Iran-Israel War Latest Update: এবার ইজরায়েলে পালটা হামলা চালাল ইরান, ফিরল তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার উড়ান
আজ সকালেই ইরানে হামলা চালায় ইজরায়েল এবং আমেরিকা। এরই জবাবে পালটা হামলা চালিয়েছে ইরান। এদিকে ইরান এবং ইজরায়েলের মধ্যে এই সংঘাতের আবহে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার উড়ান মাঝআকাশ থেকে ফিরে এল ভারতে। ইরান এবং ইজরায়েল উভয় দেশই তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
ইজরায়েলে পালটা হামলা চালাল ইরান। একাধিক ইরানি মিসাইল মাঝআকাশেই ধ্বংস করে ইজরায়েল। আবার ইজরায়েলের বহু জায়গায় বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। উল্লেখ্য, আজ সকালেই ইরানে হামলা চালায় ইজরায়েল এবং আমেরিকা। এরই জবাবে পালটা হামলা চালিয়েছে ইরান। এদিকে ইরান এবং ইজরায়েলের মধ্যে এই সংঘাতের আবহে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার উড়ান মাঝআকাশ থেকে ফিরে এল ভারতে। ইরান এবং ইজরায়েল উভয় দেশই তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

এদিকে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর আগে ২০২৫ সালেও ইরানে হামলা চালিয়েছিল ইজরায়েল। সেই সময় আমেরিকাও ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল। তখন মার্কিন প্রেসেডিন্ট ডনাল্ড ট্রাম্প বড় গলায় বলেছিলেন, ইরানের পরমাণু স্থাপনাগুলি গুঁড়িয়ে দিয়েছে তারা। তবে সাম্প্রতিককালে নতুন করে ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা বেড়েছে। এরই সঙ্গে ওমানে চলছে ইরান এবং আমেরিকার পরমাণু আলোচনা। এই সবের মাঝেই এই হামলা চালানো হল ইরানে।
উল্লেখ্য, এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ফের একবার আলোচনার টেবিলে বসেছিল ইরান এবং আমেরিকার। তবে তারই মধ্যে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধের সম্ভাবনা যেন ক্রমেই বাড়ছে। এই আবহে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস একটি পরমার্শমূলক বিজ্ঞপ্তি জারি করে ভারতীয়দের ইরান ছাড়তে বলেছে। এর আগে যুদ্ধের আশঙ্কা তৈরি হওয়ায় গত জানুয়ারিতেও ইরানে থাকা ভারতীয়দের দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এদিকে সোমবারই ইজরায়েলে যাওয়ার কথা ছিল মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর। এর আগেই ইরানে হামলা চালানো হল।
এদিকে ইজরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর অফিসের কাছেও বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। এদিকে হামলার সময় খামেনেই নিজের অফিসে উপস্থিত ছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। তবে পরে জানা যায়, হামলার আবহে খামেনেইকে তেহরানেই একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে তেহরান জুড়ে আরও বিস্ফোরণ হতেই খামেনেইর অফিসের রাস্তা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


