India in ICC T20 WC: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জাজনক হারে আজ বদলাতে পারে দল, কারা নামতে পারেন মাঠে?

ভারতের ব্যাটিং কোচ বলেন, 'আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে টপ অর্ডারে তিন বাঁ হাতি ব্যাটার থাকা কোনও সমস্যার বিষয়।' তবে ভারত এই টুর্নামেন্টে প্রায় সব ম্যাচেই প্রথম ওভারেই একটি করে উইকেট হারিয়েছে।

Published on: Feb 26, 2026, 14:06:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আজ সুপার ৮ পর্বে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের 'ডু অর ডাই' ম্যাচ রয়েছে। এই ম্যাচটি হেরে গেলেই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। আর এই ম্য়াচে জয়ী হলে সেমিফাইনালের দৌড়ে থাকবে ভারত। টিম ইন্ডিয়াকে নকআউটে পৌঁছানোর জন্য শুধু জিম্বাবুয়ের বিরুদ্ধে শুধু জিতলেই হবে না, এই ম্যাচটি বড় ব্যবধানে জিততে হবে তাদের। এই ম্যাচটি টিম ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমন পরিস্থিতিতে অধিনায়ক সূর্যকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীর প্লেয়িং ইলেভেনে দুটি পরিবর্তন আনতে পারেন।

আজ সুপার ৮ পর্বে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের 'ডু অর ডাই' ম্যাচ রয়েছে। (HT_PRINT)
আজ সুপার ৮ পর্বে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের 'ডু অর ডাই' ম্যাচ রয়েছে। (HT_PRINT)

টপ অর্ডারে তিনজন বাঁ হাতের ব্যাটার থাকায় ভারতের বিপক্ষে একই ধরনের পরিকল্পনা নিয়ে মাঠে নামছে প্রতিপক্ষ দল। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার টপ অর্ডারে পরিবর্তন আসতে পারে। ভারতীয় ব্যাটিং কোচ সিতাংশু কোটাক নিশ্চিত করেছেন যে ওপেনিং জুটি নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা চলছে। ম্যাচের আগে সিতাংশু কোটাক সাংবাদিকদের বলেন, 'হ্যাঁ, পরিবর্তন আসতে পারে। এবং স্পষ্টতই, এটি বলার অপেক্ষা রাখে না যে আমরা আলোচনা করছি। কারণ দলে দু'জন বাম হাতি ওপেনার রয়েছেন, তিন নম্বরেও বাঁহাতি ব্যাটার আছেন।' এই আবহে সঞ্জু স্যামসনকে নিয়ে যে দলের অন্দরে চর্চা চলছে, তা স্পষ্ট হয়েছে।

ভারতের ব্যাটিং কোচ বলেন, 'আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে টপ অর্ডারে তিন বাঁ হাতি ব্যাটার থাকা কোনও সমস্যার বিষয়।' তবে ভারত এই টুর্নামেন্টে প্রায় সব ম্যাচেই প্রথম ওভারেই একটি করে উইকেট হারিয়েছে। তাই যে কোনও দলই বাঁ হাতি ব্যাটারদের বিরুদ্ধে পরিকল্পনা করে আসছে। এই আবহে আজকের ম্যাচে দলে ফিরতে পারেন সঞ্জু স্যামসন। তিনি অভিষেক শর্মার সাথে ইনিংস ওপেন করতে পারেন, এই আবহে ইশান কিষাণ ৩ নম্বরে খেলতে পারেন। আজকের ম্যাচে রিঙ্কু সিং না থাকলে তাঁর জায়গায় স্যামসন আসতে পারেন। না হলে তিলক বর্মাকে বাইরে বসতে হতে পারে।' এদিকে ওয়াশিংটন সুন্দরের বদলে দলে ফিরবেন অক্ষর প্যাটেল। এই আবহে ভারতের সম্ভাব্য একাদশ- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, তিলক বর্মা, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More