Indian Diplomat Laughs at Pakistan PM: সিঁদুরে নাকি 'জিতেছে' পাকিস্তান! শরিফের কথায় UN-তে হেসে দিলেন ভারতীয় কূটনীতিবিদ
Indian Diplomat Laughs at Pakistan PM: রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখের উপরে হেসে ফেললেন ভারতীয় কূটনীতিবিদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের অপারেশন সিঁদুর নিয়ে আকাশকুসুম গল্প শোনাচ্ছিলেন।
Indian Diplomat Laughs at Pakistan PM: কার্যত ভারতের হাতে-পায়ে পড়ে সংঘর্ষবিরতির আর্জি জানিয়েছিল পাকিস্তান। আর সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দাঁড়িয়ে দাবি করলেন যে অপারেশন সিঁদুরে নাকি তাঁর দেশের ‘জয়’ হয়েছে। যা শুনে নিজের হাসি সামলাতে পারলেন না ভারতীয় প্রতিনিধি তথা কূটনীতিবিদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে সেইসব মিথ্যে দাবি করছেন, সেইসময় ভারতের দিকে ক্যামেরা ঘোরাতেই দেখা যায় যে ভারতীয় কূটনীতিবিদ হাসছেন। যা পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য কম অস্বস্তিকর নয়।

‘হেরো’ আসিম মুনিরের ভূয়সী প্রশংসায় শরিফ
তাতে অবশ্য একটুও বিচলিত হননি পাকিস্তানের প্রধানমন্ত্রী। বরং নিজের আকাশকুসুম গল্প চালিয়ে যেতে থাকেন। যিনি দাবি করেছেন, ‘ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাহসী নেতৃত্বে একেবারে নিখুঁতভাবে ও পেশাদারিত্বের সঙ্গে (অপারেশন সিঁদুরের সময়) আমাদের বীর ও পরাক্রমশালী সশস্ত্র বাহিনী প্রত্যুত্তর দিয়েছিল। ওরা শত্রুপক্ষকে চুপ করিয়ে দিয়েছিল। রুখে দিয়েছিল ওদের আক্রমণ। আর যে শিক্ষা দিয়েছিল, তা কখনও ভুলবে না।’
ট্রাম্প ভাগ্যিস ছিলেন, দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রী
তারপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসায় ভরিয়ে দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 'অবশ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃঢ় এবং দূরদর্শী নেতৃত্বের কারণেই দক্ষিণ এশিয়ার বহু মানুষের প্রাণ বেঁচে পেয়েছে। তাঁর সময়োচিত পদক্ষেপ এসেছিল এমন একটা নির্ণায়ক মুহূর্তে এসেছিল, যখন পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশ পুরোদমে যুদ্ধের মুখে দাঁড়িয়েছিল। আর কে জানে, এই সংকটময় মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প যদি স্পষ্ট চিন্তাধারা নিয়ে এগিয়ে না আসতেন, তবে কী ভয়াবহ ধ্বংসযজ্ঞই না ঘটতে পারত!'
ট্রাম্পের ক্রেডিট নেওয়ার চেষ্টা, ভারতের দাবি
তবে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখ থেকে ট্রাম্পের যে ভূয়সী প্রশংসা বেরিয়েছে, তাতে অবাক নয় সংশ্লিষ্ট মহল। কারণ ২০২৫ সালের মে'তে ভারতের অপারেশন সিঁদুরের পর থেকে ঠিক সেটাই করে আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে বিভিন্ন নেতা-মন্ত্রী। ট্রাম্পও আবার বারবার ‘যুদ্ধ’ থামানোর ‘কৃতিত্ব’ নেওয়ার চেষ্টা করেছেন।
আরও পড়ুন: Pak-Afghan Border Conflict: ফের সংঘাত পাক-আফগান সীমান্তে, তালিবান মারার দাবি ইসলামাবাদের
কয়েকদিন আগেই রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের মঞ্চে তিনি দাবি করেন, ভারত ও পাকিস্তানের সংঘাত-সহ বিশ্বের আটটি যুদ্ধের সমাধান করেছেন। এমনকী পাকিস্তানের প্রধানমন্ত্রী নাকি তাঁকে বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ৩০ মিলিয়ন জীবন বাঁচিয়েছেন। যে সংখ্যাটা কয়েক মাস আগেও ১০ মিলিয়ন ছিল। যে সংখ্যা যাই হোক না কেন, ট্রাম্পের যুদ্ধ থামানোর দাবি বারবার উড়িয়ে দিয়েছে ভারত। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, পাকিস্তান হাতেপায়ে ধরেছিল। তারপরই হয় সংঘর্ষবিরতি।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


