India slammed Pakistan: ‘হাজারো আঘাতে ভারতকে রক্তাক্ত...,' রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ফের তুলোধোনা নয়াদিল্লির

India slammed Pakistan: রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বতনেনি নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্কে পাকিস্তানের বক্তব্যের তীব্র জবাব দেন। তিনি বলেন, 'এখন পাকিস্তানের করা ভিত্তিহীন ও অযাচিত মন্তব্যের জবাব দিতে আমি বাধ্য হচ্ছি।'

Published on: May 27, 2026, 19:09:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

India slammed Pakistan: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মঞ্চে ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল ভারত। সীমান্তপার সন্ত্রাসে মদত, সার্বভৌমত্ব লঙ্ঘন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ভাঙার অভিযোগ তুলে ইসলামাবাদকে সরাসরি কড়া সতর্কবার্তা দিল নয়াদিল্লি। ভারতের স্পষ্ট বার্তা, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিলে তার পরিণতি ভোগ করতেই হবে। পাশাপাশি, প্রতিবেশীর দ্বারা সংঘটিত সন্ত্রাসী হামলা থেকে আত্মরক্ষা করার 'সম্পূর্ণ অধিকার' নয়া দিল্লির রয়েছে।

রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ফের তুলোধোনা নয়াদিল্লির
রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ফের তুলোধোনা নয়াদিল্লির

রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বতনেনি নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্কে পাকিস্তানের বক্তব্যের তীব্র জবাব দেন। তিনি বলেন, 'এখন পাকিস্তানের করা ভিত্তিহীন ও অযাচিত মন্তব্যের জবাব দিতে আমি বাধ্য হচ্ছি। ভারত প্রকৃত ঘটনা তুলে ধরতে চায়। স্বাধীন ভারতের যাত্রা শুরু হয়েছিল পাকিস্তানের আন্তঃসীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে, যারা ভারতের সেই ভূখণ্ডগুলো দখল করতে চেয়েছিল যা তাদের সম্পূর্ণ, আইনসম্মত এবং অপরিবর্তনীয় সংযুক্তির ফলে ভারতের অংশ হয়েছিল।' সীমান্তপার সন্ত্রাসবাদকে হাতিয়ার করে পাকিস্তান রাষ্ট্রসংঘ সনদের মূল নীতিকেই বারবার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন তিনি।

তাঁর কথায়, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার মোকাবিলায় আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ভারতের। তিনি আরও বলেন, একাধিক যুদ্ধ, লাগাতার উসকানি এবং জঙ্গি কার্যকলাপে মদত দিয়ে পাকিস্তান সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার নীতি ভেঙেছে। ধর্মীয় উগ্রবাদ, সহিংস মৌলবাদ এবং ভারতবিরোধী প্রচারকে পাকিস্তান ধারাবাহিকভাবে ব্যবহার করছে বলেও অভিযোগ তোলেন তিনি। হরিশ পার্বতনেনির ক্থায়, 'পাকিস্তান একাধিক যুদ্ধ চালিয়ে, ভারতের বিরুদ্ধে বিনা উস্কানিতে আগ্রাসন চালিয়ে এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে ক্রমাগত পৃষ্ঠপোষকতার মাধ্যমে সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি লঙ্ঘন করেছে। পাকিস্তানের আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের ব্যবহার এবং তার ‘হাজারো আঘাতে ভারতকে রক্তাক্ত করার’ মতবাদ রাষ্ট্রসংঘ সনদের প্রতি নিজস্ব প্রতিশ্রুতির অন্তঃসারশূন্য বাগাড়ম্বরকে উন্মোচিত করে। এই ধরনের আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ থেকে নিজেকে রক্ষা করার সম্পূর্ণ অধিকার ভারতের রয়েছে। পাকিস্তানকে মেনে নিতে হবে, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার পরিণতি রয়েছে। সন্ত্রাসবাদ ও ধর্মীয় শক্তির মতো অশুভ শক্তিকে কাজে লাগিয়ে পাকিস্তান অপরাধ সংঘটিত করছে। পাকিস্তানকে অবশ্যই বিশ্বাসযোগ্যভাবে এবং অপরিবর্তনীয়ভাবে সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি নিজস্ব সমর্থন বন্ধ করতে হবে।'

প্রসঙ্গত, নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার জম্মু ও কাশ্মীর ইস্যু উত্থাপন করেন এবং সিন্ধু জল চুক্তি নিয়েও প্রশ্ন তোলেন। ২০২৫ সালের পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ জন সাধারণ নাগরিক নিহত হওয়ার পর ভারত ওই চুক্তি স্থগিত রেখেছে। ওই হামলার দায় স্বীকার করেছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার শাখা বলেই দাবি ভারতের।