বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে সফর করবেন কি না, তা নিয়ে জল্পনার মাঝেই সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারত নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। এছাড়াও গত ডিসেম্বর মাসে বাংলাদেশে ওসমান হাদির মৃত্যু ঘিরেও দিল্লি নিজের বক্তব্য স্পষ্ট করেছে।

ভারত, বাংলাদেশ সীমান্তে আজও রয়েছে চাঞ্চল্যের খবর। জানা গিয়েছে, ভারতের নদিয়া সীমান্ত থেকে দুই ভারতীয়কে এদিন অপহরণ করে নিয়ে যায় বাংলাদেশিরা। বিএসএফর হাতে এক বাংলাদেশি ধরা পড়ার পর, তাঁকে ছাড়াতেই ভারতীয়দের পাল্টা অপহরণ করা হয়েছিল বলে খবর। পরে যদিও তাঁদের ছেড়ে দেওয়া হয়। সীমান্তে যখন এমন এক পরিস্থিতি, তখন ভারত-বাংলাদেশ কূটনৈতিক আঙিনায় জল্পনা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ঘিরে। তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ নিয়ে এদিন দিল্লি স্পষ্ট জানিয়েছে,'আমরা ব্রিকস আউটরিচ সেশনের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরের জন্যও (তারেককে) আমন্ত্রণ জানিয়েছি।' এদিকে, গত ৫ আগস্ট দিল্লিতে এক ইভেন্টে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠস্বর প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষোভে ফেটে পড়ে ঢাকা। এরপরই তারেক রহমানের ভারত সফর ঘিরে জল্পনার পারদ চড়ে। সোমবারই বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দেখা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। সেই সাক্ষাতের পরই এদিন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু নিয়ে মুখ খোলে ভারত। এই প্রত্যর্পণ চেয়ে বহু আগে থেকেই ঢাকা আর্জি জানিয়েছে ভারতকে, দাবি বাংলাদেশের। পাশাপাশি ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদের নিয়েও দিল্লি নিজের অবস্থান জানিয়ে দিয়েছে।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন,' আমাদের হাইকমিশনার গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন আর দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে।' এরপর তিনি বলেন,' হাদির বিষয়ে আমি জানিয়ে দিয়েছি যে, এটা আইনি বিষয়, এর তদন্ত এখনও চলছে। আর প্রত্যর্পণের (শেখ হাসিনার) যে বিষয়টি বলছেন, আমি আগেও বলেছি যে, এই বিষয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা বিষয়টি দেখছি আমাদের একটি প্রতিষ্ঠিত প্রক্রিয়ার মধ্য দিয়ে।'
{{/usCountry}}বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন,' আমাদের হাইকমিশনার গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন আর দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে।' এরপর তিনি বলেন,' হাদির বিষয়ে আমি জানিয়ে দিয়েছি যে, এটা আইনি বিষয়, এর তদন্ত এখনও চলছে। আর প্রত্যর্পণের (শেখ হাসিনার) যে বিষয়টি বলছেন, আমি আগেও বলেছি যে, এই বিষয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা বিষয়টি দেখছি আমাদের একটি প্রতিষ্ঠিত প্রক্রিয়ার মধ্য দিয়ে।'
{{/usCountry}}