পশ্চিম এশিয়ার যুদ্ধের মাঝেই ভারতে মুখোমুখি হবে ইরান এবং সৌদি-UAE, কী বলছে দিল্লি?
পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে দুবাই এবং আবু ধাবির ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এই পরিস্থিতিতে ভারতে এই দুই দেশের প্রতিনিধিরা মুখোমুখি হলে তা বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এদিকে চলমান সংঘাতে সৌদি আরবেও হামলা চালাচ্ছে ইরান। এই সম্মেলনে সৌদির প্রতিনিধিরও আসার কথা।
আগামী ১৪ থেকে ১৫ মে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠক। ব্রিকসের সভাপতি হিসেবে ভারত এই বৈঠকের আয়োজন করবে। এই বৈঠকে ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিনিধিদের থাকার কথা রয়েছে। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে দুবাই এবং আবু ধাবির ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এই পরিস্থিতিতে ভারতে এই দুই দেশের প্রতিনিধিরা মুখোমুখি হলে তা বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এদিকে চলমান সংঘাতে সৌদি আরবেও হামলা চালাচ্ছে ইরান। এই সম্মেলনে সৌদির প্রতিনিধিরও আসার কথা।

উল্লেখ্য, ব্রিকস গ্রুপে প্রাথমিকভাবে ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা ছিল। ২০২৪ সালে এই গোষ্ঠীতে মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে অন্তর্ভুক্ত করা হয়। ২০২৫ সালে ইন্দোনেশিয়াও যোগ দিয়েছিল এই গোষ্ঠীতে। ব্রিকস দেশগুলির মোট আনুমানিক জনসংখ্যা ৩.৯ বিলিয়ন, যা বিশ্ব জনসংখ্যার প্রায় ৪৮ শতাংশ। ভারত ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করতে চলেছে। এই আবহে আগামী মে মাসে নয়াদিল্লিতে ব্রিকস দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। রাশিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, চিন, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকাকে এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে।
রাশিয়ার বিদেশ প্রতিমন্ত্রী আন্দ্রেই রুডেনকো রাশিয়ার বার্তা সংস্থা তাসকে জানিয়েছেন, ভারতে এই বৈঠকে যোগ দিতে রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ দিল্লি আসবেন। এদিকে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্রিকসের প্রেসিডেন্ট হিসেবে ভারতকে ইরান যুদ্ধ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার জন্য আবেদন জানিয়েছে ইরান। তেহরানের দাবি, আমেরিকা এবং ইজরায়েল যে ইরানের ওপর হামলা করেছে, তার বিরুদ্ধে নিন্দা জানানোর আবেদন করা হয়েছে। এদিকে ইরানের তরফ থেকে ব্রিকস গোষ্ঠীর অন্যান্য দেশগুলোর ওপরও সরাসরি হামলা চালানো হচ্ছে। ভারত ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদির ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। আবার ইরানের পাশেও দাঁড়িয়েছে। এরই সঙ্গে ইজরায়েলের সঙ্গে সম্পর্কও অক্ষত রেখেছে ভারত।
তবে গত ১৪ মার্চ ব্রিকসের দেশগুলি ইরান যুদ্ধ নিয়ে অভিন্ন অবস্থানে আসতে পারেনি। তবে ভারত এই ইস্যুতে ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কোনও দেশের নাম উল্লেখ না করে বলেছেন, ব্রিকসের কয়েকটি সদস্য দেশ এই সংঘর্ষে সরাসরি জড়িত, যার ফলে গোষ্ঠীটির পক্ষে একটি অভিন্ন অবস্থান নেওয়া কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, 'আমরা একটি অভিন্ন অবস্থানে পৌঁছানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু ভিন্ন মতামতের কারণে এটি কঠিন হয়ে পড়ছে।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


