India's AI Fighter Jet: পাইলট ছাড়াই উড়বে ভারতের ‘প্রথম ফাইটার জেট’! পাকের ঘুম ওড়ানোর নয়া ‘ট্রেলার’
India's AI Fighter Jet: পাইলট ছাড়াই উড়বে ভারতের ‘প্রথম ফাইটার জেট’! ঘরে ঢুকে মেরে আসতে পারবে শত্রুদের। একটি ভারতীয় স্টার্ট-আপ সেই যুদ্ধবিমান তৈরি করার পথে হেঁটেছে। যা আগামিদিনে বড় মাইলফলক হতে পারে। যা পাকিস্তানের ঘুম উড়িয়ে দেবে।
India's AI Fighter Jet: কোনও পাইলট ছাড়াই উড়বে ফাইটার জেট - ভারতীয় ডিফেন্স স্টার্টআপ ফ্লাইং ওয়েজ ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস (FWDA) প্রকাশ করল 'FWD Supreme Lite'-এর প্রথম ঝলক। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত এই যুদ্ধবিমানটি ডিজিটাল ডিজাইন এবং কনসেপ্ট ডেভেলপমেন্টের স্তর অতিক্রম করে এখন সরাসরি ভৌত পরীক্ষা-নিরীক্ষা ও টেস্টবেডের স্তরে পৌঁছে গিয়েছে। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে বেঙ্গালুরুর কেন্দ্রে সেটি ডিজাইন ও তৈরি করা হচ্ছে। প্রথাগত ড্রোন বা মানুষ দ্বারা চালিত যুদ্ধবিমানের থেকে এটি অনেকটাই আলাদা। এতে কোনও পাইলটের প্রয়োজন হবে না; যুদ্ধবিমানটি নিজে থেকেই উচ্চক্ষমতাসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সিদ্ধান্ত নিতে, প্রতিপক্ষের গতিবিধি বিশ্লেষণ করতে এবং যুদ্ধক্ষেত্রে মিশন পরিচালনা করতে সক্ষম।

'মোবিং ডকট্রিন' তত্ত্ব
ওই মহলের তরফে দাবি করা হয়েছে, আকাশযুদ্ধের ক্ষেত্রে এক বিপ্লব আনার লক্ষ্যে ফ্লাইং ওয়েজ ডিফেন্স নিজস্ব 'মোবিং ডকট্রিন' তত্ত্ব নিয়ে এসেছে। প্রথাগত সামরিক কৌশলে বিপুল অর্থ ব্যয় করে খুব কমসংখ্যক বহুমূল্য যুদ্ধবিমান কেনা হয়। কিন্তু মোবিং ডকট্রিন সেই মডেলকে চ্যালেঞ্জ করে।
শত্রুপক্ষের দিকে ছুটে যাবে ‘ঝাঁকে ঝাঁকে’
এই নীতি অনুসারে, শত্রুঘাঁটির দিকে একসঙ্গে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ফাইটার জেটের 'ঝাঁক' ছুটে যাবে। এর ফলে কম খরচে প্রতিপক্ষের ওপর অভূতপূর্ব মনস্তাত্ত্বিক, কৌশলগত ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করা সম্ভব হবে। কোনও সামরিক অভিযানে যদি চার-পাঁচটি AI বিমান চলেও যায়, তবুও বাকি বিমানগুলো প্রতিপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিতে এবং শত্রুপক্ষের মানুষচালিত যুদ্ধবিমানকে পিছু হটতে বাধ্য করতে পারবে।
ভবিষ্যতের যুদ্ধ নিয়ন্ত্রিত হবে AI ফাইটার জেট দিয়ে
ফ্লাইং ওয়েজ ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেসের প্রতিষ্ঠাতা সুহাস তেজস্কন্দ এই উদ্যোগ সম্পর্কে বলেন, ‘বর্তমান যুদ্ধক্ষেত্র দিন দিন আরও বেশি স্বায়ত্তশাসন ও কৌশলগত ঐক্যের দিকে এগিয়ে চলেছে। আগামিদিনে ভবিষ্যতের যুদ্ধ নিয়ন্ত্রিত হবে তাদের দ্বারাই, যাদের হাতে সেরা অ্যালগরিদম থাকবে। মোবিং ডকট্রিনের মূল লক্ষ্যই হল AI-কে কাজে লাগিয়ে বিপুলসংখ্যক যুদ্ধবিমানকে একটি একক সমন্বিত শক্তি হিসেবে পরিচালনা করা।’
সেইসঙ্গে তিনি বলেন, ‘FWD Supreme Lite হল আমাদের সেই ডিজিটাল ভাবনাকে বাস্তব বিমানে রূপ দেওয়ার প্রথম সুযোগ। বিশ্বজুড়ে যখন AI চালিত ফাইটার জেটের নতুন যুগ শুরু হচ্ছে, তখন ভারত কেবল দর্শক হয়ে থাকবে না, বরং আমরা এই পরিবর্তনের অন্যতম কারিগর হব।'
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


