Bangladesh India Relation:পশ্চিম এশিয়া যুদ্ধে উত্তাল! পূর্বে বাংলাদেশে কার সঙ্গে হাইভোল্টেজ বৈঠক ভারতীয় দূতের?

বাংলাদেশে কার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রণয় ভর্মা? কী নিয়ে হল কথা?

Published on: Mar 1, 2026, 18:05:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পশ্চিম এশিয়া উত্তাল যুদ্ধে। সেখানে ইরানে তীব্র হামলা চালায় ইজরায়েল, আমেরিকা। মৃত্যু হয় সুপ্রিম নেতা আয়াতোল্লা খামেনির। ওদিকে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে আফগানিস্তান। এরই মাঝে বাংলাদেশে, সেদেশের স্বরাষ্ট্রমন্ত্র্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার তথা দূত প্রণয় ভর্মা।

পশ্চিম এশিয়া যুদ্ধে উত্তাল! পূর্বে বাংলাদেশে কার সঙ্গে হাইভোল্টেজ বৈঠক ভারতীয় দূতের?. (X) (HT_PRINT)
পশ্চিম এশিয়া যুদ্ধে উত্তাল! পূর্বে বাংলাদেশে কার সঙ্গে হাইভোল্টেজ বৈঠক ভারতীয় দূতের?. (X) (HT_PRINT)

সদ্য বাংলাদেশে এসেছে বিএনপির সরকার। তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে কিছুদিন আগেই সাক্ষাৎ করেন প্রণয় ভর্মা। সেই সাক্ষাতের পর পরই সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রণয় ভর্মার সাক্ষাৎ বেশ তাৎপর্যবাহী বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ মিডিয়ার খবর অনুসারে, এই বৈঠকে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও দুই দেশের সীমান্ত, ভারতের আইটি সিস্টেম, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা, বাংলাদেশকে ভিসা প্রদান, বন্দি বিনিময়, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। দুই দেশ সংশ্লিষ্ট নিরাপত্তা ইস্যুতে কথা বলেছে এই বৈঠকে বলে খবর।

এদিনের বৈঠক শেষে প্রণয় ভর্মা বলেন,'আমরা একসঙ্গে পারস্পরিক ঐতিহাসিক সম্পর্ককে পুনরুদ্ধার করতে চাই।' ভিসা ইস্যুতে প্রণয় ভর্মা বলেন,'বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে, সেজন্য নিরাপত্তা নিশ্চিতক্রমে পর্যায়ক্রমে ভিসা সেন্টারগুলোও খোলা হবে এবং ভিসা প্রদানের হার ক্রমান্বয়ে বাড়বে।' এদিকে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,'আমরা পারস্পরিক সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, পেছনের দিকে নয়। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা পারস্পরিক সম্পর্ককে নতুন করে করতে চাই। আমরা অভিন্ন সংস্কৃতি ও ইতিহাসের অংশীদার। দু’দেশের পারস্পরিক নির্ভরতাকে দুর্বলতা নয়, শক্তি হিসেবে দেখতে চাই। আমাদের সম্পর্কের ভিত্তি হবে অভিন্ন স্বার্থ।'

এদিকে, ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের পরই শোনা যায় যে, সেদেশে সালাহউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী পাকিস্তানের রাষ্ট্রদূতও। প্রসঙ্গত, এর আগে, বাংলাদেশের মসনদে থাকা মহম্মদ ইউনুসের সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে সখ্যতা বেড়ে যায় ঢাকার। এদিকে, বাংলাদেশে বহু সময়ই বহু হিন্দুর ওপর অত্যাচারের পরিমাণও বাড়তে থাকে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লি।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More