India Vs Australia T20 Series: অজিভূমে সূর্য-বাহিনীর দাপট!ম্যাচের সেরা অক্ষর, ৪৮ রানে জয় টিম ইন্ডিয়ার

India Won India Vs Australia T20 Series: বাইশ গজ জুড়ে আজ ভারতীয় বোলিংয়ের দাপট দেখল অস্ট্রেলিয়া। নিজের মাঠেই ৪৮ রানে হারল তাঁরা। জোড়া উইকেট নিলেন অক্ষর, শিবম ও সুন্দর।

Published on: Nov 6, 2025, 17:31:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাইশ গজে বোলিংয়ের দাপটেই কোনঠাসা হয়ে গেল অজিপক্ষ। গোটা মাঠে দাপিয়ে বোলিং করলেন শিবম দুবে, অক্ষর প্যাটেল ও সুন্দর। স্পেলের শেষ বলে একটি উইকেট নিজের অ্যাকাউন্টে পেলেন যশপ্রীত বুমরাহ। ১১৬ রানের টার্গেট তাড়া করতে গিয়েও ৪৮ রানে হারতে হল অস্ট্রেলিয়াকে। আজকের ম্যাচে জয়ের পর সিরিজে ২-১ পয়েন্টে এগিয়ে গেল ভারত। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন অক্ষর প্যাটেল।

বোলিংয়ের দাপটে কোনঠাসা অজিপক্ষ! (ছবি - AP)
বোলিংয়ের দাপটে কোনঠাসা অজিপক্ষ! (ছবি - AP)

চতুর্থ ম্যাচে এসে চূড়ান্ত হাড্ডাহাড্ডি লড়াই হল ভারত বনাম অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজে। প্রথম তিনটি ম্যাচের পর সিরিজ ১-১-এ ছিল। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ১৬৭ রান সংগ্রহ করে এবং অস্ট্রেলিয়ার সামনে ১৬৮ রান সংগ্রহ করেন। ভারতীয় ব্যাটিং ইনিংসে ওপেনার শুভমন গিল শুরু থেকেই আড়াআড়ি শট খেলার চেষ্টা করে দলের রান এগিয়ে নিয়ে যান। ৪৬ রানের পর নেথান এলিসের বলে বোল্ড হয়ে অর্ধশতরান হাতছাড়া হয় তাঁর।

এদিন অভিষেক শর্মাও ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, তবে অ্যাডাম জ়াম্পার বলে ছক্কা মারতে গিয়ে আউট হন। দ্রুত রান তোলার চেষ্টা করলেও অধিনায়ক সূর্যকুমার যাদব ২০ রানের বেশি করতে পারেননি। মিডল অর্ডারে জ়াম্পা একই ওভারে তিলক বর্মা (৫) ও জিতেশ শর্মাকে (৩) আউট করে বড় ধাক্কা দেন ভারতকে। এরপর রানের গতি কমে এলেও শেষ দিকে অলরাউন্ডার অক্ষর পটেল ১১ বলে ২১ রানের ঝোড়ো অপরাজিত ইনিংস খেলে ভারতের স্কোরকে ১৬৭-এ পৌঁছে দেন।

১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই অস্ট্রেলিয়া আগ্রাসী ভঙ্গিতে খেলা শুরু করে। তবে ভারতীয় স্পিনার অক্ষর পটেল দুর্দান্ত বোলিং দিয়ে ভারতের হাতে খেলার রাশ আনেন। ম্যাথু শর্টকে (২৫ রান) আউট করে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দেন অক্ষর। এরপর ১২ রানের মাথায় জশ ইংলিশকেও বোল্ড আউট করে দেন। তখন অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৭০ রান। শিবম দুবের বলে শট মারতে গিয়ে এরপর আউট হন মার্শ। মাত্র ৩০ রান করে মাঠ ছাড়তে হয় তাঁকে। শিবমেরই আরেক বলে ছক্কা মারলেও পরের বলেই আউট হলেন ডেভিড। মাত্র ১৪ রান করেই বাইশ গজ ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। অস্ট্রেলিয়ার শেষ ভরসা ছিল স্টোইনিস। তাঁকে মাত্র ১৭ রানেই পিচ ছাড়তে বাধ্য করলন সুন্দর। ১১৬ রানে ৭ উইকেট পড়ে গেল অস্ট্রেলিয়ার ঠিক তার পরের বলেই জ়েভিয়ার বার্টলেটকে আউট করেন সুন্দর।