Indian High Commissioner on Visa: বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা দেওয়ার বিষয়ে মুখ খুললেন ভারতীয় হাইকমিশনার
প্রণয় বর্মা দাবি করেন, বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে চেষ্টা চলছে। গত ১৬ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান প্রণয় বর্মা। উল্লেখ্য, আপাতত বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারত।
তারেক রহমান গদিতে বসতেই ভারত-বাংলাদেশ সম্পর্কে উন্নতির ইঙ্গিত মিলেছিল। এই আবহে এবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা বললেন, ভারতের তরফ থেকে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করা হবে। এরই সঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে চেষ্টা চলছে। গত ১৬ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান প্রণয় বর্মা। উল্লেখ্য, আপাতত বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারত।

এদিকে বৈঠক প্রসঙ্গে প্রণয় বলেন, 'ভারত বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত বিদ্যুৎ এবং জ্বালানি সংযোগ নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। কীভাবে এই যোগাযোগকে আরও শক্তিশালী করা যায়, তা নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়াও আমরা চলমান প্রকল্প নিয়ে আলোচনা করেছি।' উল্লেখ্য, ইউনুস জমানায় ভারত বাংলাদেশ সীমান্তে বেশ কিছু স্থলবন্দর বন্ধ ছিল। এমনকী বর্ডার হাটগুলিও বন্ধ ছিল। এছাড়া বাংলাদেশে ভারতের বেশ কিছু প্রকল্প থমকে ছিল।
এর আগে সাম্প্রতিক সময়ে ভারতের ডেপুটি হাইকমিশনগুলিতে ভিসা প্রক্রিয়া স্থগিত থাকায় বেশ বিপাকে পড়তে হয়েছিল ভিসা আবেদনকারীদের। হাদি হত্যার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনের 'এক একটা ইট খুলে ফেলার' হুমকি দিয়েছিল কট্টপন্থী বাংলাদেশিরা। চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাইকমিশনে ছোড়া হয়েছিল পাথর। এই আবহে ভারতও বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ রেখেছিল।
গত ২০২৫ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশি হিন্দু যুবক দীপুকে নৃশংস খুনের প্রতিবাদে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখায় বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের। পুলিশের বসানো ব্যারিকেড ভেঙে হাইকমিশনের খুব কাছে চলে আসে বিক্ষোভকারীরা। এই আবহে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ওপরে। এদিকে কলকাতাতেও বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখনো হয়। সেই প্রতিবাদ ঠেকাতে পুলিশ বলপ্রয়োগ করে। তাতে রক্ত ঝরে বেশ কয়েকজন বিক্ষোভকারীর। এর আগে গত ২২ ডিসেম্বর দিল্লি, শিলিগুড়ি এবং আগরতলায় যাবতীয় ভিসা পরিষেবা স্থগিত করার ঘোষণা করে বাংলাদেশের হাইকমিশন। পরে তা ফের চালু করা হয়। নির্বাচনের আগে ফের ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করে বাংলাদেশ। তবে এখন আবার সেই পরিষেবা চালু হয়েছে। যদিও বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা দেওয়া এখনও চালু হয়নি।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


