Indian student gets Oxford scholarship: ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন ভারতীয় ছাত্রী! বিশ্বের সেরা ইউনিভার্সিটিতে সুযোগ
Indian student gets Oxford scholarship: অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেলেন বৈষ্ণবী রাামালিঙ্গম। বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পিএইচডি (PhD) করার জন্য প্রায় ২ কোটি টাকার স্কলারশিপ অর্জন করেছেন।
Indian student gets Oxford scholarship: কথায় বলে, ‘সাফল্যের প্রথম ধাপ হল ব্যর্থতা।’ যদি জেদ আর লক্ষ্য স্থির থাকে, তবে কোনও বাধাই বড় হয়ে দাঁড়ায় না। তা আরও একবার প্রমাণ করে দেখালেন ভারতের এক তরুণী। নাম তাঁর বৈষ্ণবী রাামালিঙ্গম।1 তিনি। তবে এই সাফল্যের পথটা একেবারেই মসৃণ ছিল না। এই বিপুল সাফল্যের আগে আট মাস ধরে একের পর এক প্রত্যাখ্যানের সম্মুখীন হতে হয়েছিল বৈষ্ণবীকে। তবে চেষ্টা ছাড়েননি তিনি। আর তাতেই কেল্লাফতে।

উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন বৈষ্ণবী
এই সাফল্যের খবর পেয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি বৈষ্ণবী। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে তিনি তাঁর অনুভূতির কথা প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, ‘ভেবে দেখুন, আমি যে সমস্ত জায়গায় চেষ্টা করেছি, সেখানে টানা আট মাস ধরে শুধু রিজেকশন পেয়েছি। আর যে জিনিসটার ওপর আমার সবচেয়ে কম আশা ছিল (কিন্তু মনে মনে সবচেয়ে বেশি চেয়েছিলাম) এবং যার জন্য প্রায় আবেদনই করতে চাইনি, সেটাই আমার জীবনে সত্যি হয়ে গেল! ইমেলটি পড়ার পর আমার কেমন অনুভূতি হয়েছিল, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’
কী বার্তা দিলেন বৈষ্ণবী?
তিনি আরও যোগ করেন, ‘মহাবিশ্ব নিজেই আপনার জন্য পথ তৈরি করে দেয়।’ বৈষ্ণবীর এই পোস্টের নীচে সাধারণ মানুষ তো বটেই, খোদ অক্সফোর্ড ইউনিভার্সিটির অফিশিয়াল হ্যান্ডেল থেকে কমেন্ট করে লেখা হয়েছে, 'অভিনন্দন! অক্সফোর্ডে আপনাকে স্বাগত।'
পুণে থেকে নেদারল্যান্ডস- কোথায় পড়াশোনা করেন?
বৈষ্ণবী তাঁর পরিবারের প্রথম গ্র্যাজুয়েট। তিনি পুণের 'সিমবায়োসিস ল স্কুল' থেকে বিএ এলএলবি অনার্স সম্পন্ন করেন। এরপরে তিনি নেদারল্যান্ডসের 'লেইডেন ইউনিভার্সিটি' থেকে 'লেইডেন ইউনিভার্সিটি এক্সিলেন্স স্কলারশিপ' (LExS) নিয়ে আন্তর্জাতিক শিশু অধিকার বিষয়ে অ্যাডভান্সড এলএলএম (LLM) করেন।
বৈষ্ণবী বলেন, 'পরিবারে যখন কোনও গাইড বা নির্দিষ্ট রোডম্যাপ থাকে না, তখন নতুন জায়গায় একা পথ চলাটা ভীষণ একাকীত্বের মনে হয়। মনে হয় অন্যদের কাছে এমন অনেক তথ্য ও সুযোগ রয়েছে যা আমার কাছে একেবারেই নতুন। কিন্তু আমার এই জার্নিতে লেইডেন ইউনিভার্সিটির অধ্যাপকদের অবদান অনস্বীকার্য। তাঁরাই প্রথম আমার ভেতরের প্রতিভাকে চিনতে পেরেছিলেন এবং অক্সফোর্ডে আবেদন করার জন্য উৎসাহিত করেছিলেন।'
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


