Iran's health ministry: US-এ পরমাণু হামলার শঙ্কা? আয়োডিন ট্যাবলেট বিতরণ করছে ইরানে? বড় দাবি তেহরানের

Iran's health ministry: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তিনি দেখছেন না।

Published on: Nov 11, 2026, 21:53:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Iran's health ministry: ইরানের পারমাণবিক কেন্দ্রগুলির আশপাশে আয়োডিন ট্যাবলেট বিতরণের খবর অস্বীকার করেছে স্বাস্থ্য মন্ত্রক। এ ধরনের খবর প্রকাশের পর ইরানের স্বাস্থ্য মন্ত্রকের জনসংযোগ ও তথ্যকেন্দ্রের প্রধান হোসেইন কারমানপুর দাবি করেছেন, এ বিষয়ে মন্ত্রকের কোনও কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের সঙ্গে কথা বলেননি।

US-এ পরমাণু হামলার শঙ্কা? আয়োডিন ট্যাবলেট বিতরণ করছে ইরানে? বড় দাবি তেহরানের (সৌজন্যে এক্স )
US-এ পরমাণু হামলার শঙ্কা? আয়োডিন ট্যাবলেট বিতরণ করছে ইরানে? বড় দাবি তেহরানের (সৌজন্যে এক্স )

এর আগে দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের স্বাস্থ্য মন্ত্রকের এক অজ্ঞাতপরিচয় কর্মকর্তা পারমাণবিক কেন্দ্রগুলির দুই থেকে তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আয়োডিন ট্যাবলেট বিতরণের বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কার মধ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এরপরেই এক্স হ্যান্ডেলে এক পোস্টে হোসেইন কারমানপুর বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রকের কোনও কর্মকর্তা দ্য টাইমসের সঙ্গে কথা বলেননি। মন্ত্রকের নামে যে বক্তব্য উদ্ধৃত করা হয়েছে, তা মিথ্যা। শত্রুপক্ষ শিশুদেরও রেহাই দেয় না; এমন বিভিন্ন পরিস্থিতি ও হুমকি মোকাবিলায় দেশের স্বাস্থ্যব্যবস্থা প্রস্তুত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘অবশ্য দেশে যুদ্ধাবস্থা ঘোষণা করার এখতিয়ার স্বাস্থ্য মন্ত্রকের নেই। এমন পরিস্থিতিতে যাচাই না করা খবর প্রকাশ করা দায়িত্বজ্ঞানহীন কাজ।’ এদিকে বিশেষজ্ঞদের ব্যাখ্যা, আয়োডিন ট্যাবলেটগুলি সরাসরি পারমাণবিক বিস্ফোরণ কিংবা সব ধরনের তেজস্ক্রিয় বিকিরণ থেকে সুরক্ষা দেয় না। বরং তেজস্ক্রিয় আয়োডিন শোষণ করা থেকে থাইরয়েড গ্রন্থিকে রক্ষা করে। এর ফলে দীর্ঘমেয়াদে থাইরয়েড ক্যানসারের ঝুঁকি কমতে পারে। তবে এ ধরনের ট্যাবলেটের উপকারিতা মূলত শিশু, সদ্যোজাত এবং অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে বেশি।

মার্কিন হামলার কোনও পরিকল্পনা নেই

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তিনি দেখছেন না। তিনি বলেন, ‘এই পর্যায়ে সামরিক পদক্ষেপ নেওয়া খুব একটা প্রয়োজনীয় বলে মনে হচ্ছে না। তবে যে কোনও পরিস্থিতির পরিবর্তন হলে ব্যবস্থা নিতে আমরা পুরোপুরি প্রস্তুত।’ ইরানের সঙ্গে চলমান সংঘাতের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এটি খুব শীঘ্রই শেষ হবে।’ এদিকে বিদেশ সচিব মার্কো রুবিও বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ এতটাই কার্যকর হচ্ছে যে দেশটির বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন ট্রাম্পের নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির বিপর্যয়ের কয়েক দিন পর এসব বক্তব্য আসে। নির্বাচনে ভোটারদের মধ্যে আট মাস ধরে চলা সংঘাত এবং জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে অসন্তোষের প্রতিফলন দেখা গেছে।