Indian Ship Attacked: ওমান উপকূলে ফের ভারতীয় জাহাজে হামলা, চার দিনে তৃতীয় বড় ঘটনা

ওমানের শিনাস বন্দরের কাছে বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। জানা গিয়েছে, আক্রান্ত ট্যাঙ্কারটির নাম এমটি জলবীর। জাহাজের ফানেল এবং ইঞ্জিন রুমে আগুন ধরে গিয়েছে বলে জানা গিয়েছে।

Published on: Jun 11, 2026, 13:41:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান অস্থিরতার মাঝেই ওমান উপকূলে ফের একটি জাহাজে হামলার খবর সামনে এসেছে। আক্রান্ত জাহাজটি ভারতীয়। গত চার দিনের মধ্যে এটি তৃতীয় বড় সামুদ্রিক হামলা বলে জানা যাচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। ওমানের শিনাস বন্দরের কাছে বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। জানা গিয়েছে, আক্রান্ত ট্যাঙ্কারটির নাম এমটি জলবীর। জাহাজের ফানেল এবং ইঞ্জিন রুমে আগুন ধরে গিয়েছে বলে জানা গিয়েছে।

পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান অস্থিরতার মাঝেই ওমান উপকূলে ফের একটি জাহাজে হামলার খবর সামনে এসেছে। আক্রান্ত জাহাজটি ভারতীয়।
পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান অস্থিরতার মাঝেই ওমান উপকূলে ফের একটি জাহাজে হামলার খবর সামনে এসেছে। আক্রান্ত জাহাজটি ভারতীয়।

ঘটনাটির পরে মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির উপর নজর রাখছে। উল্লেখযোগ্যভাবে, কয়েকদিন আগেই ওমান উপকূলের কাছেই একটি বাণিজ্যিক জাহাজে হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর খবর সামনে আসে। সেই ঘটনার তদন্ত এখনও চলছে। এর মধ্যেই নতুন হামলার ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিশেষজ্ঞদের মতে, ওমান উপসাগর ও হরমুজ প্রণালী অঞ্চলে সাম্প্রতিক হামলাগুলি আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং সমুদ্রপথের নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে। এখন নজর থাকবে ওমান কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দেশগুলির পরবর্তী সরকারি বিবৃতির দিকে। উল্লেখ্য, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহণ হয়। ফলে এই পথ কার্যত অচল হয়ে পড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড়সড় প্রভাব পড়েছে। ইরান ভৌগোলিকভাবে হরমুজ প্রণালীর উপর গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ রাখে এবং যুদ্ধ শুরুর পর একাধিক জাহাজকে লক্ষ্য করে পদক্ষেপও করেছে। এর ফলে বহু বাণিজ্যিক জাহাজ ওই পথে যাতায়াত বন্ধ করে দেয়। এর মধ্যেও অবশ্য ভারতীয় জাহাজ হরমুজ অতিক্রম করেছিল। এর মধ্যে আবার আমেরিকা হরমুজ অবরোধ শুরু করে। এর জেরে ওই অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More