India on Iran War Speculations: ইরানের ওপর হামলায় ভারতের ঘাঁটি ব্যবহার করছে আমেরিকা? জল্পনা তৈরি হতেই মুখ খুলল ভারত

ওএএন আমেরিকা নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন মার্কিন কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এখন ভারতীয় বন্দরের ওপর নির্ভরশীল। এরপরই বিদেশ মন্ত্রক মুখ খুলল। 

Published on: Mar 05, 2026 11:30 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইরানের ওপর হামলা চালাতে ভারতীয় ঘাঁটি ব্যবহার করেছিল আমেরিকা। সম্প্রতি এক মার্কিন সংবাদ চ্যানেলে এমনই দাবি করা হয়েছিল। প্রাক্তন এক মার্কিন কর্নেল এই দাবি করেছিলেন। যদিও ভারত সরকার এই দাবিকে অস্বীকার করেছে। ওএএন আমেরিকা নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন মার্কিন কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এখন ভারতীয় বন্দরের ওপর নির্ভরশীল। এরপরই বিদেশ মন্ত্রক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এই দাবিগুলি খারিজ করে পোস্ট করে, 'ওএএন চ্যানেলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়ো। এই ধরনের বিভ্রান্তিকর মন্তব্যের বিরুদ্ধে আমরা সকলকে সতর্ক করা হচ্ছে।'

ওএএন আমেরিকা নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন মার্কিন কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এখন ভারতীয় বন্দরের ওপর নির্ভরশীল (AP)
ওএএন আমেরিকা নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন মার্কিন কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এখন ভারতীয় বন্দরের ওপর নির্ভরশীল (AP)

ইরানের উপর আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। এরই মাঝে ভারতে নৌমহড়ায় অংশ নেওয়া এর ইরানি রণতরীকে আন্তর্জাতিক জলসীমায় ধ্বংস করে আমেরিকা। তাতে অন্তত ৮৭ জন ইরানি নাবিকের মৃত্যু ঘটেছে। শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের এই শ্রীলঙ্কা উপকূলে দেয় মার্কিন সাবমেরিন। ইরানের সেই যুদ্ধজাহাজ ভারতের আন্তর্জাতিক নৌমহড়া 'মিলন'-এ অংশ নিয়েছিল। ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই মহড়া হয়েছিল বিশাখাপত্তনম বন্দরে। এই আবহে ভারতীয় বন্দরের ব্যবহার নিয়ে প্রাক্তন মার্কিন সেনা কর্তার দাবি ঘিরে জল্পনা ছড়িয়েছিল।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েলের হামলার পর থেকেই পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যু হয়। সেই হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী এবং ইরানি বিপ্লবী গার্ড কোরের প্রধানেরও মৃত্যু ঘটে। পশ্চিম এশিয়ার একাধিক দেশ জুড়ে ইরান হামলা চালিয়েছে। বাহারিন থেকে শুরু করে দুবাই, সৌদি, কাতার, কুয়েতে মার্কিন ঘাঁটিতে আছড়ে পড়েছে ইরানি মিসাইল। এই আবহে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি হামলায় আমেরিকার বেশ কয়েকজন সৈনিক নিহত হয়েছেন। এদিকে মধ্যপ্রাচ্যে একাধিক দেশে মার্কিন দূতাবাস এবং সিআইএ স্টেশনেও হামলা চালিয়েছে ইরান। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা বি২ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে। ইরানের একাধিক রণতরী তারা ধ্বংস করেছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প নিজে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, আইআরজিসি'র সদর দফতর ধ্বংস করে দেওয়া হয়েছে। এদিকে ইরান দাবি করেছে, হরমুজ প্রণালী দিয়ে কোনও ট্যাঙ্কার পার হতে দেবে না তারা।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More