Iran Latest Update: 'খামেনেই ফের তরুণ হলেন', ইরানের নয়া সর্বোচ্চ নেতার নাম ঘোষণার পরই জোরদার হল হামলা
মোজতাবার নাম সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করার পরে তেহরানের রাস্তায় মিছিল বের করে ইসলামি শাসনপন্থীরা। সেখানে স্লোগান ওঠে- 'আবারও দেখা যাচ্ছে ঈশ্বরের হাত, খামেনেই আবার হয়ে উঠলেন তরুণ'। এদিকে মোজতাবা গদিতে বসতেই আইআরজিসি হামলা জোরদার করল।
গত ২৮ ফেব্রুয়ারি আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুতে শূন্যস্থান তৈরি হয়েছিল ইরানে। সেই শূন্যস্থান পূরণ করা হল এতদিনে। ৮ মার্চ ইরানের সর্বোচ্চ নেতা বেছে নেওয়া হয়। তবে নাম ঘোষণা করা হয়নি। অবশ্য অবশেষে প্রকাশ্যে এল ইরানের সদ্য নির্বাচিত সর্বোচ্চ নেতা। এবং যেমনটা আশা করা হয়েছিল, খামেনেইর দ্বিতীয় ছেলে মোজতাবা হলেন ইরানে পরবর্তী সর্বোচ্চ নেতা। মোজতাবার নাম সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করার পরে তেহরানের রাস্তায় মিছিল বের করে ইসলামি শাসনপন্থীরা। সেখানে স্লোগান ওঠে- 'আবারও দেখা যাচ্ছে ঈশ্বরের হাত, খামেনেই আবার হয়ে উঠলেন তরুণ'। এদিকে মোজতাবা গদিতে বসতেই আইআরজিসি হামলা জোরদার করল।

ইরানের নয়া সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত ইরানের অন্তর্বর্তী দায়িত্বে ছিল তিন সদস্যের এক কাউন্সিল। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের নেতৃত্বেই ওই কাউন্সিল গঠন করা হয়েছিল। পেজেশকিয়ান ছাড়াও সেই কাউন্সিলে ছিলেন আলিরেজা আরাফই এবং ইরানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি। এদিকে ইরানের ইসলামি শাসনব্যবস্থায় সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব থাকে ৮৮ সদস্যের ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’-এর উপর। এই আবহে নয়া নেতা নির্বাচিত হওয়ার পর তাঁর নাম ঘোষণা নিয়ে দ্বিমত তৈরি হয়েছিল। মোজতাবার নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁর নাম প্রকাশ করতে চাননি ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’-এর বেশ কয়েকজন সদস্য।
প্রসঙ্গত, ১৯৬৯ সালে ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন মোজতাবা। মোজতাবা ইরানের শিয়া ধর্মতাত্ত্বিক শিক্ষাকেন্দ্র কোমের মাদ্রাসা থেকে ধর্মীয় শিক্ষা লাভ করেন। বছর ৫৬-র মোজতাবা এর আগে কখনও কোনও সরকারি পদে ছিলেন না। তবে তরুণ বয়সে তিনি ইরান-ইরাক যুদ্ধে অংশ নেন বলে জানা জানা যায়। এদিকে দীর্ঘদিন ধরে বাবার কার্যালয়ের মাধ্যমে রাজনৈতিক ও প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। এই মোজতাবার নাকি বিদেশে প্রচুর সম্পত্তি। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, লন্ডনের এক বিলাসবহুল আবাস এবং সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্টের অর্থ মিলিয়েই মোজতাবার আছে ১৩৮ মিলিয়ন ডলারের সম্পত্তি। এছাড়াও আরও দেশি বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি আছে।
ইরানের বিপ্লবী গার্ড কোরের তরফ থেকে 'অপারেশন ট্রু প্রমিজ ৪'-এর ২৯তম দফার হামলা শুরু করা হয়েছে। ইজরায়েলের বিভিন্ন জায়গায় ইরানের মিসাইল আছড়ে পড়ে ৮ মার্চ গভীর রাতে। এমনকী ৯ মার্চ ভোররাত পর্যন্ত চলে ইরানি হামলা। এর আগে ৮ মার্চ সৌদি, বাহারিন এবং কুয়েতেও আছড়ে পড়েছিল ইরানি মিসাইল। সৌদিতে ইরানি মিসাইলের আঘাতে দুই বাংলাদেশি এবং এক মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ সাড়ে তিন দশকেরও বেশি সময় ইরানের সর্বোচ্চ নেতা থাকার পরে মৃত্যু হয় আয়াতোল্লা আলি খামেনেইর। ২৮ ফেব্রুয়ারি মার্কিন এবং ইজরায়েলি হামলায় খামেনেইর মৃত্যু ঘটে। এই আবহে বিপ্লবের পরে এই প্রথম সংকটের মুখে পড়েছিল ইরানের ইসলামি শাসন ব্যবস্থা। এই খামেনেই ছিলেন ইরানের ইসলামি শাসন ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় দফার সর্বোচ্চ নেতা। মজতাবা হলেন তৃতীয় দফার সর্বোচ্চ নেতা।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper











