Rajnath Singh In Bagdogra: বাংলাদেশ সীমান্তের কাছে বায়ুসেনা ঘাঁটিতে রাজনাথ!দিলেন ‘শত্রুর ছক দুর্বল’ করার টিপস

বায়ুসেনা কর্মীদের উদ্দেশে । রাজনাথ সিং বলেন, ‘আপনারা যে পোস্টে কর্মরত আছেন, সেখানে আপনাদের আচরণ, পোশাক, ভাষা এবং সংযম স্থানীয় মানুষের মনে সেনাবাহিনীর ভাবমূর্তি গড়ে তোলে।’

Published on: Nov 7, 2026, 15:21:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

কৌশলগত দিক থেকে পশ্চিমবঙ্গের চিকেনস নেক বেশ তাৎপর্যবাহী জায়গা। মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, চোপড়া ও ইসলামপুর ও শিলিগুড়ির কিছু অংশ ওই ‘চিকেনস নেক’-এর মধ্যে পড়ে। এই এলাকাকে শিলিগুড়ি করিডরও বলা হয়। উত্তরপূর্বের সঙ্গে দেশের বাকি অংশের সংযোগ রক্ষায় এই চিকেনস নেকের বেশ তাৎপর্য রয়েছে। প্রসঙ্গত, উত্তরবঙ্গের বাগডোগরার বায়ুসেনা ঘাঁটিতে শনিবার পৌঁছন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জানা যাচ্ছে, দিওয়ালির উৎসব উদযাপনে তিনি বাগডোগরায় এসে পৌঁছেছেন।

বাংলাদেশ সীমান্তের কাছে IAF ঘাঁটিতে রাজনাথ! দিলেন ‘শত্রুর ছক দুর্বল’ করার টিপস (@rajnathsingh/X via PTI Photo)(PTI11_07_2026_000103B) (@rajnathsingh)
বাংলাদেশ সীমান্তের কাছে IAF ঘাঁটিতে রাজনাথ! দিলেন ‘শত্রুর ছক দুর্বল’ করার টিপস (@rajnathsingh/X via PTI Photo)(PTI11_07_2026_000103B) (@rajnathsingh)

বাগডোগরা এয়ারফিল্ডে এক মঞ্চে এদিন বায়ুসেনা কর্মীদের উদ্দেশে ভাষণ দেন রাজনাথ সিং। রাজনাথ সিং বলেন, ‘আপনারা যে পোস্টে কর্মরত আছেন, সেখানে আপনাদের আচরণ, পোশাক, ভাষা এবং সংযম স্থানীয় মানুষের মনে সেনাবাহিনীর ভাবমূর্তি গড়ে তোলে। বাগডোগরা ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষের সেনাবাহিনীর প্রতি গভীর অনুরাগ রয়েছে।’ একইসঙ্গে তিনি বলেন, ‘সেই সদ্ভাব বজায় রাখাও আপনার দায়িত্ব। আপনি স্থানীয় মানুষের সঙ্গে যত বেশি মিশবেন, শত্রুর চক্রান্তের ছক তত দুর্বল হয়ে পড়বে।’ রাজনাথ সিং ভারতীয় সশস্ত্র বাহিনীর অন্তর্নিহিত শৃঙ্খলাবোধের প্রশংসা করে এটিকে তাদের ‘সর্বশ্রেষ্ঠ শক্তি’ হিসেবে বর্ণনা করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন, প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, আমাদের সৈন্যদের মধ্যে যদি শৃঙ্খলা ও সাহসের অভাব থাকে, তবে তা বৃথা। আমাদের সশস্ত্র বাহিনী তাদের শৃঙ্খলার জন্য পরিচিত। শৃঙ্খলাই একজন সাধারণ সৈনিককে অসাধারণ যোদ্ধায় রূপান্তরিত করে। আপনার শৃঙ্খলাই আপনার সর্বশ্রেষ্ঠ শক্তি।’ ভারতীয় বায়ুসেনার ভূয়সী প্রশংসা করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘শুধু আমাদের দেশের মানুষই নয়, সারা বিশ্বের মানুষ বিশ্বাস করেন যে আমাদের বিমান যোদ্ধাদের সাহস, বীরত্ব এবং নিষ্ঠা অসাধারণ। প্রতিকূল পরিস্থিতিতে দেশ রক্ষা করা হোক বা বিভিন্ন দুর্যোগের সময় নিজেদের ভূমিকা পালন করা হোক, আমাদের বিমান যোদ্ধারা প্রতিটি চ্যালেঞ্জের জন্য সর্বদা প্রস্তুত। আপনাদের নিষ্ঠাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

এদিকে, উত্তরবঙ্গের চিকেনস নেক এলাকা সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতিতে বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। গোয়েন্দাসূত্রে খবর সম্প্রতি শিলিগুড়ি করিডরের অনতিদূরে, বাংলাদেশের রংপুর ডিভিশনের লালমনিরহাটে পৌঁছন চিনা আধিকারিকরা। বাংলাদেশের উত্তরাঞ্চলে চিনের পরিকাঠামোগত উপস্থিতি বৃদ্ধি পেলে তার কৌশলগত প্রভাব কী হতে পারে, তা নিয়ে নয়াদিল্লির উদ্বেগ রয়েছে। সেই পরিস্থিতিতে এই শিলিগুড়ি করিডর ঘিরে ক্রমেই কৌশলগত দিক থেকে বেশ তাৎপর্য বাড়ছে। আর সেই শিলিগুড়ির বাগডোগরা থেকে শত্রুদের চক্রান্তের ছক বানচাল নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী দিলেন বড় বার্তা।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More