Iran in FIFA WC: ফিফা বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত ইরানের, তারা না খেললে সুযোগ পাবে কোন দেশ?
ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে দেখা দিল অনিশ্চয়তা। এবারই প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত করতে চলেছে ফিফা। আসন্ন ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘জি’তে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিসর। গ্রুপ পর্বে ইরানের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে।
চলতি বছর আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে চলেছে ফিফা বিশ্বকাপ। সেই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে ইরান। তবে সেই ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে আমেরিকা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে খতম করেছে আমেরিকা এবং ইজরায়েল। জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালাচ্ছে ইরান। এরই মাঝে রিপোর্টে দাবি করা হল, আসন্ন ফুটবল বিশ্বকাপ বয়কট করতে পারে ইরান।

যুদ্ধের জেরে ইতোমধ্যে আমিরাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের খেলা স্থগিত করা হয়েছে। এদিকে ইরানের ঘরোয়া ফুটবল লিগের খেলাও স্থগিত করা হয়েছে। এই আবহে এবার ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে দেখা দিল অনিশ্চয়তা। এবারই প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত করতে চলেছে ফিফা। আসন্ন ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘জি’তে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিসর। গ্রুপ পর্বে ইরানের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে। আগামী ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের লড়াই শুরু করার কথা ইরানের।
তবে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ, ‘যা ঘটেছে এবং যুক্তরাষ্ট্রের এই আক্রমণের ফলে, সেখানে বিশ্বকাপ খেলতে যাওয়া আমাদের জন্য অসম্ভব। এর আগে ওয়াশিংটনে হওয়া ড্র অনুষ্ঠানে সব দলই অংশ নিয়েছিল। এদিকে ফিফার তরফ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছিল বিশ্ব শান্তি পুরস্কার। এই আবহে ইরানকে নিয়ে অনিশ্চয়তা প্রসঙ্গে ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম বলেছেন, 'ইরান সম্পর্কে আপনাদের মতো আমিও খবরটি পড়েছি। এখন বিস্তারিত মন্তব্য করার সময় নয়। বিশ্বজুড়ে সব পরিস্থিতির ওপর নজর রাখছে ফিফা।'
এদিকে শেষ পর্যন্ত ইরান যদি বিশ্বকাপে না খেলে, তাহলে কী হবে? ফিফার নিয়ম অনুযায়ী কোনো কারণে কোনো দল বিশ্বকাপ খেলতে না পারে, তাহলে ওই অঞ্চলের যে দলটি সবার ওপরে থেকে যোগ্যতা অর্জন করতে পারেনি তারাই বিকল্প হিসেবে খেলবে। এই আবহে সংযুক্ত আরব আমিরাতকে বিশ্বকাপে সুযোগ দেওয়া হতে পারে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


