Indian Cricket Team in Japan: জাপানি ভাষায় ঈশান বললেন ‘কোন্নিচিওয়া’, মুগ্ধ শ্রেয়স বললেন, ‘এখানের মানুষরা..’

জাপান থেকে ওয়াশিংটন, তাঁর পোস্টে লেখেন, ‘ক্লিয়ার আম্ব্রেলা, টোকিও লাইটস’ (স্বচ্ছ্ব ছাতা, টোকিওর আলো)।

Published on: Sep 21, 2026, 20:05:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ধেয়ে আসার পূর্বাভাস রয়েছে টাইফুল দুজুয়ানের। এরই মাঝে ভারত বনাম জাপান টি২০ ম্যাচ বৃষ্টিবিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, বৃষ্টিস্নাত জাপানে পা রেখেছে ভারতের ক্রিকেট টিম। ২০২৬ এশিয়ান গেমস-এ মেন ইন ব্লু-র লক্ষ্যে এশিয়ান গেমসের সোনা। তার আগে, অবশ্য রয়েছে জাপানের সঙ্গে একটি ম্যাচ। তার আগে, ভারতীয় ক্যাম্প কার্যত চনমনে মেজাজ নিয়ে পৌঁছেছে জাপানে।

জাপানি ভাষায় ঈশান বললেন ‘কোন্নিচিওয়া’, মুগ্ধ শ্রেয়স বললেন, ‘এখানের মানুষরা..’   (Photo by Rie KIKUCHI / AFP) (AFP)
জাপানি ভাষায় ঈশান বললেন ‘কোন্নিচিওয়া’, মুগ্ধ শ্রেয়স বললেন, ‘এখানের মানুষরা..’ (Photo by Rie KIKUCHI / AFP) (AFP)

ভারতীয় ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর ও সঞ্জু স্যামসনকে দেখা যায়, ট্রান্সপারেন্ট ছাতা মাথায় বৃষ্টিবিঘ্নিত সন্ধ্যায় জাপানের রাস্তায় ঘুরে বেড়াতে। সেই ছবি পোস্টও করেন ওয়াশিংটন। জাপান থেকে ওয়াশিংটন, তাঁর পোস্টে লেখেন, ‘ক্লিয়ার আম্ব্রেলা, টোকিও লাইটস’ (স্বচ্ছ্ব ছাতা, টোকিওর আলো)। এদিকে, বিসিসিআই-র পোস্ট করা এক ভিডিয়োয় দেখা যায় ভারতের স্টার ক্রিকেটার ঈশান কিষাণ বলে চলেছেন জাপানি ভাষা। তিনি নিজের এক ইনস্টাগ্রাম পোস্টেও জাপানি ভাষায় এক লাইন লিখে, তাঁর ছবি পোস্ট করেন। ঈশানকে ভিডিয়োয় বলতে শোনা যায়,‘কোন্নিচিওয়া… আরিগাতো’, জাপানি ভাষায় এই শব্দবন্ধনীর অর্থ হল, ‘হ্যালো/ শুভ সন্ধ্যা….ধন্যবাদ’। এদিকে, জাপানের বিরুদ্ধে ম্যাচের আগে, এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের টি২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার। শ্রেয়স বলেন,‘ জায়গাটা সুন্দর। মানে, আমরা যখন নামলাম, এখানকার মানুষদের দেখলাম, তাঁরা খুবই আন্তরিক, উদার এবং সাহায্যপরায়ণ, যেমনটা আমরা আমাদের দেশেও দেখি। আতিথেয়তা অসাধারণ। আমি দেশ হিসেবে জাপান এবং শহর হিসেবে টোকিও সম্পর্কে মানুষের কাছ থেকে বিশেষ বিশেষ কথা শুনেছি, তাই আমি আরও ঘুরে দেখার জন্য উন্মুখ হয়ে আছি।’

উল্লেখ্য, ২০২৭ সালে ভারত ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উৎসব রয়েছে। তার আগে, ভারত বনাম জাপানের ম্যাচ রয়েছে সেদেশে। ভারতের শ্রেয়সের নেতৃত্বের টি২০ টিম নামবে জাপানের বিরুদ্ধে। এই টিমকে ঘিরে ক্রিকেটে এশিয়ান গেমসে ভারতের সোনা জেতার লক্ষ্য রয়েছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More