেও টেলিযোগাযোগ মারফৎ কথা বলেছেন বলে জানা গিয়েছে।
গত শনিবার ইরানে,ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলার জেরে ইরানের সর্বোচ্চ নেেতা আয়াতোল্লা খামেনির মৃত্যু হয়। রিপোর্ট বলছে, তাঁর স্ত্রী, মেয়ে, নাতনিরও মৃত্যু হয়েছে। তাঁর পুত্র মোজতাবা জীবিত রয়েছেন বলে ইরান জানিয়েছে। এই পরিস্থিতিতে খামেনির মৃত্যুতে কেন ভারত শোক প্রকাশ করছে না, তা নিয়ে ক্রমেই সরব হচ্ছিল কংগ্রেস। এরপর সদ্য বুধবার, ভারত থেকে নৌসেনা মহড়া সেরে দেশের পথে ফেরা ইরানি রণতরীতে হামলা চালিয়ে তা ধ্বংস করে আমেরিকা। ইরান সাফ জানায়,'ভারতের অতিথি জাহাজে' হামলার জন্য আক্ষেপ করতে হবে বিপক্ষ শিবিরকে। এরপরই এদিন যুদ্ধ নিয়ে মোদীর বার্তার পরই, ইরানের খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছে দিল্লি। এছাড়াও ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর এদিন তেহরানে ইরানের বিদেশমন্ত্রী আরাঘাচির সঙ্গেও টেলিযোগাযোগ মারফৎ কথা বলেছেন বলে জানা গিয়েছে।
খামেনির মৃত্যুতে অবস্থান জানান দিল দিল্লি! ভারতের ‘অতিথি জাহাজে’ হানার পর জয়শংকরের ফোন গেল ইরানে (MEA via PTI Photo) (PTI03_05_2026_000261B) (MEA)
শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে।
পেশাদার জীবন:
পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন।
শিক্ষাগত যোগ্যতা:
শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন।
ব্যক্তিগত পছন্দ ও নেশা:
সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
Home/News/India On Khameni Death: খামেনির মৃত্যুতে অবস্থান জানান দিল দিল্লি! ভারতের ‘অতিথি জাহাজে’ হানার পর জয়শংকরের ফোন গেল ইরানে