India on buying Russian Oil: ঝুলছে ১০০ শতাংশ US-শুল্ক কোপের খাঁড়া! রাশিয়ার তেল কেনা নিয়ে হাওয়া বুঝিয়ে দিল ভারত

দিল্লি বলছে, ‘এর আগেও একাধিকবার উল্লেখ করা হয়েছে যে, ভারতের ১৪০ কোটি মানুষের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জ্বালানি সংগ্রহের উৎস বহুমুখী করার মাধ্যমে এবং বাজারের পরিবর্তনশীল পরিস্থিতির ওপর ভিত্তি করে ভারত এই প্রচেষ্টা অব্যাহত রাখবে।'

Published on: Sep 17, 2026, 15:44:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মার্কিন কংগ্রেসে পাশ হয়ে গিয়েছে রাশিয়া ও ইরানের ওপর চাপানো কড়া নিষেধাজ্ঞামূলক বিল। রাশিয়া থেকে তেল কেনার দায়ে ভারত ও চিনের মতো দেশগুলির ওপ শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে আমেরিকা। এই মর্মে মার্কিন কংগ্রেস (আইনসভা)র নিম্নকক্ষে বিল পাশ হয়েছে। বিলে স্বাক্ষর করা বাকি রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই প্রেক্ষাপটে মুখ খুলেছে ভারত। ভারতের বিদেশমন্ত্রক এই ইস্যুতে দিল্লির অবস্থান স্পষ্ট করে দিয়েছে।

ঝুলছে ১০০ শতাংশ US-শুল্ক কোপের খাঁড়া! রুশ তেল কেনা নিয়ে হাওয়া বুঝিয়ে দিল ভারত
ঝুলছে ১০০ শতাংশ US-শুল্ক কোপের খাঁড়া! রুশ তেল কেনা নিয়ে হাওয়া বুঝিয়ে দিল ভারত

ভারতের বিদেশমন্ত্রকের তরফে সাফ বলা হয়েছে, ‘ভারত সরকার মার্কিন কংগ্রেসে 'রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ বিষয়ক আইন' (Sanctioning Russia and Iran Act) পাস হওয়ার বিষয়টি লক্ষ্য করেছে। আমরা এ বিষয়ে পরবর্তী ঘটনাবলি পর্যবেক্ষণ করছি।' এই বিল কার্যত কূটনৈতিক আঙিনায় ভারতের সামনে এক বড় চ্যালেঞ্জ। সেই প্রেক্ষাপটে ভারত কোনপথে হাঁটবে! তা নিয়ে রয়েছে প্রশ্ন। ভারতের দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক নিয়ে এই বিল বেশ কিছু প্রশ্ন তুলে ধরছে। এমনকি ভারত-আমেরিকা সম্পর্ক নিয়েও এই বিল কূটনৈতিক আঙিনায় বেশ তাৎপর্যপূর্ণ। এই প্রেক্ষাপটে দিল্লি বলছে, ‘এর আগেও একাধিকবার উল্লেখ করা হয়েছে যে, ভারতের ১৪০ কোটি মানুষের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জ্বালানি সংগ্রহের উৎস বহুমুখী করার মাধ্যমে এবং বাজারের পরিবর্তনশীল পরিস্থিতির ওপর ভিত্তি করে ভারত এই প্রচেষ্টা অব্যাহত রাখবে।' ফলত, মার্কিন কংগ্রেসে পাশ হওয়া বিল প্রসঙ্গে কার্যত দিল্লি নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।

মার্কিন কংগ্রেসে পা হওয়া বিল বলছে, যে দেশগুলি রাশিয়া এবং ইরান থেকে তেল আমদানি করে, তাদের বিরুদ্ধে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা যাবে। এরপর শুল্ক কতটা কার ওপর ধার্য হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিল (লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬) গত মাসেই মার্কিন আইনসভার উচ্চকক্ষ সেনেটে পাস করানো হয়েছিল। এরপর তা মার্কিন আইনসভার নিম্নকক্ষে পাশ হল। ভারতের বিদেশমন্ত্রকের বিবৃতি বলছে, ‘সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিনিধির সাথে উচ্চপর্যায়ে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি বাজারের ওপর এর সম্ভাব্য প্রভাবের বিষয়টিও ভারতীয় পক্ষের তরফ থেকে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।'

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More