IPL KKR Latest Update: ২৫.২০ কোটির ক্যামেরন গ্রিন কেন বল করলেন না? কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে বললেন…

ম্যাচ শেষে রাহানে বলেন, 'আশা করা হচ্ছে গ্রিন শিগগিরই বোলিং শুরু করবে, তখন কম্বিনেশনটা একটু অন্যরকম হবে। এই মুহুর্তে, আমাদের ভারসাম্যের দিকে নজর দিতে হবে।' এরপর তাঁকে প্রশ্ন করা হয়, কেন অজি তারকা বল করেননি।

Published on: Mar 30, 2026, 10:43:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আইপিএলের প্রথম ম্যাচে ২২০ রান করেও হারতে হয়েছে কেকেআরকে। সেই ম্যাচে দলের সবচেয়ে দামী ক্রিকেটার ক্যামেরন গ্রিন সেভাবে কোনও প্রভাব ফেলতে পারেননি। ব্যাটিংয়ে ভালো শুরু করলেও ১০ বলে ১৮ রানেই থমকে যায় তাঁর ইনিংস। এবং দ্বিতীয় ইনিংসে কেকেআরের হয়ে বলিং করতে দেখা যায়নি তাঁকে। এই আবহে ম্যাচের পরে রাহানেকে প্রশ্ন করা হয়েছিল গ্রিনের বোলিং নিয়ে।

ম্যাচের পরে রাহানেকে প্রশ্ন করা হয়েছিল গ্রিনের বোলিং নিয়ে।
ম্যাচের পরে রাহানেকে প্রশ্ন করা হয়েছিল গ্রিনের বোলিং নিয়ে।

ম্যাচ শেষে রাহানে বলেন, 'আশা করা হচ্ছে গ্রিন শিগগিরই বোলিং শুরু করবে, তখন কম্বিনেশনটা একটু অন্যরকম হবে। এই মুহুর্তে, আমাদের ভারসাম্যের দিকে নজর দিতে হবে।' এরপর তাঁকে প্রশ্ন করা হয়, কেন অজি তারকা বল করেননি। সেই প্রশ্ন শুনতেই রাহানে অকপটে বলে দেন, 'এই প্রশ্ন আপনাদের ক্রিকেট অস্ট্রেলিয়াকে করতে হবে... আমি বলতে পারব না।' রাহানের এই জবাব শুনে ধারাভাষ্যকার আর কিছু বলেননি।

এদিকে ২২০ রান করেও হেরে যাওয়ার পরে রাহানে বলেন, 'ব্যাটারদের নিয়ে আমি খুশি।' যদিও একটা সময় মনে হচ্ছিল, কেকেআর ২৪০-২৫০ রানের গণ্ডি ছুঁতে পারে। তবে মাঝ ইনিংসে কেকেআরের রান তোলার গতি কিছুটা মন্থর হয়ে গিয়েছিল। এই আবহে ২২০-তেই আটকে গিয়েছিল কেকেআর। এর আগে বিশ্বকাপের সেমিফাইনালে ওয়াংখেড়ের এই পিচেই ভারত এবং ইংল্যান্ডের ম্যাচে ৪০ ওভারে ৫০০-র বেশি রান হয়েছিল। এই আবহে রাহানে বোলিংয়ে অভিজ্ঞতার অভাবের বিষয়টি মেনে নেন। তবে কার্তিক ত্যাগীর বোলিংয়ে রাহানে সন্তুষ্ট বলে জানান।

রাহানে বলেন, 'আমি ভেবেছিলাম ২২০-২২৫ একটি ভালো স্কোর ছিল। আমরা সত্যিই ভালো ব্যাটিং করেছি। তবে আমাদের বোলিং আক্রমণে অভিজ্ঞ কম। এই ছেলেরা শিখবে। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইনআপ শক্তিশালী। তাদের বিপক্ষে খেলে আমরা সত্যি অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। বৈভব, কার্তিক, মুজারবানিরা আইপিএলে নতুন। তবে এছাড়া আমাদের দু'জন অভিজ্ঞ স্পিনার আছেন। তবে আমি ভেবেছিলাম মুম্বই ইন্ডিয়ান্স ভালো ব্যাটিং করেছে।' এদিকে নিজের ব্যাটিং এবং চোট নিয়ে রাহানে বলেন, 'আমি এখনও ৩৭ বছর বয়সি তরুণ। আমি ভালো বোধ করছি। তবে হ্যাঁ, আমি ক্র্যাম্পের সাথে লড়াই করছি। এটা মুম্বইয়ে ঘটে থাকে। এখানে প্রচুর আর্দ্রতা রয়েছে। তবে এই মুহূর্তে আমি যেভাবে ব্যাটিং করছি তাতে আমি সত্যিই খুশি।'

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More