Palm Jumeirah: যে পাম জুমেইরায় আছড়ে পড়ে ইরানের মিসাইল, সেই দ্বীপেই আছে আম্বানি-শাহরুখের ভিলা

দুবাইয়ের পাম জুমেইরা দ্বীপের একটি হোটেলের বাইরে ইরানি একটি মিসাইল আছড়ে পড়েছিল। সেখানে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। পাম জুমেইরাতে ইরানি মিসাইল হামলার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Published on: Mar 1, 2026, 08:41:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পশ্চিম এশিয়ার আকাশ জুড়ে যুদ্ধের কালো মেঘ ছড়িয়ে পড়েছে। ইজরায়েল এবং আমেরিকা গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায়। জবাবি হামলায় মধ্যপ্রাচ্যের একধিক দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এছাড়াও ইরানি মিসাইল আছড়ে পড়ে দুবাই, রিয়াদের মতো শহরেও। এই হামলা, পালটা হামলার মাঝে জানা যায়, দুবাইয়ের পাম জুমেইরা দ্বীপের একটি হোটেলের বাইরে ইরানি একটি মিসাইল আছড়ে পড়েছিল। সেখানে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়।

দুবাইয়ের পাম জুমেইরা দ্বীপের একটি হোটেলের বাইরে ইরানি একটি মিসাইল আছড়ে পড়েছিল। (via REUTERS)
দুবাইয়ের পাম জুমেইরা দ্বীপের একটি হোটেলের বাইরে ইরানি একটি মিসাইল আছড়ে পড়েছিল। (via REUTERS)

পাম জুমেইরাতে ইরানি মিসাইল হামলার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইরানি হামলার আবহে বুর্জ খলিফা ইতিমধ্যেই খালি করে দেওয়া হয়েছে। বুর্জ খালিফা থেকে পাম জুমেইরার এই হোটেলের দূরত্ব খুব একটা বেশি নয়। এই হোটেলটি পশ্চিমা সেলিব্রিটিদের বেশ প্রিয় বলে দাবি করা হয়। এছাড়া যে পাম জুমেইরা দ্বীপে এই হোটেলটি অবস্থিত, সেখানে অনেক ভারতীয় সেলিব্রিটিদের আবাসস্থল রয়েছে। বলিউডের বড় বড় নাম থেকে শুরু করে ব্যবসায়ীদের অনেকেই এই দ্বীপে 'বিচফ্রন্ট ভিলা' ও 'হাই-এন্ড অ্যাপার্টমেন্ট' কিনেছেন। উল্লেখ্য, খেজুর গাছ এবং পাতার আকারের এই দ্বীপটিকে ২০০১ এবং ২০০৬ সালের মধ্যে তৈরি করা হয়েছিল।

মুকেশ আম্বানি ২০২২ সালে পাম জুমেইরার উত্তর অংশে ২৬ হাজার বর্গফুটের একটি বিশাল অট্টালিকা কিনেছিলেন। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আবাসিক সম্পত্তি বলে দাবি করা হয়। এদিকে বলিউড অভিনেতা সলমন খানের ভাই সোহেল খানও পাম জুমাইরায় একটি বিলাসবহুল ভিলা কিনেছেন। শাহরুখ খানও এখানে জন্নত নামে একটি ভিলা কিনেছিলেন। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা দীর্ঘদিন ধরে দুবাইয়ে বসবাস করছেন। শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর তিনি পাম জুমেইরায় চার বেডরুমের একটি ভিলা কিনেছেন। সেখানে তিনি তাঁর ছেলে এবং পরিবারের সাথে বসবাস করেন।

এছাড়া শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রাও এখানে একটি সম্পত্তি কিনেছেন। তিনি প্রথমে বুর্জ খলিফায় একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। পরে তিনি সেটি বিক্রি করে পাম জুমেইরায় একটি বড় ভিলা কিনেছিলেন। টিভি তারকা জুটি তেজস্বী প্রকাশ এবং করণ সম্প্রতি দুবাইয়ের পাম জুমেইরা বিচ রেসিডেন্সে এক বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টের দাম দুই কোটি টাকা বলে জানা গেছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More