...
...
Next Story

Asian Games 2026: তুতো ভাইয়ের সাফল্যে অনুপ্রেরণা! এশিয়ান গেমসে ভারতের প্রথম ব্যক্তিগত সোনা জয় নীরু ধান্দার

Asian Games 2026: দিনের শুরুতে ভারতীয় শিবির কিছুটা হতাশায় থাকলেও নীরু ধান্দার এই ঐতিহাসিক সাফল্য দেশের ক্রীড়াপ্রেমীদের মুখে হাসি ফুটিয়েছে।

Published on: Sep 29, 2026, 16:10:31 IST
Advertisement

Asian Games 2026: অবসান হল দীর্ঘ ১০ দিনের অপেক্ষার। প্রচলিত রাইফেল বা পিস্তল ইভেন্ট নয়, শটগানের হাত ধরে এশিয়ান গেমসে (Asian Games) ভারতের ঝুলিতে এল চলতি আসরের প্রথম ব্যক্তিগত সোনা। আইচি প্রেফেচারাল জেনারেল শুটিং গ্যালারিতে প্রবল বৃষ্টির মধ্যেও স্নায়ুর চরম চাপ জয় করে মহিলাদের ট্র্যাপ ইভেন্টে সোনা জিতে নিলেন ২৬ বছর বয়সি ভারতীয় শুটার নীরু ধান্দা (Neeru Dhanda)। শুধু সোনা জয়ই নয়, নতুন এশিয়ান রেকর্ড গড়ে ইতিহাস গড়লেন তিনি।

এশিয়ান গেমসে ভারতের প্রথম ব্যক্তিগত সোনা জয় নীরু ধান্দার (PTI)
এশিয়ান গেমসে ভারতের প্রথম ব্যক্তিগত সোনা জয় নীরু ধান্দার (PTI)

দিনের শুরুতে ভারতীয় শিবির কিছুটা হতাশায় থাকলেও নীরু ধান্দার এই ঐতিহাসিক সাফল্য দেশের ক্রীড়াপ্রেমীদের মুখে হাসি ফুটিয়েছে। মঙ্গলবার আইচির শুটিং রেঞ্জে আবহাওয়া প্রতিকূল ছিল, মুষলধারে বৃষ্টি নামলেও নিজের একাগ্রতা একবিন্দুও নড়চড় হতে দেননি নীরু। ফাইনালে ৩০টির মধ্যে ২৮টি শট নিখুঁতভাবে লক্ষ্যে লাগিয়ে সোনা নিশ্চিত করেন তিনি। এর ফলে ভেঙে যায় আগের এশিয়ান রেকর্ড (যাতে ব্যবধান ছিল চার শটের)। রুপো জিতেছেন চিনের সান ইউনং। কুয়েতের হাজর আবদুলমালিক ব্রোঞ্জ জিতেছেন।

ফাইনালে শুরু থেকেই আধিপত্য বজায় রাখেন নীরু। ফাইনাল সিরিজে নামার আগে দুই পয়েন্টের স্পষ্ট লিড ছিল তাঁর। অতীতে বহুবার বড় প্রতিযোগিতায় ভারতীয় শুটাররা চাপের মুখে খেই হারালেও, নীরু ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। বৃষ্টির দিনেও তাঁর চোখে ছিল শুধু লক্ষ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ৫টি শটের একটি নিখুঁত সিরিজ উপহার দিয়ে তিনি চিনের সুন ইউনংকে নাগালের বাইরে রাখেন। পুরো ফাইনালে তিনি মাত্র দুটি শট মিস করেন— যার একটি সিরিজ ২ এবং অন্যটি সিরিজ ৫-এ। বাকি সব শট নিখুঁত। চলতি বছরই প্রথম ভারতীয় নারী হিসেবে বিশ্বকাপে ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে সোনা জয়ের কৃতিত্ব অর্জন করেছিলেন নীরু। এবার মহাদেশীয় মাল্টি-স্পোর্টস ইভেন্টেও মহিলাদের ট্র্যাপে ভারতের হয়ে প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক জিতে নিলেন এই প্রতিভাবান শুটার।

খুড়তুতো ভাইয়ের অনুপ্রেরণা

২০২৬ এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে ভারতের প্রথম সোনা এসেছে নীরু ধান্দার হাত ধরে। এর আগে দলগত ইভেন্ট থেকে সোনা এসেছিল। মেয়েদের ক্রিকেটে, ছেলেদের এবং মেয়েদের কবাডি, মিক্সড ১০ মিটার পিস্তল থেকে সোনা পায় ভারত। এদিন পঞ্চম সোনা জিতলেন নীরু। বর্তমানে ভারতের পদক সংখ্যা ৪৭। তারমধ্যে ৫টি সোনা, ২১টি রুপো এবং ২১টি ব্রোঞ্জ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks