Indian Air Force Officer Honeytrapped: নগ্ন ছবি পাঠিয়ে পাক গুপ্তচরের ফাঁদ! বিনিময়ে কী করলেন বায়ুসেনার উইং কমান্ডার?
অভিযুক্ত বায়ুসেনা আধিকারিকের নাম মনোরথ সিং সাবরওয়াল (Manorath Singh Sabharwal)। তিনি ভারতীয় বায়ুসেনার একজন উইং কমান্ডার ছিলেন। তাঁর বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বা সরকারি গোপনীয়তা রক্ষা আইনে মামলা দায়ের হয়েছে। গত পাঁচ মাস ধরে তিনি হেফাজতে রয়েছেন।
দেশের নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আনল দিল্লি পুলিশের চার্জশিট। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক সন্দেহভাজন এজেন্টের হানিট্র্যাপের ফাঁদে পা দিয়ে ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডার দেশের অত্যন্ত গোপন সামরিক তথ্য পাচার করেছেন বলে অভিযোগ। বিনিময়ে ওই পাক অপারেটিভের কাছ থেকে পেয়েছেন নগ্ন ছবি! শুধু তাই নয়, প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে ভারতীয় বায়ুসেনার গোপন যুদ্ধ পরিকল্পনার একটি করে পাতা পাঠানোর প্রস্তাবও দিয়েছিলেন অভিযুক্ত আধিকারিক। দিল্লি পুলিশের জমা দেওয়া চার্জশিটে উঠে এসেছে এমনই বিস্ফোরক অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় প্রতিরক্ষা ও গোয়েন্দা মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

অভিযুক্ত বায়ুসেনা আধিকারিকের নাম মনোরথ সিং সাবরওয়াল (Manorath Singh Sabharwal)। তিনি ভারতীয় বায়ুসেনার একজন উইং কমান্ডার ছিলেন। তাঁর বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বা সরকারি গোপনীয়তা রক্ষা আইনে মামলা দায়ের হয়েছে। গত পাঁচ মাস ধরে তিনি হেফাজতে রয়েছেন। দিল্লি পুলিশের স্পেশাল সেলের তদন্তে দাবি করা হয়েছে, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক সন্দেহভাজন অপারেটিভের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি।
কীভাবে এই হানিট্র্যাপের ফাঁদ তৈরি হয়েছিল? তদন্তকারীদের দাবি, প্রথমে ওই পাক অপারেটিভ এক মহিলার পরিচয় দিয়ে অভিযুক্ত আধিকারিককে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। চিকিৎসকের সাহায্য চাওয়ার অছিলায় কথোপকথন শুরু হয়। পরে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে ধীরে ধীরে তাঁকে ফাঁদে ফেলা হয়। এরপর শুরু হয় ছবি আদানপ্রদান। অভিযোগ, ওই মহিলা পরিচয়ধারী অপারেটিভ নগ্ন ছবি পাঠানোর পর তার বিনিময়ে দেশের সামরিক গোপন তথ্য সরবরাহ করতে শুরু করেন উইং কমান্ডার। এমনকী, প্রতিটি ছবির বিনিময়ে যুদ্ধ পরিকল্পনার নতুন একটি পাতা দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।
চার্জশিট অনুযায়ী, পাচার হওয়া তথ্যের মধ্যে ছিল ভারতীয় বায়ুসেনার একটি গোপন ড্রোন ইউনিটের শক্তি, সাংগঠনিক কাঠামো, কার্যপদ্ধতি এবং যুদ্ধের সময় সম্ভাব্য মোতায়েনের জায়গা। ড্রোনের পরীক্ষামূলক উড়ান, কতক্ষণ আকাশে থাকতে পারে, অস্ত্র ব্যবহারের ক্ষমতা এবং নিশানা নির্ধারণের প্রযুক্তি সম্পর্কেও তথ্য পাচারের অভিযোগ উঠেছে।
শুধু ড্রোন নয়, লেহ-তে যুদ্ধবিমানের মোতায়েন সংক্রান্ত তথ্যও ওই অপারেটিভের হাতে পৌঁছে দেন বলে অভিযোগ। রাজস্থানের সুরতগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত সামরিক মহড়া এবং গুরুত্বপূর্ণ সেনা ছাউনির অবস্থান সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছিল বলে দাবি পুলিশের। এই তথ্য শত্রুপক্ষের হাতে পৌঁছলে ভারতের সামরিক প্রস্তুতি ও নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ, অভিযুক্ত আধিকারিক নিজের অধীনে কাজ করা পাঁচজন বায়ুসেনা কর্মীর মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার ইনস্টল করতেও সাহায্য করেছিলেন। এর মাধ্যমে তাঁদের গোপন তথ্য ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের বিবরণ হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল বলে সন্দেহ পুলিশের।
ডিজিটাল তদন্তে ওই আধিকারিকের হোয়াটসঅ্যাপ থেকে ৩,০০৮টি টেক্সট মেসেজ, ৬৫টি ছবি, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিও কল এবং ছয়টি ওয়েব লিঙ্ক আদানপ্রদানের তথ্য পাওয়া গিয়েছে।
এদিকে, ১৩ নভেম্বর দিল্লির একটি আদালত মামলায় চার্জশিটের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন দ্রুত সংগ্রহ করতে পুলিশকে নির্দেশ দিয়েছে। আগামী ৫ ডিসেম্বর অভিযুক্তকে আদালতে হাজির করার নির্দেশ রয়েছে। তবে এখনও আদালতে অভিযোগগুলি প্রমাণিত হয়নি।
সব মিলিয়ে, ব্যক্তিগত দুর্বলতাকে হাতিয়ার করে কীভাবে একজন উচ্চপদস্থ সামরিক আধিকারিককে জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহার করা যায়, এই ঘটনা তারই ভয়াবহ উদাহরণ হয়ে উঠেছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


