Iran Attack Details on UAE: UAE-তে ২২ মিসাইল, ৩১১ ড্রোন দিয়ে হামলা ইরানের, দুবাই বন্দর থেকে উড়ল কালো ধোঁয়া

দুবাইয়ের পাম জুমেইরার জনপ্রিয় হোটেল থেকে দুবাই বিমানবন্দরে হামলা করেছে ইরান। এদিকে যুদ্ধের আবহে ইরানের সঙ্গে এবার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল সংযুক্ত আরব আমিরাত। ইরানে নিযুক্ত তাদের কূটনীতিকদের প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরাত।

Published on: Mar 2, 2026, 11:23:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইজরায়েলের হামলার জবাবে পশ্চিম এশিয়ার একাধিক দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। তবে এর মধ্যে থেকে সংযুক্ত আরব আমিরাতে হোটেল থেকে বন্দর, বিভিন্ন জায়গায় আছড়ে পড়ে ইরানের মিসাইল এবং ড্রোন। বিশেষ করে দুবাইতে ইরানের হামলার বহু ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে স্যাটেলাইট চিত্রেও দেখা গিয়েছে, দুবাইয়ের বন্দরের বড় একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে ধোঁয়া উড়তে দেখা গিয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, ইরানের মিসাইল এবং ড্রোন হামলা রুখতে তাদের কাছে পর্যাপ্ত ব্যবস্থা আছে। তা সত্ত্বেও বহু জায়গায় ইরানকে রুখতে পারেনি তারা।

স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে, দুবাইয়ের বন্দরের বড় একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। (via REUTERS)
স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে, দুবাইয়ের বন্দরের বড় একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। (via REUTERS)

রিপোর্ট অনুযায়ী, সব মিলিয়ে ৩১১টি ড্রোন এবং ২২টি মিসাইল দিয়ে আমিরাতে হামলা চালায় ইরান। দুবাইয়ের পাম জুমেইরার জনপ্রিয় হোটেল থেকে দুবাই বিমানবন্দরে হামলা করেছে ইরান। এদিকে যুদ্ধের আবহে ইরানের সঙ্গে এবার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল সংযুক্ত আরব আমিরাত। ইরানে নিযুক্ত তাদের কূটনীতিকদের প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে তেহরানে তাদের দূতাবাসও বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েলের হামলার পর থেকেই পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। তবে সংযুক্ত আরব আমিরাতে বন্দর থেকে হোটেলেও হামলা চালায় ইরান। ইরানি হামলা সংযুক্ত আরব আমিরাতে মৃত্যু ঘটেছে এক বাংলাদেশি, এক পাকিস্তানি এবং এক নেপালি।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী নিজে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এই কথোপকথনের তথ্য শেয়ার করেছেন। তিনি বলেন, 'সংযুক্ত আরব আমিরশাহীতে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত এবং এই হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাই আমরা।' তিনি আরও বলেন, এই কঠিন পরিস্থিতিতে ভারত সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে পূর্ণ সহমর্মিতা প্রকাশ করেছে। সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার জন্য সেই দেশের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান মোদী। এরই সঙ্গে মোদী বলেন, 'আমরা উত্তেজনা প্রশমন, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার পক্ষে।'

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More