Ind Women A Vs Ban Women A Live Streaming: আজ ক্রিকেট মাঠে ফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ, কখন কোথায় দেখা যাবে এই ম্যাচ?
সেমফাইনলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছেন বাংলাদেশের তরুণীরা। আর ভারত সেমিফাইনালে হারিয়েছে শ্রীলঙ্কাকে। টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত থাকলেও ভারত প্রথম ম্যাচেই সংযুক্ত আরব আমিরাতের মেয়েদের কাছে হেরেছিল।
২০২৬ সালের মহিলা রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমফাইনলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছেন বাংলাদেশের তরুণীরা। আর ভারত সেমিফাইনালে হারিয়েছে শ্রীলঙ্কাকে। ভারতীয় সময় আজ দুপুর সাড়ে ১২টায় শুরু হবে এই ম্যাচটি। থাইল্যান্ডের ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে হবে খেলাটি। এই খেলাটি টিভিতে সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে এবং মোবাইলে সোনি লিভ অ্যাপে।

এর আগে ২০২৪ সালে হংকংয়ের মং ককে নারী রাইজিং স্টারস এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারতের তরুণীরা। সেবার ফাইনালে বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত বাংলাদেশ। এদিকে এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই অপ্রত্যাশিত ভাবে সংযুক্ত আরব আমিরাতের মহিলা দলের কাছে ৭ উইকেটে হেরেছিল ভারত। যদিও এরপরে পাকিস্তান এ, নেপালকে গ্রুপ পর্বে হারিয়ে সেমিফাইালে ওঠে ভারত। আর সেমিফাইনালেও ভারত শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয়। আর গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ৪ রানে, থাইল্যান্ডকে ৩ উইকেটে এবং মালয়েশিয়াকে ৯০ রানে হারান বাংলাদেশের তরুণীরা।
এদিকে এবারের রাইজিং সুপারস্টার টুর্নামেন্টে বাংলাদেশের এ দলটি বেশ শক্তিশালী। জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে নিয়ে এই দল গঠন করেছে বিসিবি। এদিকে ভারতের দলে অধিনায়ক রাধা যাদবের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও বাকি সদস্যরা পাইপলাইনে থাকা তরুণী। এই আবহে টুর্নামেন্টে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছিলেন তাঁরা। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় মহিলা দলের বিরুদ্ধে ১৩০ রান করেছিল ভারত। জবাবে ৪ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যান সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা। এরপর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানে ৯৩ রানে অলআউট করে দেন ভারতীয় তরুণীরা। জবাবে মাত্র ১০.১ ওভারে সেই রান তাড়া করে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের জাতীয় দলের মহিলাদের ৭৮ রানে অলআউট করে দেয় ভারত। জবাবে মাত্র ৭.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে সেই রান তাড়া করে ফেলে ভারত। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ভারত ১১৮ রানে অলআউট করে। জবাবে ১৩.৩ ওভারেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


