Hizbul Terrorist: এল ‘রেড কর্নার নোটিস’! পাকিস্তানে পালানো হিজবুল জঙ্গি কান্দু এবার বড়সড় প্যাঁচে, কোন হানায় যুক্ত?

রেড কর্নার নোটিসের ফলে সদস্য দেশগুলোর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বাধ্যবাধকতা তৈরি হয়েছে যে, কান্দুর সন্ধান পাওয়া গেলে তাকে খুঁজে বের করতে, আটক করতে এবং তার প্রত্যর্পণ প্রক্রিয়ায় সহায়তা করতে হবে।

Published on: Jul 11, 2026, 20:17:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ঘটনার সূত্রপাত ২০১৩ সালের ২৬ এপ্রিলের। সেই সময় জম্মু ও কাশ্মীরে এক পুলিশের এক নজরদারির সময় পুলিশকে তাক করে গুলি চালায় একদল জঙ্গি। সেই জঙ্গিদের মধ্যে একজন ইমতিয়াজ আহমেদ কান্দু। সেই জঙ্গি শিবিরের অনেককে পাকড়াও কার গেলেও, হিজবুল মুদাহিদ্দিন কান্দু সেই সময় পালিয়ে যায় পাকিস্তানে। এবার সেই কান্দুকে ঘিরেই ইন্টারপোল জারি করেছে রেড কর্নার নোটিস।

এল ‘রেড কর্নার নোটিস’! পাকিস্তানে পালানো হিজবুল জঙ্গি কান্দু এবার বড়সড় প্যাঁচে
এল ‘রেড কর্নার নোটিস’! পাকিস্তানে পালানো হিজবুল জঙ্গি কান্দু এবার বড়সড় প্যাঁচে

২০১৩ সালে কাশ্মীরে পুলিশের ওপর জঙ্গিদের সেই হামলায় ৪ জন পুলিশ কর্মী শহিদ হন। ঘটনার তদন্তে নেমেও বহুকাল তার কিনারা হয়নি। তবে ২০২৪ সালে কাশ্মীরের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি নামে তদন্তের ময়দানে। এরপর চলে সাক্ষীদের সঙ্গে কথাবার্তা, অস্ত্রের হদিশ পর্যন্ত পৌঁছানো ও ষড়যন্ত্র সম্পর্কে ধারণা করার পালা! উঠে আসে ৬ নাম। তাদের মধ্যে সোপোরের তারিক মীর, কায়াম নজরের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘাতের জেরে এই দুই জঙ্গি এনকাউন্টারে মারা যায়। বাকি তিন জঙ্গি হয় গ্রেফতার। তাদের বিচার চলছে। তবে ফাঁকে তালে পাকিস্তান পালিয়ে যায় হিজবুলের ইমতিয়াজ কান্দু। ২০১০ থেকে হিজবুলের সদস্য কান্দু। সে এই জঙ্গি সংগঠনের কমান্ডারও।

পুলিশকর্মীদের ওপর হামলা ছাড়াও আরও ১০ সন্ত্রাস সম্পর্কিত ঘটনায় যুক্ত কান্দু। এছাড়াও অস্ত্র পাচার, মাদক-সন্ত্রাসের সঙ্গেও তার নাম জড়িয়েছে। তবে এত বছর ধরে কান্দু গ্রেফতারি এড়ালেও ইন্টারপোলের রেড কর্নার নোটিস, এবার তার বিপাক বাড়িয়ে দিয়েছে। তার প্রত্যর্পণের রাস্তা এতে কিছুটা প্রশস্ত। রেড কর্নার নোটিসের ফলে সদস্য দেশগুলোর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বাধ্যবাধকতা তৈরি হয়েছে যে, কান্দুর সন্ধান পাওয়া গেলে তাকে খুঁজে বের করতে, আটক করতে এবং তার প্রত্যর্পণ প্রক্রিয়ায় সহায়তা করতে হবে। এসআইএ (SIA)-র কর্মকর্তারা এই ঘটনাকে একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More