India Russia Defence Pact Details: ৫ যুদ্ধজাহাজ, ৩০০০ সেনা মোতায়েন করা যাবে একবারে! প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার

India Russia Defence Pact Details: চুক্তির অধীনে দুই দেশই এখন একে অপরের জমিতে সেনা, যুদ্ধজাহাজ ও সামরিক বিমান মোতায়েন করতে পারবে। রিপোর্টে বলা হয়েছে, এই প্রতিরক্ষা চুক্তির আওতায় ভারত ও রাশিয়া একে অপরের দেশে একবারে সর্বোচ্চ ৩ হাজার সেনা, ৫টি যুদ্ধজাহাজ এবং ১০টি সামরিক বিমান মোতায়েন করতে পারবে।

Updated on: Apr 20, 2026 9:45 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

India-Russia Defence Pact Details: ভারত ও রাশিয়ার মধ্যে নতুন এক সামরিক চুক্তি কার্যকর হয়েছে বলে জানা গেল একাধিক রিপোর্টে। এই চুক্তির অধীনে দুই দেশই এখন একে অপরের জমিতে সেনা, যুদ্ধজাহাজ ও সামরিক বিমান মোতায়েন করতে পারবে। রিপোর্টে বলা হয়েছে, এই প্রতিরক্ষা চুক্তির আওতায় ভারত ও রাশিয়া একে অপরের দেশে একবারে সর্বোচ্চ ৩ হাজার সেনা, ৫টি যুদ্ধজাহাজ এবং ১০টি সামরিক বিমান মোতায়েন করতে পারবে। দু'দেশের সম্পর্কের ক্ষেত্রে একে একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রতিরক্ষা চুক্তির আওতায় ভারত ও রাশিয়া একে অপরের দেশে একবারে সর্বোচ্চ ৩ হাজার সেনা, ৫টি যুদ্ধজাহাজ এবং ১০টি সামরিক বিমান মোতায়েন করতে পারবে। (ANI Video Grab)
প্রতিরক্ষা চুক্তির আওতায় ভারত ও রাশিয়া একে অপরের দেশে একবারে সর্বোচ্চ ৩ হাজার সেনা, ৫টি যুদ্ধজাহাজ এবং ১০টি সামরিক বিমান মোতায়েন করতে পারবে। (ANI Video Grab)

রাশিয়ার রিপোর্ট অনুসারে, নতুন এই চুক্তিটি ১২ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। রাশিয়ায় এই চুক্তিটি অনুমোদনের জন্য ২০২৫ সালের ডিসেম্বরে একটি আইন পাস করানো হয়েছিল। এই প্রতিরক্ষা চুক্তিটি আপাতত ৫ বছরের জন্য কার্যকর থাকবে। পারস্পরিক সম্মতিতে চুক্তিটির মেয়াদ আরও ৫ বছরের জন্য বাড়ানো যেতে পারে। এই চুক্তির আওতায় উভয় দেশই একে অপরের সামরিক ঘাঁটি ও বন্দর ব্যবহার করতে পারবে। এই আবহে রাশিয়ার আর্কটিক অঞ্চলের ঘাঁটিগুলিতে প্রবেশাধিকার পাবে ভারত। রাশিয়াকেও ভারতের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণের কথাও রয়েছে এই চুক্তিতে। এই চুক্তির অধীনে ভারত বা রাশিয়ার যুদ্ধজাহাজগুলি একে অপরের দেশের বন্দরে যেতে পারবে। কোনও জাহাজের মেরামতির প্রয়োজন হলে একে অপরের বন্দরে তার ব্যবস্থা করে দেওয়া হবে। এছাড়া কোনও দেশের জাহাজের খাদ্য বা জলের প্রয়োজন হলে অপর দেশের বন্দরে গিয়ে তা সংগ্রহ করতে পারবে। এরই সঙ্গে প্রযুক্তিগত ভাবেও পরস্পরকে সাহায্য করার কথা উল্লেখ করা আছে চুক্তিতে। এদিকে সামরিক বিমানের ক্ষেত্রে এয়ার ট্রাফিক কন্ট্রোল, নেভিগেশন সিস্টেম ও প্রয়োজনীয় ফ্লাইট তথ্য সরবরাহের কথা বলা হয়েছে চুক্তিতে। এই চুক্তির উদ্দেশ্য দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করা। ভারতের কাছে থাকা রাশিয়ার অস্ত্র ও সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এই চুক্তি বেশ সহায়ক হবে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More