India on Iran School Bombing: ইরানি স্কুলে ১৬৮ ছাত্রীকে মেরেছে আমেরিকা? হামলা নিয়ে কী বলল ভারত

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'স্কুলছাত্রীদের মৃত্যু নিয়ে যে প্রশ্ন উঠেছে... আমরা এর আগেও চলমান সংঘাত নিয়ে একাধিক বিবৃতি জারি করেছি। আমরা স্পষ্ট করেছি, সব সাধারণ মানুষের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। আমরা মূল্যবান প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করছি। এই নিয়ে আমরা গভীর শোক প্রকাশ করছি।'

Published on: Mar 13, 2026 8:25 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইরানে এক স্কলে বোমা বর্ষণের জেরে প্রাণ হারিয়েছে ১৬৮ জন ছাত্রী। এই বিষয়টি নিয়ে এবার দুঃখ প্রকাশ করল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই নিয়ে মুখ খোলেন। সাংবাদিকদের প্রশ্নে বিদেশ মন্ত্রকের আধিকারিক বলেন, 'আমরা মূল্যবান প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করছি।' এরই সঙ্গে সব সাধারণ মানুষের সুরক্ষা কামনা করেন তিনি। এদিকে মিনাবের স্কুলে ১৬৮ ছাত্রীর মৃত্যুর বিষয়টি প্রধানমন্ত্রী মোদীর কাছেও উত্থাপন করেন ইরানি রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। গতরাতে দুই নেতার মধ্যে ফোনে কথা হয়েছিল। সেই সময় পেজেশকিয়ান জানান, এই হত্যার 'প্রতিশোধ' নিতে তারা বদ্ধপরিকর।

বিদেশ মন্ত্রকের আধিকারিক বলেন, 'আমরা মূল্যবান প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করছি।' (via REUTERS)
বিদেশ মন্ত্রকের আধিকারিক বলেন, 'আমরা মূল্যবান প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করছি।' (via REUTERS)

বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক সম্মলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'স্কুলছাত্রীদের মৃত্যু নিয়ে যে প্রশ্ন উঠেছে... আমরা এর আগেও চলমান সংঘাত নিয়ে একাধিক বিবৃতি জারি করেছি। আমরা স্পষ্ট করেছি, সব সাধারণ মানুষের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। আমরা মূল্যবান প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করছি। এই নিয়ে আমরা গভীর শোক প্রকাশ করছি।'

মিনাবে শাজারেহ তাইয়েবেহ স্কুলে হামলার বিষয়টি 'ক্ষমার অযোগ্য যুদ্ধ অপরাধ' বলে আখ্যা দিয়েছে ইরান। এই নিয়ে সেই দেশএর বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসলাইল বারেই জানান, সেই ঘটনাস্থল থেকে আমেরিকার টমাহক মিসাইলের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। তাতে স্পষ্ট লেখা আছে - 'আমেরিকায় তৈরি'। ইরান এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে এবং দোষীদের কড়া শাস্তি দেওয়ার পক্ষে সওয়াল করেছে।

এদিকে এই হামলার বিষয়ে প্রাথমিক ভাবে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান নিজেরাই মনে হয় স্কুলে হামলা চালিয়েছিল। তবে পরে মার্কিন সেনার অভ্যন্তরীণ তদন্ত শুরু হয় এই ঘটনা নিয়ে। সেখানে প্রাথমিক তদন্তে জানা যায়, আমেরিকাই এই হামলাটি করেছিল। দাবি করা হচ্ছে, পুরনো ইন্টেলিজেন্স তথ্যের জেরে ভুল লক্ষ্যে আঘাত হেনেছিল মার্কিন মিসাইল। সেই স্কুলের পাশেই আইআরজিসির একটি ঘাঁটি ছিল। সেটিকে ধ্বংস করতে গিয়ে স্কুলে মিসাইল হামলা চালিয়ে ফেলে আমেরিকা। এই পরিস্থিতিতে সম্প্রতি ট্রাম্পকে আবার এই হামলা এবং অভ্যন্তরীণ তদন্ত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি কিছু জানি না'। আবার পেন্টাগন থেকে মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথ বলেন, 'ইচ্ছে করে কোনও সাধারণ মানুষের ওপর আমেরিকা হামলা চালায় না'। তবে এই বার্তা দিয়েই যে আমেরিকা দায় এড়াতে পারবে না, তা স্পষ্ট করে দিয়েছে ইরান।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More