Pakistani Captured: আরব সাগরে পাকড়াও ৫ পাকিস্তানি, নৌকায় ৩ হাজার কোটির মাদক, অ্যাকশনে ATS, ICG

কোস্ট গার্ড ও গুজরাট এটিএস-র বড় অভিযান।

Published on: Sep 30, 2026, 10:31:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ভারতীয় কোস্ট গার্ড ও গুজরাট এটিএস (সন্ত্রাস বিরোধী স্কোয়াড)র এক অভিযানে আরব সাগরের বুকে এক ইরানি নৌকাকে পাকড়াও করা হয়েছে। ইরানের সেই নৌকায় উদ্ধার হয়েছে ৫২৬ কেজির নিষিদ্ধ মাদক। নৌকায় থাকা ৫ পাকিস্তানিকে পাকাড়ও করা হয়েছে।

আরব সাগরে পাকড়াও ৫ পাকিস্তানি, নৌকায় ৩ হাজার কোটির মাদক, অ্যাকশনে ATS, ICG(ATS) near Lakshadweep. (@IndiaCoastGuard/X via PTI Photo) (PTI09_30_2026_000011B) (@IndianEmbassyUS)
আরব সাগরে পাকড়াও ৫ পাকিস্তানি, নৌকায় ৩ হাজার কোটির মাদক, অ্যাকশনে ATS, ICG(ATS) near Lakshadweep. (@IndiaCoastGuard/X via PTI Photo) (PTI09_30_2026_000011B) (@IndianEmbassyUS)

ঘটনা লাক্ষাদ্বীপের পশ্চিম প্রান্তের জলসীমার। গত ২৫ সেপ্টেম্বর সেখানে একটি নৌকা থেকে ৫ জন পাকিস্তানিকে পাকড়াও করা হয়েছে। নৌকায় ৫২৬ কেজির মাদক ছিল বলে খবর। এই পরিমাণ মাদকের আন্তর্জাতিক বাজারে মূল্য প্রায় ৩ হাজার কোটি টাকা। এই নৌকাকে জব্দ করতে আকাশপথ ও জলপথ দুই দিক থেকে ঘিরে ফেলে এটিএস ও কোস্ট গার্ড। জানা গিয়েছে, উদ্ধার হওয়া নৌকার মধ্যে হেরোইন, মেথামফেটামাইন সহ একাধিক নিষিদ্ধ মাদক রয়েছে। এরপর সশস্ত্র বাহিনী দিয়ে ওই নৌকা ও তার সঙ্গে থাকা পাকিস্তানিদের মুম্বই আনা হয়েছে বলে খবর। এরপর থেকেই ধৃতদের জেরা, তল্লাশি শুরু হয়ে গিয়েছে। জলপথে মাদক পাচারের চক্র রুখতে এটিএস ও কোস্ট গার্ড এই অভিযান চালায়।

জলপথে মাদক পাচার রুখতে কোস্ট গার্ড এই প্রথম অভিযান করেনি, এর আগেও, এটিএস-র সঙ্গে মিলে কোস্ট গার্ড এমন বহু ধরনের অভিযান চালিয়েছে। তবে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই পদক্ষেপ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, আরব সাগরের সামুদ্রিক পথগুলো ভারতীয় সংস্থাগুলোর অংশগ্রহণে পরিচালিত বেশ কয়েকটি মাদক-প্রতিরোধ অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে গোয়েন্দা তথ্য, নৌযান নজরদারি এবং সামুদ্রিক ও স্থলভিত্তিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সন্দেহজনক চালান শনাক্ত করতে ভূমিকা রেখেছে। কোস্ট গার্ডের আটক মামলার সরকারি নথি অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিলে কোস্ট গার্ড গুজরাট এটিএস-এর সঙ্গে একটি যৌথ অভিযানে গুজরাট উপকূল থেকে ৩০৭.৫ কেজি মাদকদ্রব্য জব্দ করেছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More