India hits back Pakistan:পাকিস্তানি মন্ত্রীর তরফে আসে যুদ্ধের হুমকি,ফুৎকারে ওড়াল ভারত! পাল্টা মোক্ষম বার্তা দিল্লির
সিন্ধুর ওপার থেকে আসা পাকিস্তানি মন্ত্রীর এই বার্তার পর, সিন্ধুর এপার থেকে দিল্লিও পাল্টা ইসলামাবাদকে কটাক্ষ করতে ছাড়েনি এই ইস্যুতে।
গত কয়েক দিনে পাকিস্তানের পিপিপি-র নেতা বিলাওয়াল ভুট্টো থেকে শুরু করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সিন্ধুর জল নিয়ে ভারতের বিরুদ্ধে ক্রমেই যুদ্ধের হুমকি দিয়ে গিয়েছেন। সদ্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর তরফে সেই যুদ্ধের হুঁশিয়ারির কথা শোনা গিয়েছে। পাক মন্ত্রীখোয়াজা আসিফের সেই হুঁশিয়ারিকে কার্যত ফুৎকারে উড়িয়ে দিল দিল্লি! পাল্টা ভারতের বিদেশমন্ত্রকের তরফে পাকিস্তানের প্রতিও দেওয়া হয়েছে বার্তা।

কিছুদিন আগে, সিন্ধুর জল ইস্যুতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেন,' যে মুহূর্তে আমরা মনে করব যে আমাদের জাতীয় নিরাপত্তা, এবং জল আমাদের জাতীয় নিরাপত্তারই একটি আর, তা হুমকির মুখে পড়েছে, ঠিক তখনই আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ব। নিঃসন্দেহে।' সিন্ধুর ওপার থেকে আসা পাকিস্তানি মন্ত্রীর এই বার্তার পর, সিন্ধুর এপার থেকে দিল্লিও পাল্টা ইসলামাবাদকে কটাক্ষ করতে ছাড়েনি এই ইস্যুতে। এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই ইস্যুতে পাকিস্তানকে টার্গেট করে বলেন,'পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা বানানো দাবিগুলো তাদের নিজেদের ব্যর্থতা আড়াল করার এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে দৃষ্টি সরানোর এক মরিয়া প্রচেষ্টা।' উল্লেখ্য, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ক্রমেই বাড়ছে অশান্তি, উত্তেজনা। সেখানে ক্রমাগত পাকিস্তানি সরকারের বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন মানুষ। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ইস্যুতে এদিন রণধীর জয়সোয়াল বলেন, সেখানের বর্তমান পরিস্থিতি মূলত,'অবৈধ ও জোরপূর্বক দখলকৃত অঞ্চলগুলোতে পাকিস্তানের দীর্ঘ কয়েক দশক ধরে চলা সুপরিকল্পিত অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকার কেড়ে নেওয়া এবং প্রশাসনিক নিপীড়নের প্রত্যক্ষ পরিণতি।' পিওকে-র পরিস্থিতি নিয়ে দিল্লির অবস্থান স্পষ্ট করে বিদেশমন্ত্রক এদিন বলে,'বেশ কয়েকজন মানুষ প্রাণ হারিয়েছেন। আমরা আশা করি, আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের অপকর্ম ও অপব্যবহারের জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনবে।'
এদিকে, গত ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হানার পরই পাল্টা কূটনৈতিক পদক্ষেপে পাকিস্তানের সঙ্গে সিন্ধুর জলবণ্টন নিয়ে পদক্ষেপ করে দিল্লি। সদ্য একটি ভাইরাল হওয়া ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ক্লিপে ভারতের জলশক্তি মন্ত্রী সি আর পাতিলের মন্তব্য সামনে এসেছে, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ২০২৮ সালের জুনের মধ্যে পাকিস্তানে সিন্ধু নদের জলপ্রবাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে। এরপরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজার মন্তব্যটি আসে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


