IPL Retension Details: IPL-এর আগে মহা রদবদল! সৌরভের দিল্লির ছাড়ল বাঙালি ক্রিকেটারকে, কাদের কাদের ছাড়ল KKR?
কলকাতা নাইট রাইডার্স (KKR) ছেড়ে দিয়েছে ১০ জন ক্রিকেটারকে। যার মধ্যে রয়েছেন ১৮ কোটি টাকার ক্রিকেটার মাথিশা পাতিরানা, রাচিন রবীন্দ্র এবং দলের প্রাক্তন অধিনায়ক অজিঙ্ক রাহানে।
আইপিএল ২০২৭-এর প্রস্তুতি শুরু হতেই ক্রিকেট দুনিয়ায় চাঞ্চল্য! নতুন মরসুমের আগে দশটি ফ্র্যাঞ্চাইজিই নিজেদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। আর সেই তালিকায় রয়েছে একের পর এক বড় চমক। কলকাতা নাইট রাইডার্স (KKR) ছেড়ে দিয়েছে ১০ জন ক্রিকেটারকে। যার মধ্যে রয়েছেন ১৮ কোটি টাকার ক্রিকেটার মাথিশা পাতিরানা, রাচিন রবীন্দ্র এবং দলের প্রাক্তন অধিনায়ক অজিঙ্ক রাহানে। অন্যদিকে, চেন্নাই সুপার কিংস (CSK) ছেড়ে দিয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকেও। দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে মিচেল স্টার্ক, কাইল জেমিসন ও নীতীশ রানার মতো ক্রিকেটারদের।

সবচেয়ে বেশি টাকা নিয়ে আগামী ১৬ ডিসেম্বরের নিলামে বসবে সঞ্জীব গোয়েন্কার লখনউ সুপার জায়ান্টস। অন্যদিকে, সবচেয়ে বেশি ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসের হাতে। নিলামের আগে কোন দলের হাতে কত টাকা, কোন দল কতজন ক্রিকেটার নিতে পারবে এবং কাদের ছেড়ে দেওয়া হল, একনজরে দেখে নেওয়া যাক।
KKR-এর বড় সিদ্ধান্ত, ছাড়ল কাদের?
কলকাতা নাইট রাইডার্সের তালিকাতেই রয়েছে সবচেয়ে বেশি চমক। শাহরুখ খানের দল বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে।
ছেড়ে দেওয়া ক্রিকেটাররা হলেন—
- মাথিশা পাতিরানা
- অজিঙ্ক রাহানে
- আকাশ দীপ
- ব্লেসিং মুজারবানি
- ডাকেশ কামরা
- উমরান মালিক
- নবদীপ সাইনি
- রাহুল ত্রিপাঠী
- তেজস্বী সিংহ
- রাচিন রবীন্দ্র
বিশেষ করে রাচিন রবীন্দ্রকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ক্রিকেট মহলে আলোচনার বিষয়। ১৮ কোটি টাকার এই ক্রিকেটারকে আর দলে রাখল না KKR। একই সঙ্গে পাতিরানা ও মুস্তাফিজুরের মতো বিদেশি পেসারদের ছেড়ে দেওয়ায় বোলিং বিভাগ নতুন করে সাজাতে হবে কলকাতাকে।
নিলামে KKR-এর হাতে থাকবে ৪১ কোটি ৬৫ লক্ষ টাকা। মোট ১১ জন ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ তিনজন বিদেশি ক্রিকেটার হতে পারেন। ফলে ব্যাটিং, পেস বোলিং এবং অলরাউন্ডার বিভাগে নতুন করে দল গড়ার সুযোগ থাকছে নাইটদের।
ধোনিকেও ছেড়ে দিল চেন্নাই সুপার কিংস!
আইপিএলের অন্যতম বড় চমক মহেন্দ্র সিংহ ধোনিকে ছেড়ে দেওয়া। চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘদিনের সম্পর্কের পর এবার ধোনিকে নিজেদের ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকায় রেখেছে CSK।
চেন্নাই ছেড়ে দিয়েছে মোট ১০ জনকে। তাঁরা হলেন ম্যাথু শর্ট, ম্যাট হেনরি, জ়্যাক ফকস, প্রশান্ত বীর, আমন খান, কুলদীপ যাদব, আকাশ মাধওয়াল, ডিয়ান ফরেস্টার, ম্যাকনিল নরোনহা এবং মহেন্দ্র সিংহ ধোনি।
নিলামে CSK-এর হাতে থাকবে ২৮ কোটি ৫ লক্ষ টাকা। আটজন ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে তাদের। এর মধ্যে দু'জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।
দিল্লি ক্যাপিটালসের হাতে সবচেয়ে বেশি স্লট
সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস মোট ১০ জনকে ছেড়ে দিয়েছে। তালিকায় রয়েছেন নীতীশ রানা, অভিষেক পোড়েল, পাথুম নিশঙ্ক, বেন ডাকেট, করুণ নায়ার, সাহিল পারেখ, দুষ্মন্ত চামিরা, কাইল জেমিসন, রেহান আহমেদ এবং মিচেল স্টার্ক।
নিলামে দিল্লির হাতে থাকবে ৩৯ কোটি ৫০ লক্ষ টাকা। তবে অর্থের পাশাপাশি ক্রিকেটার কেনার সুযোগেও সবচেয়ে এগিয়ে তারা। মোট ১৩ জন ক্রিকেটার নিতে পারবে দিল্লি। এর মধ্যে চারজন বিদেশি হতে পারেন। ফলে নিলামে বড়সড় দলবদলের সম্ভাবনা রয়েছে সৌরভদের দলে।
মুম্বই ইন্ডিয়ান্সের সিদ্ধান্ত
মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিয়েছে মোট ন'জনকে। তালিকায় রয়েছেন দীপক চাহার, গজনফর, কেশব মহারাজ, মহম্মদ ইজহার, দানিশ মালেওয়ার, ময়ঙ্ক মারকান্ডে, ময়ঙ্ক রাওয়াত, অথর্ব আঙ্কোলেকর এবং ট্রেন্ট বোল্ট।
পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই নিলামে যাবে ৩২ কোটি ৬০ লক্ষ টাকা নিয়ে। ১১ জন ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে তাদের। তবে বিদেশি ক্রিকেটার নিতে পারবে মাত্র দু'জন।
বাকি দলগুলির ছেড়ে দেওয়া ক্রিকেটার
লখনউ সুপার জায়ান্টস: ব্রিৎজকে, অনরিখ নখিয়ে, জর্জ লিন্ডে, ওয়ানিন্দু হাসরঙ্গ, নমন তিওয়ারি, আর্শিন কুলকার্নি এবং আবেশ খানকে ছেড়েছে লখনউ। সাত ক্রিকেটারকে ছেড়ে তাদের হাতে রয়েছে সর্বোচ্চ ৪৭ কোটি ৪৫ লক্ষ টাকা। ১০ জন ক্রিকেটার নিতে পারবে তারা, যার মধ্যে তিনজন বিদেশি হতে পারেন।
সানরাইজার্স হায়দরাবাদ: ট্রাভিস হেড, কামিন্দু মেন্ডিস, জয়দেব উনাদকাট, মধুশঙ্খ, ওঙ্কার তামালে, অমিত কুমার, শিবম মাভি, জেরাল্ড কোয়ের্ৎজে এবং ডেভিড পেইনকে ছেড়েছে হায়দরাবাদ। হাতে থাকছে ৪০ কোটি ১৫ লক্ষ টাকা। ১০ জন ক্রিকেটার নিতে পারবে তারা, যার মধ্যে তিনজন বিদেশি।
রাজস্থান রয়্যালস: শিমরন হেটমেয়ার, অ্যাডাম মিলনে, কোয়েনা মাফাকে, তুষার দেশপাণ্ডে, কুলদীপ সেন, যুধবীর সিংহ, বিগ্নেশ পুথুর এবং রবি সিংহকে ছেড়েছে রাজস্থান। নিলামে তাদের হাতে থাকবে ২৭ কোটি ৫ লক্ষ টাকা। নিতে পারবে ন'জন ক্রিকেটার, যার মধ্যে তিনজন বিদেশি হতে পারেন।
গুজরাত টাইটান্স: ইশান্ত শর্মা, লুক উড, কুলওয়ান্ত খেজরোলিয়া, শাহরুখ খান এবং কোনর এস্তারহুজ়েনকে ছেড়েছে গুজরাত। হাতে রয়েছে ৮ কোটি ৭৫ লক্ষ টাকা। পাঁচজন ক্রিকেটার নিতে পারবে তারা, যার মধ্যে দু'জন বিদেশি হতে পারেন।
পঞ্জাব কিংস: লকি ফার্গুসন, মিচ ওয়েন, নেহাল ওয়াধেরা, অবিনাশ, প্রবীণ দুবে এবং বিশাল নিশাদকে ছেড়েছে পঞ্জাব। হাতে রয়েছে ১৮ কোটি ৬০ লক্ষ টাকা। আটজন ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে, যার মধ্যে দু'জন বিদেশি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: জেকব বেথেল, রিচার্ড গ্লিসন, মঙ্গেশ যাদব, সাত্বিক দেসওয়াল এবং বিহান মলহোত্রকে ছেড়েছে গতবারের চ্যাম্পিয়ন RCB। তাদের হাতে রয়েছে ১৪ কোটি ১৫ লক্ষ টাকা। মোট ছ'জন ক্রিকেটার নিতে পারবে তারা। বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে মাত্র একজনের।
নিলামের আগে ১০ দলের হাতে কত টাকা?
লখনউ - ৪৭.৪৫ কোটি, ১০ জন খেলোয়াড় নিতে পারবে।
কলকাতা - ৪১.৬৫ কোটি, ১১ জন খেলোয়াড় নিতে পারবে।
হায়দরাবাদ - ৪০.১৫ কোটি, ১০ জন খেলোয়াড় নিতে পারবে।
দিল্লি - ৩৯.৫০ কোটি, ১৩ জন খেলোয়াড় নিতে পারবে।
মুম্বই - ৩২.৬০ কোটি, ১১ জন খেলোয়াড় নিতে পারবে।
চেন্নাই - ২৮.০৫ কোটি, ৮ জন খেলোয়াড় নিতে পারবে।
রাজস্থান - ২৭.০৫ কোটি, ৯ জন খেলোয়াড় নিতে পারবে।
পঞ্জাব - ১৮.৬০ কোটি, ৮ জন খেলোয়াড় নিতে পারবে।
বেঙ্গালুরু - ১৪.১৫ কোটি, ৬ জন খেলোয়াড় নিতে পারবে।
গুজরাত - ৮.৭৫ কোটি, ৫ জন খেলোয়াড় নিতে পারবে।
কোন দল কতজন বিদেশি নিতে পারবে?
দিল্লি - ৪
কলকাতা - ৩
লখনউ - ৩
হায়দরাবাদ - ৩
রাজস্থান - ৩
মুম্বই - ২
চেন্নাই - ২
পঞ্জাব - ২
গুজরাত - ২
বেঙ্গালুরু - ১
অর্থাৎ ১০টি দল মিলিয়ে নিলামে মোট ৯১ জন ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে। তাঁদের মধ্যে সর্বোচ্চ ২৫ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন। আইপিএলের নিয়ম অনুযায়ী, একটি দলে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার এবং তার মধ্যে সর্বোচ্চ আটজন বিদেশি রাখা যায়।
নজর থাকবে ১৬ ডিসেম্বরের নিলামে
আগামী ১৬ ডিসেম্বর বসতে চলেছে আইপিএল ২০২৭-এর নিলাম। তার আগে দলগুলির মধ্যে ক্রিকেটার অদলবদলের সুযোগও থাকবে। ফলে বর্তমানে যে পার্সের হিসাব পাওয়া যাচ্ছে, সেটি চূড়ান্ত নয়। কোনও দল বেশি বেতনের ক্রিকেটার ছেড়ে কম বেতনের ক্রিকেটারকে নিলে তাদের নিলামের পুঁজি বাড়তে পারে। আবার উল্টোটা হলে কমতে পারে।
সবচেয়ে বেশি অর্থ নিয়ে নিলামে নামছে লখনউ। সবচেয়ে বেশি সংখ্যক ক্রিকেটার কেনার সুযোগ দিল্লির। আর কলকাতার হাতে রয়েছে ৪১ কোটি ৬৫ লক্ষ টাকা এবং ১১টি স্লট। ফলে KKR-এর সমর্থকদের নজর থাকবে নতুন বিদেশি পেসার, অলরাউন্ডার এবং ব্যাটার নির্বাচনের দিকে। এবার দেখার, ১৬ ডিসেম্বরের নিলামে কোন দল বড় চমক দেয় এবং কোন নতুন তারকাদের নিয়ে ২০২৭ সালের আইপিএলের দল সাজায় ফ্র্যাঞ্চাইজিগুলি।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


