...
...
Next Story

ওয়ান্টেড লস্কর জঙ্গির বাড়িতে উড়ল ভারতের তেরঙ্গা! কোথায় সন্ত্রাসী আবিদ শেখ?

জানা যায়, লস্কর-এ-তৈবার হয়ে বহু দিন ধরে কাজ করছে আবিদ। কাশ্মীর উপত্যকায় যে সমস্ত জঙ্গিদের নাম ওয়ান্টেড তালিকায় রয়েছে, তাদের মধ্যে এই আবিদ রমজানের নামও রয়েছে।

Published on: Aug 15, 2026, 18:38:35 IST
Advertisement

স্বাধীনতা দিবস ঘিরে দেশের নানান প্রান্তের সঙ্গে সেজে উঠেছে জম্মু ও কাশ্মীরও। এদিন নিজের ভাষণে সেখানের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পিওকে প্রসঙ্গ তুলেছেন। ওমরের বার্তা,' আমরা যখন ওপারের (পাকিস্তান অধিকৃত কাশ্মীর) পরিস্থিতি দেখি, আমাদের খারাপ লাগে, কষ্ট হয়। যদি ২০১৯ সালে আমাদের পরিস্থিতি না পাল্টাত, তাহলে হয়তো ওপার আমাদের সঙ্গে জুড়ে যেত।' এই জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে বাড়ি লস্করের জঙ্গি আবিদ রমজান শেখের। আর সেই জঙ্গির বাড়িতেই আজ স্বাধীনতা দিবসের দিন দেখা গেল দেশের জাতীয় পতাকা।

ওয়ান্টেড লস্কর জঙ্গির বাড়িতে উড়ল ভারতের তেরঙ্গা! কোথায় সন্ত্রাসী আবিদ শেখ? (প্রতীকী ছবি)
ওয়ান্টেড লস্কর জঙ্গির বাড়িতে উড়ল ভারতের তেরঙ্গা! কোথায় সন্ত্রাসী আবিদ শেখ? (প্রতীকী ছবি)

জানা যায়, লস্কর-এ-তৈবার হয়ে বহু দিন ধরে কাজ করছে আবিদ। কাশ্মীর উপত্যকায় যে সমস্ত জঙ্গিদের নাম ওয়ান্টেড তালিকায় রয়েছে, তাদের মধ্যে এই আবিদ রমজানের নামও রয়েছে। জানা যাচ্ছে, বর্তমানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সম্ভবত রয়েছে আবিদ, সেখান থেকে সে সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত। আর সেই আবিদের দোতলা বাড়িতেই তার বাবা মাকে দেখা গেল ভারতের জাতীয় পতাকা হাতে। ওই বাড়িতে ডিশ অ্যান্টেনার কানকেশনও দেখা গিয়েছে। আবিদের বাড়িতে দেখা গিয়েছে ভারতের জাতীয় পাতাকা। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

প্রসঙ্গত, কাশ্মীরের বুকে ভিন রাজ্য থেকে আসা শ্রমিককে খুনের অভিযোগ রয়েছে আবিদের বিরুদ্ধে। পিটিআই-র এক রিপোর্ট বলছে, আবিদ রমজান শেখ ওরফে সইফুল্লা ওরফে খালিদ নামের এক জঙ্গির সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে। আবিদের বিরুদ্ধে শোপিয়ান ও তার পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। বহু যুবককে সে সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে আনতে চেয়েছে বলেও খবর।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks