Hijack Threat: ‘হাইজ্যাক হতে চলেছে’, হাতে লেখা নোট মিলল প্লেনের শৌচালয়ে, ইন্ডিগোর বিমান ফিরল বেঙ্গালুুরু, চাঞ্চল্য!

ইন্ডিগোর বিমান 6E451, বেঙ্গালুরু থেকে লখনউর উদ্দেশে রওনা হয়েছিল বিকেল ৫.৫০ মিনিটে। এরপর ১৭৮ জন যাত্রীকে নিয়ে বিমান সফর শুরু করতেই, বিমানের শৌচালয় থেকে উদ্ধার হয় হুমকি মূলক নোটটি।

Published on: Nov 8, 2026, 06:49:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বেঙ্গালুরু থেকে লখনউগামী বিমানে উদ্ধার হুমকি মূলক এক নোট। আর সেই নোট ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিমানে। নোটটিতে বিমান হাইজ্যাক করার হুমকি ছিল বলে জানা যাচ্ছে। তথ্য বলছে, এক যাত্রী নোটটি বিমানের শৌচালয় থেকে উদ্ধার করেন। নোটে লেখাটি হাতের লেখা বলে জানা যাচ্ছে।

‘হাইজ্যাক হতে চলেছে’, হাতে লেখা নোট, ইন্ডিগোর বিমান ফিরল বেঙ্গালুুরু, চাঞ্চল্য! (REUTERS)
‘হাইজ্যাক হতে চলেছে’, হাতে লেখা নোট, ইন্ডিগোর বিমান ফিরল বেঙ্গালুুরু, চাঞ্চল্য! (REUTERS)

ইন্ডিগোর বিমান 6E451, বেঙ্গালুরু থেকে লখনউর উদ্দেশে রওনা হয়েছিল বিকেল ৫.৫০ মিনিটে। এরপর ১৭৮ জন যাত্রীকে নিয়ে বিমান সফর শুরু করতেই, বিমানের শৌচালয় থেকে উদ্ধার হয় হুমকি মূলক নোটটি। নোটে লেখা থাকে, ‘বিমানটি হাইজ্যাক হতে চলেছে ঠিক ৬.৩০ মিনিটে। বার্তা অগ্রাহ্য করলে ফল ভুগতে হবে।’ এই যাত্রী ক্রিউদের সতর্ক করেন। পাইলট সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানায়। এরপরই বিমান ফিরে যায় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে।

অবতরণের পর সকল যাত্রীকে নামিয়ে নেওয়া হয় এবং নিরাপত্তা কর্মীরা বিমানটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করেন। পুলিশ যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করেছে, কারণ তদন্তকারীদের সন্দেহ ছিল যে বিমানে থাকা কোনো ব্যক্তি নোটটি রেখে থাকতে পারে। ইন্ডিগো একটি প্রেস বিবৃতি জারি করে জানিয়েছে, ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসারে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে অবহিত করা হয়েছে এবং পাইলটরা প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করার জন্য উৎসস্থলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন... আমাদের গ্রাহকদের অসুবিধার জন্য আমরা দুঃখিত এবং এটি কমানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি, যার মধ্যে রয়েছে তাদের জন্য জলখাবারের ব্যবস্থা করা এবং নিয়মিত আপডেট জানানো।’

উল্লেখ্য, দিওয়ালি উৎসবের সময়কালে বিমান ঘিরে এই হাইজ্যাকের হুমকি মূলক চিঠি নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। বিমানে হুমকি চিঠির ঘটনা নতুন নয়। তবে এই ঘটনা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। বিমান ছিনতাইয়ের আতঙ্কের কারণে বেঙ্গালুরু বিমানবন্দরের টার্মিনাল ১-এ পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More