MEA On Bangladesh Unrest: বাংলাদেশ আজও উত্তাল পোশাক শিল্পশ্রমিকদের বিক্ষোভে, এবার মুখ খুলল দিল্লি

ভারত-বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে রণধীর জয়সোয়াল বলেন, ‘ভারত-বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আমরা ইতিবাচক, সামনে এগিয়ে যাওয়ার মতো, গঠনমূলক সম্পর্ক চাই।’

Published on: Nov 3, 2026, 21:37:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বাংলাদেশে অন্যতম তাবড় শিল্পক্ষেত্র পোশাক সম্পর্কিত ইন্ডাস্ট্রি। সেই শিল্পক্ষেত্রের শ্রমিকরা গত কয়েকদিন ধরে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভে নেমেছেন। ৩০ হাজার টাকা ন্যূনতম মজপরি বৃদ্ধির দাবি তাঁরা সামনে রেখে বিক্ষোভ দেখিয়ে পথে নামেন। গত কয়েক দিন ধরে এই বিক্ষওভ সামলাতে বাংলাদেশের পুলিশকে বেশ বেগ পেতে হচ্ছে। এদিকে বিক্ষোবের জেরে বাংলাদেশের বহু পোশাক কারাখানা বন্ধ রয়েছে। পড়শি দেশের এই গোটা পরিস্থিতি নিয়ে এদিন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়ালকে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে মুখ খুলে তিনি কী জানালেন দেখা যাক।

বাংলাদেশ আজও উত্তাল পোশক শিল্পশ্রমিকদের বিক্ষোভে, মুখ খুলল দিল্লি (ANI Video Grab) (ANI Video Grab)
বাংলাদেশ আজও উত্তাল পোশক শিল্পশ্রমিকদের বিক্ষোভে, মুখ খুলল দিল্লি (ANI Video Grab) (ANI Video Grab)

গাজিপুর, ঢাকা, মধ্য ময়মনসিংহে রেজিস্টার হওয়া প্রায় ৪ হাজার পোশাক কারাখনার মধ্যে মোট ৬৭০ টি কারখানা বন্ধ রয়েছে এই পোশাক শিল্পের শ্রমিকদের বিক্ষোভের জেরে। ইতিমধ্যেই বাংলাদেশের নারায়ণগঞ্জে ৯ পুলিশ সহ ১১ জন আহত হয়েছেন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে। এই পরিস্থিতিতে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়ালকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছি। ক্রমাগত সেখানে ঘটনা প্রবাহের দিকে আমাদের নজর রয়েছে।’ এদিনের সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার মাঝেই দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আমরা ইতিবাচক, সামনে এগিয়ে যাওয়ার মতো, গঠনমূলক সম্পর্ক চাই।’

উল্লেখ্য, ডিসেম্বর মাসে বাংলাদেশের সঙ্গে ভারতের গঙ্গা জল বণ্টন চুক্তির পর্যালোচনা ইস্যু ঘিরে রণধীর জয়সোয়ালকে প্রশ্ন কার হলে, তিনি বলেন, দুই দেশের মধ্যে রয়েছে যৌথ নদী কমিশন রয়েছে, এটি গঙ্গাসহ সকল আন্তঃসীমান্ত নদী নিয়ে আলোচনার একটি কাঠামোগত ব্যবস্থা। ১৯৯৬ সালের ডিসেম্বরে গঙ্গা জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা দুটি তীরবর্তী রাষ্ট্রের মধ্যে নদীর জল ভাগাভাগির একটি পদ্ধতি নিয়ে বার্তা দেয়। এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বর মাসে। এদিকে, ২০২৪ সালে ৫ আগস্ট বাংলদেশে আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাও বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন ওই ডিসেম্বর মাসেই। এদিকে, তারেক রহমান ভারত সফরে আসছেন কি না, তা নিয়ে প্রশ্ন যায় ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্রের কাছে। রণধীর জয়সোয়াল সেই প্রশ্নের উত্তরে বলেন, ‘আমরা ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি এবং এ বিষয়ে কোনও নতুন তথ্য পেলে আমি আপনাদের জানাব।’

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More