India's ICBM Test Seen from B'desh: বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় পরমাণু মিসাইল উৎক্ষেপণ ভারতের, হাঁ করে দেখলেন বাংলাদেশিরা

India's ICBM Test Seen from B'desh: এই মিসাইল পরীক্ষা নিয়ে ভারতের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু বলা হয়নি। তবে বঙ্গোপসাগরে আগে থেকেই নোটাম জারি করে রেখেছিল ভারত। এই আবহে ৮ মে সন্ধ্যা নাগাদ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আকাশে একটি 'রহস্যজনক আলো' দেখা যায়।

Published on: May 09, 2026 8:05 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

India's ICBM Test Seen from Bangladesh: বঙ্গোপসাগরে পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত। আর সেই মিসাইলটি দেখা গেল বাংলাদেশের কক্সবাজার সহ বিভিন্ন অঞ্চল থেকে। ওডিশা উপকূলে ডিআরডিও এই পরীক্ষা চালায়। এই মিসাইল উৎক্ষেপণ নিয়ে কৌতুহল শুরু হয় সাধারণ মানুষের মধ্যে। অনেকের মনেই প্রশ্ন জাগে, এই মিসাইলটি কি 'অগ্নি ৬'? তবে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মিসাইলটি খুব সম্ভবত অগ্নি ৬ নয়। তবে এটি ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল।

বঙ্গোপসাগরে পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত
বঙ্গোপসাগরে পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

এই মিসাইল পরীক্ষা নিয়ে ভারতের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু বলা হয়নি। তবে বঙ্গোপসাগরে আগে থেকেই নোটাম জারি করে রেখেছিল ভারত। রিপোর্ট অনুযায়ী, মিসাইলের পরীক্ষা চালাতে ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করেছিল ভারত। এই আবহে ৮ মে সন্ধ্যা নাগাদ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আকাশে একটি 'রহস্যজনক আলো' দেখা যায়। এই ঘটনার একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকেই দাবি করেন, এটি মিসাইল। এই আবহে সেই মিসাইলটি অগ্নি ৬ কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়।

বর্তমানে কেবলমাত্র আমেরিকা, রাশিয়া, চিন এবং উত্তর কোরিয়ার কাছে ১২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার আইসিবিএম প্রযুক্তি রয়েছে। আমেরিকার হাতে রয়েছে ‘মিনিটম্যান-৩’ এবং উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লাও ১০ থেকে ১৫ হাজার কিলোমিটারের কাছাকাছি। রাশিয়ার কাছে বিশ্বের দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র ‘আরএস-২৮ সারমাট’ ও আর-টোয়েন্টি নাইন আর-এম-ইউ টু পয়েন্ট ওয়ান লাইনার রয়েছে, যাদের পাল্লা ১২ হাজার কিলোমিটারের বেশি। চিনের ‘ডিএফ-৪১’ ক্ষেপণাস্ত্রের পাল্লা ১২ হাজার থেকে ১৫ হাজার কিলোমিটার। এ ছাড়া ফ্রান্স ও ব্রিটেনের কাছে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য পরমাণু ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) প্রযুক্তি রয়েছে। ভারতও কয়েকদিন আগে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য পরমাণু ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছিল। আর এবার ভারত যদি আন্তঃমহাদেশীয় মিসাইলের প্রযুক্তিতে সাফল্য পায়, তাহলে বিশ্বের যেকোনও দেশ এই ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে। এর আগে সম্প্রতি এক প্রতিরক্ষা সম্মেলনে ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত অগ্নি-৬ সম্পর্কে বলেছিলেন, 'সরকার অনুমতি দিলেই আমরা এগিয়ে যেতে (আন্তঃমহাদেশীয় মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ) প্রস্তুত। আমাদের সব কারিগরি প্রস্তুতি শেষ হয়েছে।'

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More