India rejects Turkey president comment: ভারতের ‘কানমলা’ খেল তুরস্ক! পাকিস্তানের বিভীষিকার দিনে 'মুখ' পুড়ল বন্ধু দেশেরও
India rejects Turkey president comment: ভারতের ‘কানমলা’ খেল তুরস্ক! পাকিস্তানের বিভীষিকার দিনে 'মুখ' পুড়ল বন্ধু দেশেরও। ২০১৬ সালে আজকের দিনেই ভারতীয় সেনা পাকিস্তানের ঘরে ঢুকে মেরে এসেছিল। সেদিন ‘কানমলা’ খেল তুরস্ক।
India rejects Turkey president comment: পাকিস্তানের পাশে দাঁড়াতে গিয়ে ভারতের হাতে ‘কানমলা’ খেল তুরস্ক। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান কাশ্মীর নিয়ে নাক গলাতে যাওয়ায় পালটা দিল ভারত। মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল চাঁচাছোলা ভাষায় বলেছেন, ‘ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট যে অযাচিত মন্তব্য করেছেন, তা খারিজ করে দেওয়া হচ্ছে। এটা ভারতের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত। কোনও বহিরাগতের এই বিষয়ে হস্তক্ষেপের কোনও অধিকার নেই।’

কাশ্মীর নিয়ে কী বলেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট?
তবে এই প্রথমবার কাশ্মীর ইস্যুতে ভারতের হাতে ‘কানমলা’ খেল না তুরস্ক, আগেও খেয়েছিল। তাতেও শুধরে না গিয়ে গত ২২ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণের সময় তুরস্কের প্রেসিডেন্ট বলেছিলেন, ‘এটা গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রসংঘের সনদ এবং প্রাসঙ্গিক প্রস্তাবনার মধ্যে থেকে আলোচনার মাধ্যমে কাশ্মীর ইস্যু-সহ সমস্ত বিরোধের সমাধান করা দরকার। গঠনমূলক পদক্ষেপ করা হলে সমস্ত ইস্যুই সমাধান করা যেতে পারে।’
সার্জিক্যাল স্ট্রাইক ও পাকিস্তানের জন্য বিভীষিকাময় দিন
যে দিনে পাকিস্তানের ‘বন্ধু’ দেশকে এভাবে তুলোধোনা করল ভারত, সেই দিনটা এমনিতেই ইসলামাবাদের জন্য বিভীষিকার। কারণ ১০ বছর আগে এই ২৮-২৯ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারত। উরি জঙ্গি হামলার পরে সেই সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছিল নয়াদিল্লি। যে বার্তা আরও কঠোরভাবে ২০১৯ সালের বালাকোট এয়ার স্ট্রাইক এবং ২০২৫ সালের অপারেশন সিঁদুরের সময় পেয়েছিল পাকিস্তান।
অতীতে আরও কড়া ভাষায় নিশানা করেছিল ভারত
আর পাকিস্তানের জন্য যে দিনটা বিভীষিকার ছিল, সেটা হয়ে গেল তুরস্কের জন্যও। তবে অতীতে ভারত এর থেকেও কড়া ভাষা ব্যবহার করেছিল তুরস্কের প্রেসিডেন্টের জন্য। ২০২০ সালের রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ভাষণে যখন কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেছিলেন, সেইসময় তৎকালীন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএম তিরুমূর্তি বলেছিলেন, ‘ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্টের মন্তব্যটা দেখেছি।'
আরও পড়ুন: Bangladesh-Pakistan: খুলে গেল ইসলামাবাদের মুখোশ! পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম ঘিরে বিপাকে বাংলাদেশ
সেইঙ্গে তিনি বলেছিলেন, 'তিনি (তুরস্কের প্রেসিডেন্ট) যে মন্তব্য করেছেন, তা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে চূড়ান্ত হস্তক্ষেপ এবং সেটা কোনওভাবে মেনে নেওয়া যায় না। অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করতে শেখা উচিত তুরস্ক। সেইসঙ্গে নিজেদের নীতি নিয়ে আরও গভীরভাবে পর্যালোচনা করা (উচিত তুরস্কের)।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


