Indian Basketball Team stranded: কাতারে হামলা চালিয়েছে ইরান, এরই মাঝে দোহায় আটকে ভারতের বাস্কেটবল দল

কাতারেও হামলা করেছে ইরান। সেই কাতারের দোহাতেই আটকে পড়েছে ভারতের জাতীয় বাস্কেটবল দল। এফআইবিএ বাস্কেটবল বিশ্বকাপের এশিয়ান কোয়ালিফায়ার্সের ম্যাচে খেলতে দোহায় গিয়েছিল ভারতীয় দল।

Published on: Mar 1, 2026, 10:56:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

যুদ্ধ পরিস্থিতির মাঝে কাতারে আটকে রয়েছে ভারতের জাতীয় বাস্কেটবল দল। ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ইজরায়েল এবং আমেরিকা। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই, প্রতিরক্ষামন্ত্রী, বিপ্লবী গার্ডের প্রধানের মৃত্যু হয় সেই হামলায়। এরপরই ইরানের তরফ থেকেও ইজরায়েল এবং একাধিক পশ্চিম এশিয়ার দেশে মিসাইল হামলা চালানো হয়। এর মধ্যে কাতারেও হামলা করেছে ইরান। সেই কাতারের দোহাতেই আটকে পড়েছে ভারতের জাতীয় বাস্কেটবল দল।

কাতারে হামলা করেছে ইরান। সেই কাতারের দোহাতেই আটকে পড়েছে ভারতের জাতীয় বাস্কেটবল দল।
কাতারে হামলা করেছে ইরান। সেই কাতারের দোহাতেই আটকে পড়েছে ভারতের জাতীয় বাস্কেটবল দল।

উল্লেখ্য, এফআইবিএ বাস্কেটবল বিশ্বকাপের এশিয়ান কোয়ালিফায়ার্সের ম্যাচে খেলতে দোহায় গিয়েছিল ভারতীয় দল। গত ২৬ ফেব্রুয়ারিতে নিজেদের প্রথম ম্যাচে কাতারের বিরুদ্ধে ৭৩-৯৯ পয়েন্টে হেরে যায় ভারত। আগামী ৩ মার্চ লেবাননের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় বাস্কেটবল দলের। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেই ম্যাচটি হবে বলে মনে হচ্ছে না। ইতিমধ্যেই কাতারের ওপর ইরানের মিসাইল আছড়ে পড়েছে। ইরানের মিসাইলকে মাঝ আকাশে ধ্বংস করেছে কাতার। এদিকে মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে কাতারে বহু মানুষ জখম হয়েছেন।

এই পরিস্থিতিতে ভারতের বাস্কেটবল দলের তারকা খেলোয়াড় প্রণব প্রিন্স জানিয়েছেন, আপাতত কাতার থেকে বের হওয়ার উপায় খুঁজছে ভারতীয় দল। ইরানের হামলার আবহে কাতার এয়ারওয়েজ ইতিমধ্যেই সব উড়ান বাতিল করে দিয়েছে দোহা থেকে। এদিকে কাতারে বসবাসরত ভারতীয়দের উদ্দেশে পরামর্শমূলক বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় দূতাবাস। স্থানীয় কর্তৃপক্ষের ইমারজেন্সি অ্যালার্টের দিকে নজর রাখতে বলা হয়েছে। এদিকে সামরিক স্থাপনার থেকে দূরে থাকতে বলা হয়েছে ভারতীয়দের। এছাড়া অকারণে বাড়ি থেকে বের হতে বারণ করা হয়েছে। এই আবহে প্রণব প্রিন্স জানান, যদি পরিস্থিতি এমনই থাকে, তাহলে আপাতত গোটা দলকে কাতারেই থাকতে হতে পারে। তবে ভারতের বাস্কেটবল ফেডারেশন খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে বলে জানান প্রণব।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More