Iran Deputy FM on USA: স্কুলে বোমা ফেলে আমেরিকা, ভারতের মাটিতে দাঁড়িয়ে দাবি ইরানি বিদেশ প্রতিমন্ত্রীর

দিল্লিতে রাইসিনা সংলাপে যোগ দিয়ে ইরানি বিদেশ প্রতিমন্ত্রী বলেন, 'আমেরিকানরা ইরানের প্রাথমিক স্কুলে বোমা ফেলেছে। ইরানের অস্তিত্ব মুছে ফেলতে চাইছে আমেরিকা। তাই ভূমধ্যসাগর অঞ্চলে মার্কিন অস্তিত্ব মুছে ফেলা ছাড়া আমাদের কাছে আর কোনও বিকল্প নেই।'

Published on: Mar 06, 2026 10:32 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইরানে এক প্রাথমিক স্কুলে বোমা ফেলে বহু পড়ুয়াকে মারা হয়েছে বলে দাবি করছিল তেহরান। সেই ঘটনায় এবার সরাসরি আমেরিকাকে দুষলেন ইরানের বিদেশ প্রতিমন্ত্রী সইদ খতিবজাদে। দিল্লিতে রাইসিনা সংলাপে যোগ দিয়ে ইরানি বিদেশ প্রতিমন্ত্রী বলেন, 'আমেরিকানরা ইরানের প্রাথমিক স্কুলে বোমা ফেলেছে। ইরানের অস্তিত্ব মুছে ফেলতে চাইছে আমেরিকা। তাই ভূমধ্যসাগর অঞ্চলে মার্কিন অস্তিত্ব মুছে ফেলা ছাড়া আমাদের কাছে আর কোনও বিকল্প নেই।'

দিল্লিতে রাইসিনা সংলাপে যোগ দিলেন ইরানি বিদেশ প্রতিমন্ত্রী (ANI Video Grab)
দিল্লিতে রাইসিনা সংলাপে যোগ দিলেন ইরানি বিদেশ প্রতিমন্ত্রী (ANI Video Grab)

ট্রাম্পকে তোপ দেগে খতিবজাদে বলেন, 'ট্রাম্প একটা রিয়েলিটি শো চালাচ্ছেন যেন। তাঁরা আমাদের সঙ্গে জেনেভায় আলোচনায় বসল। এরই সঙ্গে আমাদের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছে তারা। তারা ইরানে কার্পেট বম্বিং করছে।' আমেরিকা ক্ষমতা প্রদর্শনের রাজনীতিতে মেতেছে বলে অভিযোগ করলেন ইরানি মন্ত্রী। পশ্চিম এশিয়ার দেশগুলিতে মার্কিন রাডার থাকার বিষয়ে খতিবজাদে বলেন, 'মাছ ধরার জন্য নিশ্চয় ভূমধ্যসাগর অঞ্চলে রাডার বসিয়ে রাখেনি আমেরিকা। এটা একটা অস্তিত্বের লড়াই চলছে।' এদিকে ভারত এবং ইরানের সম্পর্ককে তেহরান গুরুত্ব সহকারে দেখে বলে জানান খতিবজাদে। আজ তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও দেখা করেন। ইরানি মন্ত্রী আজ বলেন, মার্কিনিরা ফুটবল খেলার মানসিকতায় এগিয়ে চলেছে, আর ইরান দাবার ঘুঁটি সাজানোর মানসিকতা নিয়ে এগোচ্ছে। এরই সঙ্গে তিনি দাবি করেন, হরমুজ প্রণালী ইরান বন্ধ করেনি। এছাড়া তাঁর আরও দাবি, ট্রাম্প নাকি ইরানের পরবর্তী রাষ্ট্রপ্রধানকে বেছে নিতে চায়। এই আবহে ট্রাম্পকে কটাক্ষ করে খতিবজাদে বলেন, 'ট্রাম্প নিউইয়র্কের মেয়র পর্যন্ত বেছে নিতে পারেন না, তিনি কীভাবে ইরানের নেতাকে বেছে নেবেন!'

ইরানের ওপর মার্কিন এবং ইজরায়েলি হামলার আবহে ভারতের অবস্থান প্রসঙ্গে ধন্দ ছিল। খামেনেইর মৃত্যুতে সরাসরি কোনও সরকারি বিবৃতি জারি করেনি ভারত। তবে ইরানি দূতাবাসে খামেনেইর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এসেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এদিকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কুয়েত সহ বিভিন্ন দেশে ইরানের হামলার নিন্দা জানিয়েছে ভারত। আবার ভারতের নৌ মহড়ায় অংশ নেওয়া ইরানি যুদ্ধজাহাজের ওপর মার্কিন হামলার পরে সেটির উদ্ধারকাজে জাহাজ মোতায়েন করেছিল ভারতীয় নৌসেনা। এরই মাঝে ভারতে দাঁড়িয়ে ইরানি বিদেশ প্রতিমন্ত্রীর এই সব মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More