India's Own Bullet Train First Run: ভারতের নিজস্ব বুলেট ট্রেন ছুটবে ৮-৯ মাসের মধ্যেই! কবে থেকে চড়তে পারবেন আমজনতা?

India's Own Bullet Train First Run: ভারতের নিজস্ব বুলেট ট্রেন তৈরি করা হচ্ছে। ভারতের প্রথম বুলেট ট্রেন ছুটবে আমদাবাদ এবং মুম্বইয়ের মধ্যে। ৫০৮ কিলোমিটারের দূরত্ব অতিক্রম করতে লাগবে দু'ঘণ্টা সাত মিনিটের মতো।

Published on: Sep 8, 2026, 14:48:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

India's Own Bullet Train First Run: ভারতের নিজস্ব বুলেট ট্রেন ছুটবে আগামী বছরের মধ্যেই। মঙ্গলবার গুজরাটের ভদোদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচির মঞ্চ থেকেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারত যে বুলেট ট্রেন তৈরি করছে, ইতিমধ্যে সেটির 'বডি ফ্রেম' বানানো হয়ে গিয়েছে। ২০২৭ সালের মে বা জুনের মধ্যে ছুটতে শুরু করবে ভারতের তৈরি বুলেট ট্রেন। তবে সেইসময় পরীক্ষার জন্য বুলেট ট্রেন চালানো হবে। সেই টেস্টিং পর্যায়ের পরই বাণিজ্যিকভাবে ছুটতে শুরু করবে ভারতের তৈরি বুলেট ট্রেন। সবকিছু ঠিকঠাক থাকলে টেস্টিংয়ের দুই থেকে চার মাসের মধ্যেই বাণিজ্যিকভাবে বুলেট ট্রেন চালু করে দেওয়া হবে।

ভারতের নিজস্ব বুলেট ট্রেন ছুটবে ৮-৯ মাসের মধ্যেই। জানিয়ে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
ভারতের নিজস্ব বুলেট ট্রেন ছুটবে ৮-৯ মাসের মধ্যেই। জানিয়ে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

ভারতের নিজস্ব বুলেট ট্রেনের সময়-বৃত্ত

রেলমন্ত্রীর কথায়, 'টেস্টিংয়ের জন্য আগামী বছরের মে বা জুনের মধ্যেই ভারতের নিজস্ব বুলেট ট্রেন ট্র্যাকে নেমে যাবে। দুই থেকে চার মাস ধরে টেস্টিং চলার পরে প্রধানমন্ত্রী নিজেই (ভারতের তৈরি নিজস্ব) বুলেট ট্রেনের উদ্বোধন করবেন।' অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে আর আট থেকে নয় মাস পরেই ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন। আর বাণিজ্যিক পরিষেবা শুরু হবে ২০২৭ সালের মধ্যেই।

আরও পড়ুন: Hindu Group Eiffel Tower Visit Row: হিন্দু দল আসায় মহিলাদের 'সরিয়ে দিতে বলা হয়', ধর্মঘটে নামলেন আইফেল টাওয়ার কর্মীরা

৪০০ কিলোমিটার যাবে দেড় ঘণ্টায়

তিনি জানিয়েছেন, আত্মনির্ভর ভারতের যে স্বপ্ন আছে, সেটা মাথা রেখেই বুলেট ট্রেন প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে। সেইসঙ্গে বুলেট ট্রেনের ফলে যাতায়াতের সময় কতটা কমবে, তাও তুলে ধরেন রেলমন্ত্রী। তিনি বলেন, 'আপনি যখন ভদোদরা থেকে বুলেট ট্রেনে উঠবেন, তখন স্রেফ দেড় ঘণ্টায় মুম্বইয়ে পৌঁছে যাবেন।' উল্লেখ্য, মুম্বই থেকে ভদোদরার দূরত্ব ৪০০ কিলোমিটারের মতো।

আরও পড়ুন: Indian Defence Latest Update: ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌসেনার হাত খোলা! পাকের বুক কাঁপিয়ে বড় ‘অ্যাকশন’ ভারতের

মুম্বই ও আমেদাবাদ বুলেট ট্রেন, ৩২০ কিমি বেগে ছুটবে

এমনিতে ভারতের প্রথম বুলেট ট্রেন ছুটবে মুম্বই এবং আমদাবাদের মধ্যে। ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেডের তথ্য অনুযায়ী, সবরমতী এবং মুম্বইয়ের মধ্যে বুলেট ট্রেন অতিক্রম করবে ৫০৮ কিলোমিটার। ঘণ্টায় সর্বোচ্চ ৩২০ কিমি বেগে ছুটবে। সময় লাগবে দু'ঘণ্টা সাত মিনিট। যাত্রাপথে মোট ১২টি স্টেশন আছে - সবরমতী, আমদাবাদ, আনন্দ-নাদিয়াদ, ভারুচ, সুরাট, বিলিমোরা, ভাপি, বইসার, ভিরার, থানে এবং মুম্বই।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More