Iran on India: 'সংকটের সময় পাশে দাঁড়িয়েছে ভারত', কৃতজ্ঞ ইরান, খামেনেইর স্মরণসভায় মোদী সরকারে মন্ত্রী

আয়াতোল্লা আলি খামেনেইর প্রয়াণের ৪০তম দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন এলাহি। সেখানে তিনি বলেন, 'আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই। তারা আমাদের সমর্থন করেছে, সংহতি প্রকাশ করেছে এবং সমবেদনা জানিয়েছে। আমরা কৃতজ্ঞ।'

Published on: Apr 13, 2026 10:30 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আব্দুল মজিদ হাকিম ইলাহি ভারত ও তার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সুপ্রিম লিডারের প্রতিনিধি বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার সময় ভারত ইরানের পাশে দাঁড়িয়ে সমর্থন করেছে এবং সংহতি দেখিয়েছে, তাই এর জন্য ইরান কৃতজ্ঞ। আয়াতোল্লা আলি খামেনেইর প্রয়াণের ৪০তম দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন এলাহি। সেখানে তিনি বলেন, 'আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই। তারা আমাদের সমর্থন করেছে, সংহতি প্রকাশ করেছে এবং সমবেদনা জানিয়েছে। আজ এই অনুষ্ঠানে সরকারের অনেক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ অংশগ্রহণ করেছেন, যার জন্য আমরা কৃতজ্ঞ।'

আয়াতোল্লা আলি খামেনেইর প্রয়াণের ৪০তম দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন এলাহি
আয়াতোল্লা আলি খামেনেইর প্রয়াণের ৪০তম দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন এলাহি

নয়াদিল্লির ইরানি কালচারাল সেন্টারে সমাবেশে ভাষণ দিতে গিয়ে এলাহি বলেন, দিনটি কেবল শ্রদ্ধা জানানোর দিন নয়, ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিনও। তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে ভারতবাসী যেভাবে ইরামরে সমর্থন করেছে এবং সমবেদনা দেখিয়েছেন, তাতে ন্যায়বিচারের প্রতি তাঁদের অঙ্গীকার প্রতিফলিত হয়। এলাহি আরও বলেন, 'আজকের এই অনুষ্ঠানে এত বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ প্রমাণ করে দিচ্ছে যে সত্যকে কোনও সীমায় আবদ্ধ করে রাখা যায় না। ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানো হৃদয় সর্বত্র একই।' এদিকে আলি খামেনেইর এই স্মরণসভায় ভারত সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা।

উল্লেখ্য, সংঘাতের পর থেকে ভারত উভয় পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছিল বারংবার। ইরান যুদ্ধের শুরু হওয়ার পরে সেই দেশের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে একাধিকবার কথা হয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। আয়াতোল্লা আলি খামেনেইর প্রয়াণের পর ইরানের দূতাবাসের রেজিস্টারে সরকারের তরফ থেকে শোকবার্তা লেখা হয়। ইরানের বিদেশ প্রতিমন্ত্রী ভারতে এসে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, দেখা করেছিলেন জয়শঙ্করের সঙ্গে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে ভারতের জ্বালানী ট্যাঙ্কার আসতে দিয়েছে ইরান।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More