India Passport Ranking: বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় নেমে গেল ভারতের স্থান, সেরা দশে একচেটিয়া ইউরোপ
India Passport Ranking: সম্প্রতি নতুন করে পাসপোর্টের ক্রমতালিকা প্রকাশ করেছে ‘গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স' (জিপিআই)। বিশ্বের ক’টি দেশে নির্দিষ্ট একটি রাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশাধিকার পাওয়া যায়, তার ভিত্তিতেই গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স তৈরি হয়।
India Passport Ranking: বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় পিছোল ভারত। গত বছরের তুলনায় এক ধাপ পিছিয়ে গিয়েছে ভারতীয় পাসপোর্ট। 'গ্লোবাল সিটিজেন সলিউশনস' (জিসিএস) দ্বারা সদ্য প্রকাশিত ‘গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স' (জিপিআই)-এর পঞ্চম বার্ষিক সংস্করণের তালিকায় ১২৫ নম্বরে রয়েছে ভারত। সব মিলিয়ে মাত্র ২৬টি দেশে বিনা ভিসায় যেতে পারবেন ভারতীয় পাসপোর্টধারীরা। গত বছর ভারত ছিল ১২৪তম স্থানে ছিল।

সম্প্রতি নতুন করে পাসপোর্টের ক্রমতালিকা প্রকাশ করেছে ‘গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স' (জিপিআই)। বিশ্বের ক’টি দেশে নির্দিষ্ট একটি রাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশাধিকার পাওয়া যায়, তার ভিত্তিতেই গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স তৈরি হয়। ভিসা নীতিতে পরিবর্তন হলেই আপডেট করা হয় এই ইন্ডেক্স। সেই ভিত্তিতেই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। এই গ্লোবাল পাসপোর্ট ইনডেক্সে ভারত গতবছর ছিল ১২৪ নম্বরে। এবার আরও একধাপ পিছিয়ে ১২৫ নম্বরে ভারত। গত পাঁচ বছরে মাত্র দুই ধাপ উপরে উঠেছে ভারত। অন্যদিকে, বর্তমানে গ্লোবাল পাসপোর্ট ইনডেক্সে ভারতের ঠিক উপরে ১২৪তম স্থানে রয়েছে নামিবিয়া এবং এক ধাপ নিচে ১২৬তম স্থানে রয়েছে আজারবাইজান।
গ্লোবাল পাসপোর্ট ইনডেক্সে ১২৫তম স্থানে ভারত
গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স-এর পঞ্চম সংস্করণ অনুযায়ী, ১৯৭টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১২৫তম। ২০১৫ সালে ভারতের অবস্থান ছিল ১২৪তম, যা থেকে এক ধাপ পিছিয়ে গেলেও, ২০২১ সালের ১২৭তম অবস্থানের তুলনায় এবার উন্নতি হয়েছে। এছাড়া ভারতের কম্পোজিট স্কোরও ৪৫.১-এ পৌঁছে গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। এই মুহূর্তে ভারতীয় পাসপোর্টে ভিসা ছাড়া প্রবেশ করা যাবে ২৬টি দেশে। এর মধ্যে ভুটান, নেপাল, জামাইকা, ম্যাকাউ, প্যালেস্টাইন, টিউনিসিয়া, অ্যাঙ্গোলার মতো দেশগুলিতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন ভারতীয় পাসপোর্টধারীরা। তবে এখনও বিশ্বের ৮৮টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন না ভারতীয়রা। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি, চিনের মতো দেশ রয়েছে।
‘গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স' (জিপিআই) কী?
প্রথাগত পাসপোর্ট র্যাঙ্কিংগুলো মূলত ভিসা-মুক্ত ভ্রমণের ওপর গুরুত্ব দেয়; কিন্তু গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স বৈশ্বিক চলাচলের স্বাধীনতা (মোবিলিটি), বিনিয়োগের সুযোগ এবং জীবনযাত্রার মান-এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে পাসপোর্টের সামগ্রিক মূল্যায়ন করে। সর্বশেষ প্রতিবেদনে কেবল কোন পাসপোর্টগুলো ভ্রমণের ক্ষেত্রে সর্বাধিক স্বাধীনতা দেয় তা-ই নয়, বরং বিদেশে বসবাস, কাজ করা এবং বিনিয়োগের ক্ষেত্রে কোনগুলো সবচেয়ে বেশি সুবিধা প্রদান করে, তাও তুলে ধরা হয়েছে। শুধুমাত্র চলাচলের স্বাধীনতার ভিত্তিতে মূল্যায়ন না করে, এটি ১৪টি ভিন্ন সূচক ব্যবহার করে তিনটি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে পাসপোর্টের মান যাচাই করে। স্তম্ভগুলো হল উন্নত চলাচলের স্বাধীনতা বা মোবিলিটি (৫০ শতাংশ), বিনিয়োগ (২৫ শতাংশ) এবং জীবনযাত্রার মান (২৫ শতাংশ)।
‘গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স ২০২৬’-এ ভারতের অবস্থান
‘গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স ২০২৬’-এ বিশ্বব্যাপী চলাচলের স্বাধীনতার সূচকে (মোবিলিটি র্যাঙ্কিং) ভারতের অবস্থান ১৩৫-এর কাছাকাছি এবং জীবনযাত্রার মানের দিক থেকে গত বছরের ১২৯তম স্থান থেকে ১১ ধাপ এগিয়ে এটি ১১৮তম স্থানে রয়েছে। এর মূল্যায়ন পদ্ধতিতে বিশ্বব্যাঙ্ক, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট রিপোর্টের মতো বিভিন্ন আন্তর্জাতিক ও বহুপাক্ষিক সংস্থার পরিমাণগত তথ্য ব্যবহার করা হয়। ফলে ভ্রমণ, স্থানান্তর এবং বিনিয়োগের ক্ষেত্রে পাসপোর্টের সামগ্রিক মূল্যের একটি ব্যাপক ও বিস্তৃত পরিমাপক হিসেবে এটি কাজ করে।
জিপিআই ২০২৬-এ শীর্ষ ১০টি শক্তিশালী পাসপোর্ট:
১. সুইডেন
২. সুইজারল্যান্ড
৩. ফিনল্যান্ড
৪. জার্মানি
৫. নেদারল্যান্ডস ও ডেনমার্ক
৭. আয়ারল্যান্ড
৮. ব্রিটেন
৯. নরওয়ে
১০. সিঙ্গাপুর
E-Paper

