Allegation Against Pakistanis: লন্ডনে রেস্তোরাঁ বন্ধ করতে বাধ্য হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত! পাকিস্তানিরা কী করেছে?

কোন অভিযোগ তুললেন ভারতীয় বংশোদ্ভূত রেস্তোরাঁ মালিক?

Published on: Feb 24, 2026, 18:37:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দেশের গণ্ডির বাইরে গিয়েও ভারতীয়দের হেনস্থার অভিযোগ উঠল পাকিস্তানিদের বিরুদ্ধে। ঘটনা লন্ডনের। সেখানে গত ১৬ বছর ধরে চলছিল ‘হামরাজ’ নামের রেস্তোরাঁ। লন্ডনের হ্যামারস্মিথে এই রেস্তোরাঁ সদ্য বন্ধ করতে বাধ্য হচ্ছেন বলে দাবি করেছেন, রেস্তোরাঁর মালিক তথা ভারতীয় বংশোদ্ভূত হরমন সিং কাপুর। আগামী মাসে বন্ধ হচ্ছে রেস্তোরাঁ। এই রেস্তোরাঁ বন্ধের নেপথ্যে একাধিক কারণ দিয়েছেন হরমন। তার মধ্যে অন্যতমটি হল, লন্ডনে অবস্থিত পাকিস্তানিদের বিরুদ্ধে রয়েছে একটি বড় অভিযোগ।

লন্ডনে রেস্তোরাঁ বন্ধ করতে বাধ্য হলেন ভারতীয় বংশোদ্ভূত! পাকিস্তানিরা কী করেছে?
লন্ডনে রেস্তোরাঁ বন্ধ করতে বাধ্য হলেন ভারতীয় বংশোদ্ভূত! পাকিস্তানিরা কী করেছে?

সদ্য এক্স পোস্টে হরমন দাবি করেছেন, তাঁর রেস্তোরাঁ তিনি আগামী মাসেই বন্দ করতে বাধ্য হচ্ছেন। কারণ, হিসাবে তিনি লিখছেন,' ক্রমবর্ধমান খরচ, চলমান অনলাইন হয়রানি, পাকিস্তানিদের দ্বারা বারবার ঝামেলা এবং আক্রমণ এবং মেট্রোপলিটন (মেট্রোপলিটন) পুলিশের যথাযথ সহায়তার অভাব।' আবেগের সুর সঙ্গে নিয়ে ওই ফেসবুক পোস্টে তিনি লেখেন,'১৬টি অবিস্মরণীয় বছর কাটানোর পর, আমি আগামী মাসে হ্যামারস্মিথের রঙরেজ রেস্তোরাঁ বন্ধ করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি।'

ভারতীয় বংশোদ্ভূত ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় লেখেন,'এখন সময় এসেছে আমার নিজেকে সম্পূর্ণরূপে বিঘ্নিত না করে সক্রিয়তার জন্য উৎসর্গ করার। মৌলবাদীদের এটা মনে রাখা উচিত, আপনারা আমার ব্যবসা ব্যাহত করতে পারেন, কিন্তু আমার ইচ্ছাকে নয়। আমি এখন আরও শক্তিশালী হয়ে আপনাদেরই পিছনে আসছি, কোন বাধা ছাড়াই। বছরের পর বছর ধরে আমাদের সমর্থনকারী প্রতিটি প্রকৃত গ্রাহককে ধন্যবাদ। সর্বদা কৃতজ্ঞ।'

২০২৩ সালের মার্চ মাসে, কাপুর অভিযোগ করেন যে তার লন্ডনের রেস্তোরাঁটি খালিস্তানি হামলার শিকার হয়েছিল যখন তিনি টিকটকে খালিস্তানি আন্দোলনের সমালোচনা করেন এবং উগ্র প্রচারক এবং খাদুর সাহেবের সাংসদ অমৃতপাল সিংকে উপহাস করে ভিডিও পোস্ট করেছিলেন। একটি টিকটক ভিডিওতে, কাপুর বলেন, 'আপনাদের কি মনে হয় আমি খালিস্তান চাই না? আমি এটা চাই। কিন্তু আপনারা যেভাবে এটা নিয়ে কাজ করছেন, সেরকম নয়। খালিস্তান মানেই বিশুদ্ধ। তোমরা এর নাম নষ্ট করছো।’

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More