India vs Pak Asia Cup 2026: ফের পাক বধ! এবার অনুর্ধ্ব ১৯র মঞ্চ, রুদ্ধশ্বাস ম্যাচে এশিয়া সেরা ভারত, জয়ের হাসি শেওয়াগদের
আল-আমিরাতে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ৩৩৭/৯। তার জবাবে এদিন ১ উইকেট থাকতে জয় ঘরে তুলে নেয় ভারত।
রুদ্ধশ্বাস ম্যাচ। বিপক্ষে পাকিস্তান। এশিয়া কাপ ২০২৬ অনুর্ধ্ব ১৯র মঞ্চ। ভারতের সামনে পাকিস্তান রেখেছিল ৩৩৮ রানের টার্গেট। ম্যাচের শেষ লগ্নে একটা সময় ভারতের ৯ উইকেট পড়ে যায়, তখনও ৭ বল-এ ৯ রানের টার্গেট ছিল। আর ঠান্ডা মাথায় ভারতের যুবা দল সেই টার্গেট পার করে নেয় ওমানের আল আমরেতের মাঠে! জয়সূচক শটটি আসে মানাল উলভার ব্যাট থেকে। এরপরই মাঠ জোড়া উদযাপন। আরও একবার পাকিস্তান-বধ!

আল-আমিরাতে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ৩৩৭/৯। তার জবাবে এদিন ১ উইকেট থাকতে জয় ঘরে তুলে নেয় ভারত। এদিন ব্যাট হাতে নেমে বীরেন্দ্র শেওয়াগের ছেলে আর্যবীর ও ভারতের ক্যাপ্টেন লক্ষ্য রায়চন্দানি শুরুটা জোরদার করেছিলেন। তবে হাফ সেঞ্চুরি পার করে প্যাভিলিয়নে ফিরে যান জুনিয়ার শেওয়াগ। এরপরও ভারতের ইনিংস জোরালোভাবে চলতে থাকে। ক্যাপ্টেন লক্ষ্য ১০১ বল-এ ৮০ রানের ঝকঝকে ইনিংস রেখে আউট হন। উইকেট পতনের পর্ব শুরু হয়ে যায় একটা সময়ের পর থেকে। ভারতের অষ্টম উইকেট যখন পড়ে, তখন স্কোর ২৫২। পাকিস্তানের শরীরি ভাষই তখন বলে দিচ্ছিল, জয়ের বিষয়ে তাঁদের আত্মবিশ্বাস। তাঁদের উদযাপনের ধরনও তেমন ছিল। এদিকে, জয়ের থেকে তখনও ৮৬ রান দূরে ছিল ভারত। এরপর পাকিস্তানের যাবতীয় পরিকল্পনা ভেস্তে দেন সব পরিকল্পনা ভেস্তে দেন মানাল এবং মোহিত। ভারতের আস্কিং রেট এক সময় ১০-এর উপরে চলে গিয়েছিল। দুই ব্যাটারের দাপটে তা ক্রমশ কমতে থাকে। ধীর স্থিরভাবে লক্ষ্যকে সামনে রেখে স্নায়ুযুদ্ধে পাকিস্তানকে টেক্কা দিয়ে বেরিয়ে যায় ভারতের যুবারা।
ঠিক যে সময় মনে হচ্ছিল, মানাল-মোহিতই ম্যাচ জিতিয়ে দেবেন, ঠিক তখনই ফিরে যান মানাল। তখনও জয়ের থেকে ৩০ রান দূরে ছিল ভারত। আশঙ্কা ছিল, ম্যাচ হয়তো হাত থেকে বেরিয়ে গিয়েছে। পরিস্থিতি আরও রুদ্ধশ্বাস হতে থাকে। কিন্তু মোহিতের সঙ্গে জুটি বেধে দলকে জয় এনে দেন একাদশতম ব্যাটার চিগুরুপতি বেঙ্কট। ম্যাচ শেষ হওয়ার পর উল্লাসে ফেটে পড়েন ভারতের ক্রিকেটার থেকে কোচেরা। হাতে জাতীয় পতাকা নিয়ে উদযাপনে মাতেন তাঁরা। জয়ের উল্লাসে ফেটে পড়ে ভারতীয় শিবির।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


