IPL Shbuman Gill: গোটা দল অলআউট ১০০ রানে, কিন্তু ম্যাচ হেরে বলারদের ঘাড়ে দোষ চাপালেন শুভমন গিল

গুজরাট গতকাল টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। গুজরাটের বোলাররা প্রথমদিকে দুর্দান্ত সূচনা করেছিলেন। প্রথম ১০ ওভারেই তিন উইকেট ফেলে দেয়। রান হয় ৮০-রও নীচে। আর পরের ১০ ওভারে ১২০-র বেশি রান করে মুম্বই।

Published on: Apr 21, 2026 11:01 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টানা তিন ম্যাচ জিতে মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নেমেছিল গুজরাট টাইটান্স। এদিকে এর আগে আমেদাবাদে গুজরাটের বিরুদ্ধে একটিও ম্যাচ জেতেনি মুম্বই। তবে গতরাতে গুজরাটকে উড়িয়ে দিয়ে ম্যাচটি জিতে নেয় মুম্বই। এই আবহে চলতি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জিতল মুম্বই। আর সেই জয়ের ফলে ১০ নম্বর থেকে একলাফে ৭ নম্বরে উঠে যায় হার্দিকের দল। আর এই বিশাল হারের পরে শুভমন গিল দায় চাপালেন বোলারদের ঘাড়ে।

Ahmedabad, Apr 20 (ANI): Gujarat Titans' skipper Shubman Gill walks back to the pavilion after losing his wicket to Mumbai Indians' Ashwani Kumar during their Indian Premier League 2026 match at Narendra Modi Stadium, in Ahmedabad on Monday. (ANI Photo) (ANI Pic Service)
Ahmedabad, Apr 20 (ANI): Gujarat Titans' skipper Shubman Gill walks back to the pavilion after losing his wicket to Mumbai Indians' Ashwani Kumar during their Indian Premier League 2026 match at Narendra Modi Stadium, in Ahmedabad on Monday. (ANI Photo) (ANI Pic Service)

উল্লেখ্য, গুজরাট গতকাল টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। গুজরাটের বোলাররা প্রথমদিকে দুর্দান্ত সূচনা করেছিলেন। প্রথম ১০ ওভারেই তিন উইকেট ফেলে দেয়। রান হয় ৮০-রও নীচে। আর পরের ১০ ওভারে ১২০-র বেশি রান করে মুম্বই। এই আবহে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রানে পৌঁছায় মুম্বই। মাত্র ৪৫ হলে ১০১ রান করে মুম্বইকে ম্যাচে ফেরান তিলক বর্মা। আইপিএলে এটাই ছিল তাঁর প্রথম সেঞ্চুরি। আর ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট ১০০ রানে অলআউট হয়ে যায়। তাদের ইনিংস শেষ হয় যায় ১৫.৫ ওভারেই।

এই আবহে দলের পারফরম্যান্স নিয়ে গিল বলেন, 'আমার মনে হয় পিচটা একটু ধীরগতির ছিল। আমার মনে হয় না আমরা সঠিক জায়গায় বোলিং করেছি। আমরা ধারাবাহিকভাবে ভালো লেন্থে বোলিং করতে পারিনি। এই পিচে ১৬০-১৭০ রান পার স্কোর হত। আমরা মাঝের ওভারে একটু বেশি রান দিয়ে ফেলেছিলাম। এছাড়া আমি মনে করি ব্যাটিং আরও ভালো হতে পারত। কারণ মাঠে শিশির ছিল।' প্রসঙ্গত, টার্গেট তাড়া করার সময় গুজরাটের সূচনাটাই খারাপ হয়। প্রথম বলেই সাই সুদর্শন আউট হয়ে যায়। এরপর দ্বিতীয় ওভারে জস বাটলার আউট হয়ে যান। গোটা ইনিংসে গুজরাটের হয়ে সর্বোচ্চ রান করেন ওয়াশিংটন সুন্দর (২৬)। এছাড়া শাহরুখ খান করেন ১৭ রান, অধিনায়ক শুভমান গিল করন ১৪ রান এবং কাগিসো রাবাদা করেন ১২ রান।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More